এক্সপ্লোর

PNB Customer Alert : PNB পাকাপাকি বন্ধ করছে আপনার অ্য়াকাউন্ট ! আর চালু হবে না ? কী করবেন এবার

PNB News Update : ১৬ এপ্রিল থেকেই বন্ধ করার কথা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) এই অ্য়াকাউন্টগুলি। সেই ক্ষেত্রে নতুন করে কীভাবে সক্রিয় করবেন অ্যাকাউন্ট।

PNB News Update : ১৫ এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছিল চূড়ান্ত সময়সীমা। সেই অনুযায়ী, ১৬ এপ্রিল থেকেই বন্ধ করার কথা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) এই অ্য়াকাউন্টগুলি। সেই ক্ষেত্রে নতুন করে কীভাবে সক্রিয় করবেন অ্যাকাউন্ট। এখানে রইল সব নিয়ম। 

আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি তো ?
গত ১৮ মার্চ এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। সেই অনুযায়ী কিছু ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা বলে ছিল ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে বলা হয়েছিল, ১৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ব্যবস্থা না নিলে এই অ্যাকাউন্টগুলি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে। সেই অনুযায়ী, যে গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যাঙ্কের নিয়ম মেনে চলেনি, তাদের ক্লোজ করার পথে হাঁটছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমনই বলছে গুডস রিটার্ন পোর্টাল। এই ধরনের অ্য়াকাউন্টগুলি থেকে আর কোনও কাজ করতে পারবেন না গ্রাহকরা।

কোন গ্রাহকদের অ্য়াকাউন্ট বন্ধ করা হয়েছে
ব্যাঙ্ক জানিয়েছে, সব গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে না। কেবল কিছু নির্দিষ্ট গ্রাহকদের অ্যাকাউন্টই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্য়াঙ্ক। তিন ধরনের সমস্যা রয়েছে যে গ্রাহকদের তাদের অ্য়াকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ যাদের গত তিন বছর ধরে অ্য়াকাউন্টে কোনও লেনদেন হয়নি 
২ জিরো ব্যালে্সের অ্যাকাউন্ট যাদের টাকা নেই
৩ যাদের KYC 'নো ইওর কাস্টমার' বিবরণ পুরনো বা আপডেট করা হয়নি , তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে।   

এখন কী অবস্থা ওই অ্যাকাউন্টগুলির
রিপোর্ট বলা হয়েছে, এই নির্দিষ্ট গ্রাহকদের অ্যাকাউন্ট সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে বা ইন্যাক্টিভ করা হচ্ছে। যে গ্রাহকরা ব্যাঙ্কের ১৫ তারিখের সময়সীমার মধ্যে তাদের অ্যাকাউ্নট সক্রিয় করেননি , তারা এখন সীমিত অ্য়াকাউন্ট অ্যাক্সেস পাবেন। অথবা কেউ কেউ ওই অ্যাকাউন্টে ঢুকতেও পারবেন না। এটা পুরোপুরি তাদের কাস্টমার স্ট্যাটাসের ওপর নির্ভর করছে।  

ডরম্যান্ট অ্য়াকাউন্টের ক্ষেত্রে ব্যাঙ্ক কী ব্যবস্থা নিয়েছে
এখানেই শেষ নয়, যে গ্রাহকদের অ্যাকাউন্ট গত ২ বছর ধরে সক্রিয় নেই, তাদের ক্ষেত্রে ডেবিট ফ্রিজ বা টাকা তুলতে দিচ্ছে না ব্যাঙ্ক। মনে রাখবেন , এতে টাকা থাকলেও এখন তা তোলা নাও যেতেও পারে। এতে পুরোপুরিভাবে লেনদেনের সুযোগ পেতে আপনাকে আগে KYC ভেরিফিকেশন করতে হবে। 

কেন ব্যাঙ্ক করছে এই কাজ
আসলে অনেকদিন ধরে ব্যাঙ্কের কোনও অ্য়াকাউন্ট নিষ্ক্রিয় থাকলে তা প্রতারকদের নজরে চলে আসে। এতে জালিয়াতরা সহজেই টার্গেট করতে পারে। অনেক সময় বেআইনি ফান্ড এতে পাঠিয়ে দেয় প্রতারকরা, যা বন্ধ করতেই এই অ্যাকাউন্টগুলি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

বন্ধ অ্যাকাউন্ট কি এখন খোলা যাবে 
রিপোর্ট বলছে, ব্যাঙ্ক যাদের অ্য়াকাউন্ট ক্লোজ করে দিয়েছে- সেই গ্রাহকরাও পুনরায় অ্য়াকাউন্ট সক্রিয় করার সুযোগ পেতে পারেন। তবে তা পুরোপুরি ব্যাঙ্কের ওপর নির্ভর করছে।

১ এখন অবশ্য় এই কাজ করা তাদের পক্ষে বেশ কঠিন হতে পারে। কারণ এখন ব্যাঙ্কে গিয়ে ওই নির্দিষ্ট গ্রাহকদের কর্তৃপক্ষের কাছে KYC আপডেট বিবরণ জমা দিতে হবে। একবার ব্যাঙ্কের ইন্টারনাল রিভিউ পুরো হলে তবে আপনার অ্যাকাউন্ট ফের সক্রিয় হতে পারে। 
২ ব্য়াঙ্কের ব্রাঞ্চে গিয়ে আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট বা অ্যাড্রেস প্রুফ জমা দিতে হবে। 
৩  এই ক্ষেত্রে অ্য়াকাউন্ট পরিচিতির জন্য পাস বুক বা ডেবিট কার্ড নিয়ে যাবেন।
৪ আপনি চাইলে পিএনবি অনলাইন মোবাইল অ্যাপে kYC আপডেট করতে পারেন। যেখানে আধার ভিত্তিক OTP যাচাইকরণের মাধ্যমে আপনার অ্য়াকাউন্টের স্থিতি জানা যাবে। 
 (মনে রাখবেন, গ্রাহকদের কোন অ্যাকাউন্টের কী স্ট্যাটাস হবে তা পুরোপুরি ব্যাঙ্কের ওপর নির্ভরশীল। সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্কে গিয়ে অ্য়াকাউন্টের স্থিতি জানা বা কাস্টমার কেয়ারে বলতে পারেন আপনি। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও সব দেখে নিতে পারেন।) 
 


 

 

 

সেরা শিরোনাম

Small Savings Schemes: ১০ লাখ রাখলে ২০ পাবেন, সরকারের রয়েছে এমন দ্বিগুণ করার স্কিম
১০ লাখ রাখলে ২০ পাবেন, সরকারের রয়েছে এমন দ্বিগুণ করার স্কিম
Post Office Schemes: ৩০০ টাকা করে জমিয়ে ৫ বছরে ৬.৪২ লাখ, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৩০০ টাকা করে জমিয়ে ৫ বছরে ৬.৪২ লাখ, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Beti Bachao Beti Padhao: শুধু স্কুলছুটের হার কমানো নয়, জন্মের আগে থেকেই মেয়েদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে
শুধু স্কুলছুটের হার কমানো নয়, জন্মের আগে থেকেই মেয়েদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে
Bank Saturday Closing : এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার
এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget