এক্সপ্লোর

Ration Card Fraud : এবার রেশন কার্ডে ই-কেওয়াইসির নামে জালিয়াতি, খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

e-KYC Fraud: এবার এই আর্থিক প্রতারণায় দেশের গরিব মানুষকেও নিশানা করেছে প্রতারকরা। তাই নতুন করে শুরু হয়েছে রেশন কার্ডে e-KYC-র ফাঁদ। আপনি এই জালে পা দেননি তো ?

 

e-KYC Fraud: ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) এখন বেড়েই চলেছে আর্থিক জালিয়াতির ঘটনা। এবার এই আর্থিক প্রতারণায় দেশের গরিব মানুষকেও নিশানা করেছে প্রতারকরা। তাই নতুন করে শুরু হয়েছে রেশন কার্ডে e-KYC-র ফাঁদ। আপনি এই জালে পা দেননি তো ?

রেশন কার্ড ব্যতীত এই স্কিমের সুবিধা গ্রহণ করা যায় না। বর্তমানে সব রেশন কার্ডহোল্ডারদের E-KYC করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি রেশন কার্ড কেওয়াইসি নামে লোকদের সাথে জালিয়াতির ঘটনাগুলিও সামনে আসছে। জেনে নিন, আপনি কীভাবে রেশন কার্ড ই-কেওয়াইসির এই জালিয়াতি থেকে নিজেকে বাঁচাতে পারেন।

রেশন কার্ড ই-কেওয়াইসি নামে জালিয়াতি
ভারত সরকার রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য বাধ্যতামূলক করেছে। যা জানতে পেরেই জালিয়াতিরা রেশন কার্ডহোল্ডারদের কল করছে ও তাদের হুমকি দিচ্ছে। যেখানে বলা হচ্ছে, রেশন কার্ডে উপলব্ধ সুবিধাগুলি বন্ধ করা হবে, যদি তারা তাদের কথা না মানে। তারা যদি রেশন কার্ডের সুবিধাগুলি চায় তবে তাদের এটি করা উচিত।

সুতরাং তাদের পাঠানো লিঙ্কটিতে ক্লিক করে আপনার EKYC সম্পূর্ণ করুন। অন্যথায় আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। একবার কার্ডহোল্ডাররা লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের ফোনটি হ্যাক হয়ে যাচ্ছে। পাশাপাশি সব ফোনের তথ্য জালিয়াতদের চলে যাচ্ছে সহজেই। যা ব্যবহার করে প্রতারকরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে।

কীভাবে জালিয়াতি এড়িয়ে চলবেন
যখনই আপনি রেশন কার্ডের EKYC সম্পন্ন করার জন্য এই জাতীয় কল পাবেন, তখন বুঝতে পারবেন এটি একটি জালিয়াতি। কারণ সরকারের পক্ষ থেকে কারও কাছে এই জাতীয় কোনও কল করা হয় না। কোনও সরকারি আধিকারিক কখনও এই জাতীয় কোনও লিঙ্ক পাঠান না। যদি কেউ আপনাকে কল করে এবং আপনাকে একটি লিঙ্ক পাঠায়, তবে অবিলম্বে তার নম্বরটি ব্লক করুন। পাশাপাশি অবশ্যই সাইবার ক্রাইম পোর্টালে তাঁর সম্পর্কে অভিযোগ করুন। আপনি যদি ভুল করে লিঙ্কে ক্লিক করেন তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খালি হতে পারে।

Ration Card: পশ্চিমবঙ্গে কত ধরনের রেশন কার্ড চালু রয়েছে জানেন? কোন কার্ডে কত রেশনই বা পাওয়া যায়? বিনামূল্যে কতটা পরিমাণে কোন রেশন মেলে এবং বাজারের তুলনায় কম দামে কোন কোন জিনিস কোন রেশন কার্ডে পাওয়া যায়, তা অনেকের কাছেই স্পষ্ট নয়। তাহলে চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক, আমাদের রাজ্যে কত ধরনের রেশন কার্ডের চল রয়েছে এবং কোন কার্ডে কী কী রেশন পাওয়া যায়। 

পশ্চিমবঙ্গে মূলত তিন ধরনের রেশন কার্ড চালু রয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), বিশেষ অগ্রাধিকারযুক্ত পরিবার (SPHH) এবং সাধারণ রেশন কার্ড (PHH)। অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড যাঁদের কাছে রয়েছে, তাঁরা বেশি পরিমাণ খাদ্যশস্য পাবেন রেশন মারফত। অন্যদিকে যাঁদের কাছে বিশেষ অগ্রাধিকারযুক্ত পরিবার বা SPHH রেশন কার্ড এবং অগ্রাধিকারযুক্ত পরিবার বা PHH রেশন কার্ড রয়েছে, তাঁরা অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY রেশন কার্ড যাঁদের রয়েছে, তাঁদের তুলনায় কম পরিমাণ খাদ্যশস্য পাবেন। 

 

সেরা শিরোনাম

SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget