এক্সপ্লোর

Income Tax: টিডিএস কেটে নিয়েছে, তারপরেও নোটিশ ধরাতে পারে আয়কর বিভাগ ! কিন্তু কেন ?

TDS Rules: টিডিএস কেটে নেয় মাসে মাসে। পরে কর জমা করার সময় সেই টিডিএস আবার ফেরত পাওয়া যায়। কিন্তু এবার টিডিএস কাটলে যদি আয়কর জমা না করেন, তাহলেও আপনি নোটিশ পেতে পারেন আয়করের। কিন্তু কেন ?

Income Tax Rules: যারা চাকরি করেন বা কোনও পেশায় যুক্ত আছেন, ফ্রিল্যান্সিং করেন, তাদের ক্ষেত্রে মাসিক বেতনের একটা অংশ আগে থেকেই কেটে নেওয়া হয় সংস্থার তরফে আর তাকেই বলা হয় টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (TDS)। আয়কর জমা না করলে দফতর (Income Tax) থেকে নোটিশ আসতে পারে, এ বিষয়ে সকলেই অবগত। কিন্তু যারা টিডিএস জমা করেছেন তারাও কি এবার আয়করের নোটিশ পাবেন ?

কী জানালেন সিবিডিটি চেয়ারম্যান

সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) চেয়ারম্যান জানিয়েছেন যে, যাদের আগে থেকেই টিডিএস কেটে নেওয়া হয়েছে, তাদেরকেও নোটিশ পাঠাতে পারে আয়কর বিভাগ। একটি প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কর সংক্রান্ত বিরোধ এবং সমস্যা কমাতে চেষ্টা করছে আয়কর বিভাগ। তিনি আরও জানান যে করদাতাদের যে কোনও পরিষেবা যাতে আরও সহজ হয়, তা নিয়ে ভাবা হচ্ছে।

কারা নোটিশ পাবেন

আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত করদাতার টিডিএস (TDS) কেটে নেওয়া হয়েছে, অথচ আয়কর রিটার্ন জমা করেননি তাদের ক্ষেত্রে নোটিশ পাঠানো হতে পারে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আয়কর জমার সময়সীমা শেষ হয়েছে। ২০২৩ সালের ৩১ জুলাই ছিল শেষ দিন, তারপরেও ৩১ ডিসেম্বর পর্যন্ত আইটিআর ফাইল করা যেত।

বাজেটে কী বলা হয়েছে কর বিষয়ে

১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করের বিরোধ কমাতে একটি নতুন উদ্যোগ শুরু করেছেন। তিনি বলেন যে, ২০০৯-১০ আর্থিক বছর পর্যন্ত সর্বোচ্চ ২৫ হাজার টাকার কর (Income Tax) মকুব করা হবে এবং একইভাবে ২০১০-১১ থেকে ২০১৪-১৫ অর্থবর্ষের মধ্যে ১৫ হাজার টাকা পর্যন্ত বকেয়া করের মামলাও নিষ্পত্তি করা হবে। এর ফলে প্রায় ১ কোটি করদাতা উপকৃত হবেন বলে মনে করছেন অর্থমন্ত্রী।

রিফান্ড পিরিয়ডের মেয়াদ কমছে

আগে টিডিএস ফেরত পাবার জন্য আবেদন করলে আয়কর বিভাগের পক্ষ থেকে সে বিষয়ে ১৬ দিন সময় লাগত প্রসেসিং টাইম হিসেবে। গত বছরই এই রিফান্ড প্রসেসিংয়ের সময় কমিয়ে আনা হয়েছে। এখন মাত্র ১০ দিনেই রিফান্ডের প্রসেসিং হয়ে যাবে। অধিকাংশ মানুষই নির্দিষ্ট সময় মেনে কর জমা করেন, ফলে তারা আশা করতেই পারেন যে রিফান্ডও সময়মত পেয়ে যাবেন তারা। আর সেই কথা চিন্তা করেই আয়কর বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ITR Return: আয়কর জমা করবেন, কোন ফর্ম প্রযোজ্য আপনার জন্য ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget