এক্সপ্লোর

Online Payment: UPI-পেমেন্টে ভুল? অন্য কাউকে টাকা? অভিযোগ জানাবেন কোথায়?

UPI: UPI ID কোনওরকম ভাবে ভুল হলে বা নম্বর ভুল টাইপ হলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়। সেক্ষেত্রে কী করণীয়?

কলকাতা: ধরুন কিছু কিনলেন, দাম হল ৫৭ টাকা। কিন্তু আপনার হাতে খুচরো নেই। অথবা এমন দাম হল যা এখুনি আপনার কাছে নগদে নেই। ভরসা UPI. 

নগদ নয়। ডিজিটাল লেনদেন। QR কোড স্ক্য়ান করলেই অ্য়াকাউন্টে বা ই-ওয়ালেটে টাকা ট্রান্সফার। মিলেনিয়ালস হোক বা Gen Z. লেনদেনের এই পদ্ধতিই এখন সবার পছন্দের। দ্রুত এবং ঝক্কিবিহীন।

সারা দেশে ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের জন্য একাধিক UPI পেমেন্ট অ্যাপ রয়েছে। যে কোনও অ্য়াপ ব্যবহার করলেই যে কারও অ্যাকাউন্টে বা ই ওয়ালেটে টাকা পাঠানো সম্ভব। কিন্তু এর সঙ্গেই রয়েছে একটি সমস্যা। সামান্য ভুলে টাকা চলে যেতে পারে অন্য কোনও অ্যাকাউন্টে। QR কোড স্ক্যান করে টাকা লেনদেনের সময় তেমন সমস্যা হয় না ঠিকই। কিন্তু UPI ID কোনওরকম ভাবে ভুল হলে বা নম্বর ভুল টাইপ হলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়। সেক্ষেত্রে কী করণীয়?

প্রথমত Google Pay, Paytm বা PhonePe - যে অ্যাপই ব্য়বহার করবেন সেখানেই অভিযোগ জানাবেন। এর পাশাপাশি আরও একটি উপায় রয়েছে।

NPCI (National Payments Corporation of India) পোর্টালেও অভিযোগ জানাতে পারেন আপনি। NPCI-এর ডিসপিউট রিড্রেসাল মেকানিজম-এর মাধ্য়মে এই অভিযোগ জানানো যায়। ওয়েবসাইটের ঠিকানা
https://www.npci.org.in/what-we-do/upi/dispute-redressal-mechanism

সেখানে গিয়ে প্রথমে কী সমস্যা সেটা সিলেক্ট করতে হবে। এরপর লেনদেনের তথ্য, মেইল-আইডি এবং নথিভুক্ত মোবাইল নম্বর (registered mobile number) দিতে হবে। 

এছাড়াও ব্য়াঙ্কের নাম, কত টাকা পাঠানো হয়েছে সেই সব তথ্যই দিতে হবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপলোড করে অভিযোগ নথিভুক্ত করতে হবে। 

অভিযোগকারী ব্যাঙ্কের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। সেখানে সমস্যার সমাধান না হলে যেতে পারেন Banking Ombudsman-এও।    

NPCI পোর্টালে গেলেই প্রথমে দেখা যাবে Dispute Redressal Mechanism -এর ট্যাব। সেখানে ট্রান্সকশান আইডি দিতে হবে। তারপর কী ধরনের লেনদেন, অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি না কি ব্যক্তি থেকে ব্যবসা প্রতিষ্ঠান, সেটা সিলেক্ট করতে হবে। তারপর কী ধরনের সমস্যা সেটা ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েও টাকা না গেলে, প্রাপক টাকা না পেলে, ভুল কাউকে টাকা পাঠালে অথবা এ ধরনের আরও অনেক সমস্যা হতে পারে। সেগুলো ওই ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। এরপর যে ব্যাঙ্ক থেকে টাকা গিয়েছে সেই ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। তারপর VPA দিয়ে, কত টাকা পাঠানো হয়েছে, তা দিয়ে, কবে এই লেনদেন হয়েছে, সেই তারিখ দিতে হবে। এরপর বাকি যা যা তথ্য চাওয়া হয়েছে তা দিয়ে অভিযোগ জমা করতে হবে।

শুধু লেনদেনে সমস্যা হলেই নয়, অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও সমস্যা, পিন সংক্রান্ত সমস্যা হলেও NPCI-এর মাধ্যমে অভিযোগ জানানো যায়। 

আরও পড়ুন: কতটা বাড়ল সোনা-রূপার দাম? আজ বাজারে দর কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget