এক্সপ্লোর

Insurance Coverage: SBI-তে স্যালারি অ্যাকাউন্ট আছে ? ১ কোটি টাকার বিমার সুবিধে দিচ্ছে কেন্দ্র, কোন কর্মীরা পাবেন ?

Railway Insurance Coverage: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে স্বাক্ষরিত এই মৌ চুক্তির অধীনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্টহোল্ডার এই কর্মীদের ১ কোটি টাকার বিমা দেওয়া হবে।

গতকাল সোমবারই ভারতীয় রেলওয়ে তার কর্মীদের এবং তাদের পরিবারের জন্য উল্লেখযোগ্য বিমা কভার প্রদানের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে স্বাক্ষরিত এই মৌ চুক্তির অধীনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি অ্যাকাউন্টহোল্ডার রেলওয়ে কর্মীদের ১ কোটি টাকার দুর্ঘটনাজনিত বিমা কভারেজ দেওয়া হবে। একটি প্রেস নোটে জানিয়েছে রেল মন্ত্রক।

কেন্দ্রীয় সরকারি কর্মী গোষ্ঠী বিমা প্রকল্পের অধীনে গ্রুপ এ, বি ও সি কর্মীদের জন্য যথাক্রমে ১.২০ লক্ষ টাকা, ৬০ হাজার টাকা এবং ৩০ হাজার টাকার বর্তমান কভারেজের তুলনায় এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে শুধু স্যালারি অ্যাকাউন্টহোল্ডার সমস্ত রেল কর্মীরা এখন থেকে কোনও প্রিমিয়াম ছাড়াই বা কোনও মেডিকেল টেস্ট ছাড়াই ১০ লক্ষ টাকার স্বাভাবিক মৃত্যু কভারেজ পাবেন এই বিমার অধীনে, প্রেস নোটে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে।

প্রায় ৭ লক্ষ রেল কর্মী এসবিআইয়ের সঙ্গে স্যালারি অ্যাকাউন্ট রেখেছেন, এই চুক্তিটি কর্মী কল্যাণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ যা ভারতীয় রেলওয়ে ও এসবিআইয়ের মধ্যে একটি যত্নশীল এবং গঠনমূলক অংশীদারিত্বের প্রতিফলন ঘটায়। মন্ত্রণালয়ের মতে, এই মৌ চুক্তি স্মারকের আওতায় কিছু গুরুত্বপূর্ণ পরিপূরক বিমা কভারের মধ্যে রয়েছে ১.৬০ কোটি টাকার বিমান দুর্ঘটনা বিমা (ডেথ কভারেজ), রুপে ডেবিট কার্ডে অতিরিক্ত ১ কোটি টাকা, ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ ১ কোটি টাকার (সম্পূর্ণ অক্ষমতার), আর ৮০ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা কভারেজ (আংশিক অক্ষমতার)।

মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই মৌ-চুক্তিটি সম্পূর্ণরূপে কর্মচারী-কেন্দ্রিক, সহানুভূতিশীল এবং কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের মাধ্যম হিসেবে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে গ্রুপ সি ও অন্যান্যদের মধ্যে ফ্রন্টলাইন রেলওয়ে কর্মীদের।   

সাধারণত স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট একটি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের সঙ্গে আপনি বিনামূল্যের একটি ডেবিট কার্ড পাবেন যাতে দারুণ সব ফিচার্স রয়েছে। গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টে অটো সুইপ ফেসিলিটি চালু করতে পারেন। তবে এই অ্যাকাউন্টে কোনও ন্যূনতম ব্যালান্স বজায় রাখতে হয় না। স্টেট ব্যাঙ্কই শুধু নয়, যে কোনও ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টেই এই সুবিধেগুলি মেলে।  

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget