এক্সপ্লোর

PNB Scam : ফের সাধারণ নাগরিকের টাকা গেল ! SMS আসেনি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৩৫ কোটি টাকা উধাও

PNB 35 Crore Scam : গ্রাহকদের অভিযোগ, সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকা উধাও হয়ে গেছে তাদের অ্যাকাউন্ট থেকে। সেভিংস ছাড়াও ফিক্সড ডিপোজিট থেকেও টাকা গেছে তাদের।


PNB 35 Crore Scam : ডিজিটাল ইন্ডিয়ার যুগে ফের বড় প্রতারণার মুখে পড়তে হল সাধারণ নাগরিকদের। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে হয়েছে এই স্ক্যাম (PNB Scam)। গ্রাহকদের অভিযোগ, সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি টাকা উধাও হয়ে গেছে তাদের অ্যাকাউন্ট থেকে। সেভিংস ছাড়াও ফিক্সড ডিপোজিট থেকেও টাকা গেছে তাদের। সবথেকে বড় বিষয়, টাকা তোলার পরও কোনও SMS আসেনি গ্রাহকদের কাছে।

কোথায় হয়েছে ঘটনা ?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রেটার নয়ডার P1 শাখায় ঘটেছে এই ঘটনা। গ্রাহকদের অভিযোগ, তাদের না জানিয়েই টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেভিংস ছাড়াও ফিক্সড ডিপোজিট থেকেও টাকা তুলে নেওয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ, এফডির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের না জানিয়ে অ্য়াকাউন্ট ক্লোজ করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে ব্যাঙ্কের ম্যানেজার-সহ পাঁচজনকে সাসপেন্ড করে তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩৫ কোটি টাকা হারিয়েছেন গ্রাহকরা।   

কী অভিযোগ করছেন গ্রাহকরা ?
বুধবারই এই বিষয়ে অভিযোগ জানাতে ব্যাঙ্কে যান গ্রাহকরা।সেখানে বিক্ষোভ দেখান একটি কৃষক সংগঠনের সদস্যরা। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। ব্যাঙ্কের স্বাভাবিকতা বজায় রাখতে পুলিশ বসানো হয়েছে ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখায়। PTI-কে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্কের এক গ্রাহক বিজেন্দ্র সিংহ জানান, তাঁর অ্যাকাউন্টে ৮৭-৮৮ লাখ টাকা ছিল, যদিও তা এখন ১ লাখ টাকায় নেমে এসেছে। অন্য এক গ্রাহক হানিফ খান জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৩৯ লাখ টাকা উধাও হয়ে গিয়েছে। তাঁর সেভিংস অ্যাকাউন্টে এখন শূন্য ব্যালেন্স দেখাচ্ছে। টাকা যে তোলা হয়েছে, তারও কোনও মেসেজ আসেনি তাঁর কাছে।

কেন ব্যাঙ্কের ওপর ক্ষোভ বেড়েছে ?
অনেক গ্রাহক জানিয়েছেন, তারা পাসবুক আপডেটের জন্য ব্যাঙ্কের কর্মীদের গিয়েছিলেন। যদিও কর্মীরা তাদের জানান, রিজার্ভ ব্য়াঙ্কের অডিট চলছে বলে এখন কোনও পাসবুক ব্যালেন্স আপডেট করা যাবে না।

কী বলছে ব্যাঙ্ক ?
PNB-র তরফে বলা হয়েছে, গ্রাহকদের সমস্যার সমাধানে তারা সব সময় তৎপর। ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কীভাবে দ্রুত টাকার বিষয়টি সমাধান করা যায়, ব্যাঙ্ক সেই বিষয়টি দেখছে। তবে কত টাকা উধাও হয়েছে সেই বিষয়ে এখন কোনও খোলসা করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।   

আরও পড়ুন : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

8th Pay Commission : সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বড় লাফ দেবে 'বেসিক পে', কার কত বেতন হতে পারে ? এখানে রইল হিসেব
সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বড় লাফ দেবে 'বেসিক পে', কার কত বেতন হতে পারে ? এখানে রইল হিসেব
New Money Rules : ১ নভেম্বর থেকে এই ৫ আর্থিক নিয়মে বদল, আপনার পকেটে চাপ বাড়বে ?
১ নভেম্বর থেকে এই ৫ আর্থিক নিয়মে বদল, আপনার পকেটে চাপ বাড়বে ?
1000 Rs Note : ওপরে মন্দিরের ছবি ! এবার ১০০০ টাকার নোট আনল RBI ? অবশেষে মুখ খুলল সরকার
ওপরে মন্দিরের ছবি ! এবার ১০০০ টাকার নোট আনল RBI ? অবশেষে মুখ খুলল সরকার
PNB Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবর ! এইদিন বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, যদি না করেন এই কাজ  
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবর ! এইদিন বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, যদি না করেন এই কাজ  
Advertisement

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget