এক্সপ্লোর

Sukanya Samriddhi Yojana : সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চান অন্য ব্যাঙ্কে ? জানুন পুরো ট্রান্সফার প্রক্রিয়া

Sukanya Samriddhi Yojana : বর্তমানে এই প্রকল্পে ৮.২% হারে আকর্ষণীয় সুদ দেওয়া হচ্ছে, যা অন্যান্য সরকারি সঞ্চয় প্রকল্পগুলোর তুলনায় অনেকটাই বেশি। এছাড়া এই স্কিমে রয়েছে দারুণ কর ছাড়ের সুবিধা।  

Sukanya Samriddhi Yojana : সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে (SSY) তহবিল রাখলেও এই বিষয়ে আমরা অনেকেই জানি না। যে কারণে পরবর্তীকালে অ্য়াকাউন্ট ট্রান্সফার করেত গিয়ে সমস্য়ায় পড়তে হয় আমাদের। এখানে জেনে নিন, কত সহজে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করা যায়।

সরকারি এই প্রকল্পে দারুণ সুবিধা

‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ (SSY) ভারত সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে ৮.২% হারে আকর্ষণীয় সুদ দেওয়া হচ্ছে, যা অন্যান্য সরকারি সঞ্চয় প্রকল্পগুলোর তুলনায় অনেকটাই বেশি। এছাড়া এই স্কিমে রয়েছে দারুণ কর ছাড়ের সুবিধা।  

যেহেতু এই অ্যাকাউন্টের মেয়াদ ২১ বছর (যদিও নির্দিষ্ট শর্তে মেয়াদ পূর্তির আগে বা আংশিক টাকা তোলার নিয়ম রয়েছে), তাই চাকরি বা ব্যবসার সূত্রে বাসস্থান পরিবর্তন, উন্নত পরিষেবা বা নিজস্ব সুবিধার জন্য অনেকেই অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যাঙ্কে স্থানান্তর বা ট্রান্সফার করতে চান। গ্রাহকদের সুবিধার্থে সরকার কোনো বাড়তি ঝামেলা ছাড়াই এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট স্থানান্তরের অনুমতি দেয়।    

কীভাবে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে SSY অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন ?
যদি আপনার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যাঙ্কে স্থানান্তর করার প্রয়োজন হয়, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১ আবেদন জমা: প্রথমে আপনার বর্তমান ব্যাঙ্কের শাখায় যান যেখানে আপনার কন্যাসন্তানের অ্যাকাউন্টটি রয়েছে। সেখানে গিয়ে অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য একটি আবেদনপত্র (Form-5) পূরণ করুন এবং একটি ট্রান্সফার রিকোয়েস্ট লেটার বা অনুরোধপত্র জমা দিন।

২ নতুন ব্যাঙ্কের বিবরণ: আবেদনপত্রে আপনি যে নতুন ব্যাঙ্কে অ্যাকাউন্টটি নিয়ে যেতে চান, তার সমস্ত বিবরণ পরিষ্কারভাবে উল্লেখ করুন। নতুন ব্যাঙ্ক শাখার নাম, ঠিকানা এবং আইএফএসসি (IFSC) কোড সঠিকভাবে লিখতে হবে।

৩ নথিপত্র পাঠানো : আপনার আবেদন জমা নেওয়ার পর, বর্তমান ব্যাঙ্ক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টের মূল নথিপত্রগুলো (Original Documents) সরাসরি নতুন ব্যাঙ্কের ঠিকানায় পাঠিয়ে দেবে। অ্যাকাউন্টে থাকা জমানো টাকাটি চেকের মাধ্যমে বা ডিমান্ড ড্রাফটের (DD) আকারে নতুন ব্যাঙ্ক শাখায় পাঠিয়ে দেওয়া হয়।

৪ নতুন ব্যাঙ্কে কেওয়াইসি : নতুন ব্যাঙ্ক শাখায় আপনার সমস্ত নথিপত্র পৌঁছে যাওয়ার পর, আপনাকে সেখানে গিয়ে একটি নতুন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরণ করতে হবে। এর সাথে অভিভাবক এবং কন্যাসন্তানের প্রয়োজনীয় কেওয়াইসি (KYC) নথিপত্র জমা দিতে হবে।

৫ অ্যাকাউন্ট চালু : নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলে নতুন ব্যাঙ্কে অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে এবং আপনার আগের সমস্ত আসল টাকা ও জমে থাকা সুদ নতুন অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ নিয়ম ও ফি:  কন্যাসন্তান বা তার অভিভাবকের বাসস্থান পরিবর্তনের প্রমাণপত্র (Proof of Residence) জমা দিলে এই স্থানান্তর প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। তবে এই ধরনের কোনো প্রমাণপত্র না থাকলে বা অন্য কোনো কারণে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে চাইলে ১০০ টাকা ফি দিতে হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) সম্পর্কে কিছু জরুরি তথ্যএই অ্যাকাউন্টটি কন্যাসন্তানের ১০ বছর বয়স হওয়ার আগে তার বাবা-মা বা আইনি অভিভাবক খুলতে পারেন। বছরে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করা যায়।  মেয়াদকাল: অ্যাকাউন্ট খোলার দিন থেকে ২১ বছর পর এই স্কিমটির মেয়াদ পূর্ণ হয়। অথবা মেয়ের বয়স ১৮ বছর হওয়ার পর তার বিয়ে হয়ে গেলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে অ্যাকাউন্টটি বন্ধ করা যায়।

মেয়াদ পূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধের নিয়ম (Premature Closure): অ্যাকাউন্ট হোল্ডারের (কন্যাসন্তানের) মৃত্যু হলে, কোনো মারাত্মক ও জীবন সংশয়কারী অসুস্থতা দেখা দিলে কিংবা অভিভাবকের মৃত্যু হলে নির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে মেয়াদের আগেই অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব।

আংশিক টাকা তোলার নিয়ম (Pre-maturity Withdrawal): উচ্চশিক্ষা বা বিয়ের খরচের জন্য কন্যাসন্তানের বয়স ১৮ বছর পার হলে বা সে দশম শ্রেণি পাস করার পর, আগের অর্থবর্ষের শেষে অ্যাকাউন্টে জমা থাকা মোট টাকার সর্বোচ্চ ৫০% পর্যন্ত তোলা যায়।

ট্যাক্স বা কর ছাড়ের সুবিধা: এই স্কিমটি EEE (Exempt-Exempt-Exempt) ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অর্থাৎ, আয়কর আইনের 80C ধারা অনুযায়ী বছরে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর ছাড় পাওয়া যায়। এছাড়া প্রতি বছর অর্জিত সুদ এবং মেয়াদ শেষে পাওয়া পুরো টাকা সম্পূর্ণ করমুক্ত।

১৫ বছরের বিনিয়োগ: এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খোলার দিন থেকে মাত্র ১৫ বছর পর্যন্ত টাকা জমা করতে হয়। বাকি বছরগুলোতে কোনো টাকা জমা না করলেও অ্যাকাউন্টে থাকা পুরো তহবিলের ওপর সরকার নির্ধারিত সুদ যোগ হতে থাকে। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে অ্যাকাউন্টটি পরিচালনার দায়িত্ব তার নিজের হাতে তুলে দেওয়া যায়।    

আরও পড়ুন : সন্তানের আর্থিক ভবিষ্যৎ পরিকল্পনা করছেন ? এই ৪ বিনিয়োগ বিকল্প দেবে দারুণ রিটার্ন 

সেরা শিরোনাম

Pension Calculator: বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
বেসরকারি কোম্পানিতে ২৫,০০০ বেতন হলে কত পেনশন পাবেন ? ২৫ বছর পরে হাতে আসবে কত ?
SBI Customer Alert : বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
বাজারে এবার নতুন প্রতারণার ফাঁদ, 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে সতর্ক করল SBI
8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget