এক্সপ্লোর

Post Office MIS : প্রতি মাসে পাবেন ৯২৫০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমের বিষয়ে জানেন ? 

Small Savings Schemes :পোস্ট অফিসের এই স্বল্প সঞ্চয় স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম( Post Office MIS)। এখানে নিজের টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি আপনি প্রতি মাসে পাবেন সর্বোচ্চ ৯২৫০ টাকা।

 

Small Savings Schemes : দীর্ঘমেয়াদে প্রতি মাসে নিশ্চিত রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে বিনিয়োগ (Investment) করতে পারেন। সেই ক্ষেত্রে সরকারি স্কিম হওয়ায় থাকছে না কোনও আর্থিক ঝুঁকি, সঙ্গে পাবেন নিশ্চিত রিটার্ন। শেয়ার বাজারের মতো এতে চরম অস্থিরতার বিষয় পাবেন না। পোস্ট অফিসের এই স্বল্প সঞ্চয় স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম( Post Office MIS)। এখানে নিজের টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি আপনি প্রতি মাসে পাবেন সর্বোচ্চ ৯২৫০ টাকা।

এই স্কিমে কতা টাকা রাখা যায়, কত ইন্টারেস্ট
পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে কোনও একজন ব্য়ক্তি ৯ লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন। সেই ক্ষেত্রে জয়েন্ট অ্য়াকাউন্ট হলে এই টাকার পরিমাণ বেড়ে হতে পারে ১৫ লাখ টাকা। এই স্কিমে সরকার বর্তমানে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে। সেই অনুযায়ী, আপনি একসঙ্গে ১৫ লাখ টাকা রাখলে প্রতি মাসে ইন্টারেস্ট হিসেবে ৯২৫০ টাকা পাবেন। যার অর্থ আপনি পুরো বছরে ১.১১ লাখ টাকা সুদ হিসেবে পাবেন। এই সংখ্যাটাই ৫ বছরে সুদ হিসাবে দাঁড়াচ্ছে ৫.৫৫ লাখ টাকা। মনে রাখবেন, এই ডিপোজিট অ্য়ামাউন্ট ৫ বছর পর আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। 

কত টাকা দিলে অ্যাকাউন্ট
আপনি এখানে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম চালু করতে পারেন। এখানে প্রতি মাসে ইন্টারেস্ট নেওয়ার সুবিধা পান আমানতকারীরা। ফিক্সড ডিপোজিটের সুবিধার মতোই এখানে পাওয়া যায় মান্থলি ইনকাম। আপনি চাইলে এখানে যৌথভাবে অ্য়াকাউন্ট খুলতে পারবেন। তবে আপনার বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। 

মেয়াদকালের আগে অ্য়াকাউন্ট বন্ধ করলে কী হবে
এই স্কিমের পুরো মেয়াদ ৫ বছর। তবে কিছু ক্ষেত্রে এই মেয়াদের আগেও টাকা তোলা যেতে পারে। সেই ক্ষেত্রে স্কিমের রুল মেনে আপনার টাকা কাটা হবে। তাই পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগের আগে পুরো স্কিমের বিষয়ে জেনে নিন। এখন সরকারি এই স্কিমে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে। তবে আগামী দিনে এই রেট বদলাতেও পারে। সেই ক্ষেত্রে প্রতি মাসে আপনি ৯২৫০ টাকা নাও পেতে পারেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন : প্রতি ৩ মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত ইন্টারেস্ট, প্রবীণ নাগরিকদের জন্য দারুণ সুবিধা

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget