এক্সপ্লোর

Sukanya Samriddhi Yojana : ৭০ লাখের বেশি রিটার্ন, কেন সুকন্যা সমৃদ্ধি সেরা সরকারি প্রকল্প ? 

Investment Plan :  সুকন্যা সমৃদ্ধি প্রকল্প (Sukanya Samriddhi Yojana)  এখন বাবা-মায়ের সেরা বিনিয়োগের (Investment) জায়গা,কেন জানেন ? 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে সরকারি প্রকল্পের চাহিদা বাড়ছে।
  • সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২% অপরিবর্তিত সুদের হার রেখেছে সরকার।
  • বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করলে মেয়াদ শেষে প্রায় ৭০ লক্ষ টাকা।
  • এই প্রকল্পে বিনিয়োগ, সুদ ও মেয়াদ শেষে করছাড়ের সুবিধা।

Investment Plan :  পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে নেমেই চলেছে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। সেই ক্ষেত্রে নিশ্চিত ও ঝুঁকিমুক্ত সরকারি রিটার্নের দিকে ঝুঁকছে দেশবাসী। আপনার কন্যাসন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাইলে রয়েছে এই সরকারি প্রকল্প। সুকন্যা সমৃদ্ধি প্রকল্প (Sukanya Samriddhi Yojana)  এখন বাবা-মায়ের সেরা বিনিয়োগের (Investment) জায়গা,কেন জানেন ? 

কত শতাংশ সুদ দিচ্ছে এখন
মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবলে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-এ বিনিয়োগ করতে পারেন আপনি। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) জন্য সরকার এই প্রকল্পের সুদের হার ৮.২% এ অপরিবর্তিত রেখেছে। স্টেট ব্যাঙ্ক বা এইচডিএফসি-র মতো বড় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের তুলনায় এই সুদের হার অনেকটাই বেশি। যে কারণে অনেকেই এই প্রকল্পে বিনিয়োগ করেন।

কীভাবে কাজ করে এই বিনিয়োগ ?
যদি আপনি আপনার মেয়ের বয়স ১ বছর থাকাকালীন এই অ্যাকাউন্ট খোলেন এবং প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন, তবে ২১ বছর পর প্রাপ্ত অর্থের পরিমাণ হতে পারে আকাশছোঁয়া।

বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করলে: আপনি যদি প্রতি বছর সর্বোচ্চ সীমা অর্থাৎ ১.৫ লক্ষ টাকা জমা করেন (১৫ বছর পর্যন্ত জমা করতে হয়), তবে বর্তমান ৮.২% সুদের হার অনুযায়ী মেয়াদ শেষে (২১ বছর পর) আপনার মেয়ে প্রায় ৭০ লক্ষ টাকার বেশি পেতে পারে।

বৈশিষ্ট্য বিবরণ
সুদের হার বার্ষিক ৮.২% (চক্রবৃদ্ধি হারে গণনা করা হয়)
ন্যূনতম বিনিয়োগ বছরে মাত্র ২৫০ টাকা
সর্বোচ্চ বিনিয়োগ বছরে ১.৫ লক্ষ টাকা
যোগ্যতা ১০ বছরের কম বয়সী কন্যাসন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যাবে
অ্যাকাউন্টের সংখ্যা এক পরিবারে সর্বোচ্চ ২ জন মেয়ের নামে (জমজ হলে ব্যতিক্রম আছে)
মেয়াদ অ্যাকাউন্ট খোলার দিন থেকে ২১ বছর
ট্যাক্স সুবিধা আয়কর আইনের ৮০সি ধারায় ছাড় এবং প্রাপ্ত সুদ সম্পূর্ণ করমুক্ত

কর ছাড়ের সুবিধা রয়েছে : সরকারি সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে এটি একটি "Triple Exempt" যোজনা। অর্থাৎ বিনিয়োগ, প্রাপ্ত সুদ ও মেয়াদ শেষের টাক,তিনটি ক্ষেত্রেই আপনাকে কোনও কর বা ট্যাক্স দিতে হবে না।

এই ক্ষেত্রে কী কী রয়েছে নিয়ম
কত বছর অ্যাকাউন্ট চালাতে হয় : মনে রাখবেন এই ক্ষেত্রে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত অভিভাবক অ্যাকাউন্টটি চালাতে পারবেন। ১৮ বছর পূর্ণ হলে মেয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে।

কখন টাকা তোলা যায় : কোনও কারণে মেয়ের উচ্চশিক্ষার প্রয়োজনে ১৮ বছর বয়সের পর জমানো টাকার ৫০% পর্যন্ত তোলা সম্ভব।

মেয়াদ শেষের আগেই বন্ধ করা যাবে : আপনার মেয়ের বয়স ১৮ বছর হওয়ার পর তার বিয়ের প্রয়োজনে অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে।

অ্য়াকাউন্ট ট্রান্সফার : আপনি ভারতের যেকোনও প্রান্তের পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্কে এই অ্যাকাউন্টটি সহজেই ট্রান্সফার করতে পারবেন।

আরও পড়ুন : সুকন্যা সমৃদ্ধি থেকে পিপিএফ... সরকারি স্বল্প সঞ্চয়ে এখন বিনিয়োগে কত সুদ পাবেন ?

Frequently Asked Questions

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) কী?

সুকন্যা সমৃদ্ধি যোজনা বাবা-মায়ের জন্য একটি সরকারি প্রকল্প যা কন্যাসন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সাহায্য করে।

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত শতাংশ সুদ পাওয়া যায়?

২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য এই প্রকল্পের সুদের হার ৮.২% এ অপরিবর্তিত রাখা হয়েছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করলে কত টাকা পাওয়া যায়?

বর্তমান ৮.২% সুদের হার অনুযায়ী, ১৫ বছর পর্যন্ত বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করলে ২১ বছর পর প্রায় ৭০ লক্ষ টাকার বেশি পাওয়া যেতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার কর ছাড়ের সুবিধা কী?

এই প্রকল্পটি একটি 'Triple Exempt' যোজনা, যার অর্থ বিনিয়োগ, প্রাপ্ত সুদ ও মেয়াদ শেষের টাকা - তিনটি ক্ষেত্রেই কোনও কর দিতে হবে না।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা তোলার নিয়ম কী?

মেয়ের ১৮ বছর বয়সের পর উচ্চশিক্ষার জন্য মোট জমানো টাকার ৫০% পর্যন্ত তোলা যায়। এছাড়া, ১৮ বছর পূর্ণ হওয়ার পর তার বিয়ের প্রয়োজনেও অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

8th Pay Commission: শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
SBI Clerk Recruitment : স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget