এক্সপ্লোর

Union Bank Recruitment 2025 : এই ডিগ্রি থাকলেই হবে, প্রচুর সংখ্যায় নিয়োগ করতে চলেছে Union Bank of India; আবেদনের শেষ তারিখ কবে ?

Job News: Union Bank of India-র এই পোস্টে যাঁরা আবেদন করতে চান, তাঁদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক করে থাকতে হবে।

নয়াদিল্লি : অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করবে Union Bank of India। প্রচুর সংখ্যক নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে। যোগ্য প্রার্থীরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাই unionbankofindia.co.in. অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারেন। ২৬৯১টি পোস্টে নিয়োগ করবে ব্যাঙ্ক। আজ ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ৫ মার্চ পর্যন্ত চলছে। কিন্তু, এই পরীক্ষায় বসতে হলে কী যোগ্যতা প্রয়োজন ? কীভাবেই বা হবে নিয়োগ এবং এই সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিন।

যোগ্যতা-মান

Union Bank of India-র এই পোস্টে যাঁরা আবেদন করতে চান, তাঁদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক করে থাকতে হবে। চাকরি প্রার্থীদের স্নাতকের সার্টিফিকেট থাকতে হবে ১ এপ্রিল ২০২১ তারিখের বা তার পরের। ২০২৫ সালে ১ ফেব্রুয়ারির মধ্যে ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স থাকতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া

অনলাইন পরীক্ষা, স্থানীয় ভাষায় জ্ঞান এবং দক্ষতার পরীক্ষা, ওয়েট লিস্ট এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া।

অনলাইনে পরীক্ষায় থাকবে- General/ Financial Awareness, General English, Quantitative & Reasoning Aptitude and Computer Knowledge। ১০০ টি প্রশ্নের উত্তর লিখতে বলা হবে। যার পূর্ণমান থাকবে ১০০। পরীক্ষার ফি জমা করবেন যেসব পরীক্ষার্থী তাঁদের পরীক্ষায় দিন-ক্ষণ জানিয়ে দেবে BFSI SSC।

যেসব চাকরিপ্রার্থাী কোনও নির্দিষ্ট রাজ্যের ট্রেনি সিটের জন্য আবেদন করছেন, তাঁদের সংশ্লিষ্ট রাজ্যের যে কোনও স্থানীয় ভাষায় দক্ষ (পড়তে জানতে হবে, লিখতে পারতে হবে, সেই ভাষায় কথা বলতে জানতে হবে এবং বোঝার ক্ষমতা থাকতে হবে) হতে হবে। 

অ্যাপ্লিকেশন ফি-

General/ OBC-দের ক্ষেত্রে  অ্যাপ্লিকেশন ফি ৮০০ টাকা ও জিএসটি, সব মহিলা পরীক্ষার্থী, SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা ও জিএসটি এবং PwBD ক্যাটেগরির জন্য ৪০০ টাকা ও জিএসটি। অনলাইন মাধ্যমে এই ফি জমা করা যাবে। 

অন্যদিকে বিশাল সংখ্যায় নিয়োগ করতে চলেছে দেশের অন্যতম আর একটি ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদাও। ৪ হাজার অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। দেশজুড়ে হবে এই নিয়োগ। স্নাতকধারীরা পরীক্ষায় বসতে পারেন। প্রতি মাসে স্টাইপেন্ট মিলবে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এটা অবশ্য নির্ভর করবে স্থান ও ভূমিকার উপর নির্ভর করে। আজ ১৯ ফেব্রুয়ারি থেকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত চলবে।

ডিসক্লেমার : পরীক্ষা সংক্রান্ত আরও এবং পুঙ্খানুপুঙ্খ তথ্যের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

সেরা শিরোনাম

Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget