এক্সপ্লোর

UPI Payments: ইউপিআই ওয়ালেটে টাকা নেই ? আর ভোগান্তি নয়- বড় সুবিধে দিল RBI

UPI Lite: ৭ জুন শুক্রবার ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে (Digital Payments) আরও স্থিতিশীল এবং নির্ঝঞ্ঝাট করে তুলতে ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেমের জন্য ই-ম্যান্ডেট চালু করেছে।

UPI Lite E-Mandate: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি আজ ৭ জুন শুক্রবার ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে (Digital Payments) আরও স্থিতিশীল এবং নির্ঝঞ্ঝাট করে তুলতে ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেমের জন্য ই-ম্যান্ডেট চালু করেছে। ২০২২ সালে বাজারে (UPI Payments) চালু করা হয়েছিল ইউপিআই লাইট (UPI Lite) পরিষেবা। এর মাধ্যমে দ্রুত এবং নির্বিঘ্নে কম মূল্যের লেনদেন করতে পারতেন গ্রাহকরা। এবার সেই ইউপিআই লাইটেই নতুন নিয়ম চালু করল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank) যা কিনা গ্রাহকদের বিরাট সুবিধে করে দেবে।

কী বদল হবে

২০২২ সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয়েছিল ইউপিআই লাইট মূলত কম মূল্যের লেনদেনের জন্য। এই ইউপিআই লাইট যাতে বড় অংশের মানুষ বেশি ব্যবহার করতে শুরু করেন, সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক আজ মুদ্রানীতির বৈঠক শেষে জানায় যে, তাদের এই ইউপিআই লাইট ওয়ালেটগুলি এবার আপনা থেকেই অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে ব্যালান্স না থাকা সত্ত্বেও। ওয়ালেটে টাকা না থাকলেও এবার আর ভোগান্তি হবে না। ম্যান্ডেট চালু রাখলে একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিলে সেই সীমার নিচে ব্যালান্স নামলেই স্বয়ংক্রিয়ভাবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ওয়ালেটে জমা হয়ে যাবে ন্যূনতম ব্যালান্স বজায় রাখার জন্য।

রিজার্ভ ব্যাঙ্ক এই ইউপিআই লাইটের ওয়ালেটকে ই-ম্যান্ডেটের আওতায় আনার চেষ্টা করছে। এক্ষেত্রে ওয়ালেটে একটি থ্রে-শোল্ড ব্যালান্স লিমিট ধার্য করা হয়েছে, এর নিচে নেমে গেলে আপনা থেকেই ওয়ালেটে টাকা জমা হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এর ফলে কম মূল্যের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে গ্রাহকদের।

ইউপিআই লাইট আসলে কী

ইউপিআই লাইট হল এমন একটি পেমেন্ট সলিউশন যা ৫০০ টাকার কম মূল্যের লেনদেন পরিচালনার জন্যই আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। এনপিসিআই কমন লাইব্রেরি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ইউপিআই, এর মাধ্যমে আমাদের মোবাইল ফোনে থাকা ইউপিআই ইকোসিস্টেমের সঙ্গে সাযুজ্য বজায় রাখা সম্ভব হয়। আর এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যাপক স্তরে গ্রহণযোগ্য হয়ে উঠবে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম এমনটাই ধারণা ছিল রিজার্ভ ব্যাঙ্কের।

আজ শুক্রবার ৭ জুন শেষ হল রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতির বৈঠক। রেপো রেট এবারেও একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। ৬.৫ শতাংশই থাকছে রেপো রেট এবং এর ফলে ফিক্সড ডিপোজিটে সুদের হার একই থাকবে। অন্যদিকে হোম লোনের ইএমআইয়ের মাত্রাও একই থাকবে। ফলে মধ্যবিত্তের উপর থেকে ঋণের বোঝা কমল না, তবে স্থায়ী আমানতে বিনিয়োগে বেশি মুনাফার সুযোগ রইল।

আরও পড়ুন: RBI Monetary Policy: RBI নিল বড় সিদ্ধান্ত, FD-তে এবার বেশি সুদ, অসুবিধা হবে কোথায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget