এক্সপ্লোর

Unclaimed Money : আপনার পরিবারের দাবিহীন টাকা পড়ে আছে ব্যাঙ্কে ? কীভাবে ক্লেম করবেন জানেন, কী নথি লাগবে ?

Bank News : সেক্ষেত্রে আপনি বা আপনার আইনি উত্তরাধিকারী কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে দাবি না করা টাকা সহজেই তুলতে পারবেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ব্যাঙ্কে দুই বছর লেনদেন না হলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে।
  • নিষ্ক্রিয় অ্যাকাউন্টের টাকা আরবিআই-এর ডিইএ তহবিলে জমা হয়।
  • আইনি উত্তরাধিকারীরা সহজেই এই টাকা দাবি করতে পারেন।
  • ব্যাঙ্কে আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

 

Bank News : অনেক ব্যাঙ্ক অ্য়াকাউন্ট হোল্ডারই এই বিষয়ে জানেন না। সময়ের সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় হয়ে যায় পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রায়শই যা উপেক্ষা করে যান অনেকেই। যার ফলে তাদের টাকা অ্যাকাউন্টেই থেকে যায়। যদি আপনার বা আপনার পরিচিত কারও ব্যাঙ্কে দাবি না করা টাকা থাকে, তাহলে চিন্তা করতে হবে না। এই পরিস্থিতিতে পুরোপুরি সাহায্য় করবে RBI। সেক্ষেত্রে আপনি বা আপনার আইনি উত্তরাধিকারী কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করে দাবি না করা টাকা সহজেই তুলতে পারবেন।

আরবিআই এই সম্পর্কে কী বলছে ?

আরবিআই বলছে, সারা দেশে কোটি কোটি টাকা দাবি না করা অবস্থায় পড়ে আছে। যদি কোনও অ্যাকাউন্ট দুই বছর ধরে কোনও আর্থিক লেনদেন না করে থাকে বা 10 বছর ধরে নিষ্ক্রিয় থাকে, তাহলে আরবিআই এই দাবি না করা আমানতগুলি DEA (ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস) তহবিলে স্থানান্তর করে।

কারা এই টাকা দাবি করতে পারেন

তবে, আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ থাকে। আপনি বা আপনার কোনও আইনি উত্তরাধিকারী এই টাকা দাবি করতে পারেন। আরবিআই কোনও দাবির সীমা নির্ধারণ করেনি। এর মানে হল, যদি আপনি কোনও দাবিহীন অ্যাকাউন্টে জমা থাকা তহবিল সম্পর্কে অবগত হন এবং আপনি এর আইনি উত্তরাধিকারী হন, তাহলে আপনি এই অর্থ দাবি করতে পারেন।

দাবিহীন অ্যাকাউন্ট ও দাবির তথ্য

আপনার বা আপনার পরিবারের ব্যাঙ্কে দাবিহীন টাকা আছে কিনা তা জানতে চাইলে, আপনাকে আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে হবে। ওয়েবসাইটে আপনার বা পরিবারের কোনও সদস্যের নাম খোঁজ করুন। আপনি সম্পূর্ণ তথ্য পাবেন। এছাড়াও, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় দাবিহীন সম্পদের ওপর বিশেষ ক্যাম্প আয়োজন করা হচ্ছে, যেখানে আপনি সরাসরি তথ্য পেতে পারেন।

কী কী নথি লাগবে

আপনি আপনার দাবিহীন টাকা দাবি করতে যেকোনো ব্যাঙ্ক শাখায় যেতে পারেন ও একটি ক্লেম ফর্ম পূরণ করতে পারেন। সেখানে আধার, ভোটার আইডি বা পাসপোর্টের মতো কেওয়াইসি নথি জমা দিতে হবে আপনাকে। এছাড়াও, আপনি যদি উত্তরাধিকারী হিসাবে দাবি করেন, তাহলে মৃত্যু শংসাপত্রের মতো আইনি নথি জমা দিন। যাচাইয়ের পরে, ব্যাঙ্ক আপনাকে আরবিআইয়ের ডিইএ তহবিল থেকে টাকা বিতরণ করবে। এর জন্য কোনও অতিরিক্ত ফি নেই।

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget