এক্সপ্লোর

Vande Bharat Express: কোচ বাড়ানো হচ্ছে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের! দারুণ খবর!

Vande Bharat News: ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হবে ট্রেনের কোচের সংখ্যা। নির্দিষ্ট এই ট্রেনটি মূলত ওয়েস্টার্ন রেলওয়ের অধীনে।

Vande Bharat Express: গতি এবং আরামের অনন্য সংমিশ্রণ প্রদানকারী বন্দে ভারত ট্রেনটি ভারতবাসীর অন্যতম পছন্দের ট্রেন হয়ে উঠেছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে চালু হওয়ার দুই বছর পর এবার দেশের ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। ভারতীয় রেলমন্ত্রকের তরফে এই ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হবে ট্রেনের কোচের সংখ্যা। নির্দিষ্ট এই ট্রেনটি মূলত ওয়েস্টার্ন রেলওয়ের অধীনে।   

৪২তম ট্রেনের রুট ও পরিষেবা:  

দেশের ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আহমেদাবাদ এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচল করে। ২০২৪ সালের ১২মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর সূচনা করেন। এর ঠিক পরদিন অর্থাৎ ১৩ মার্চ থেকে ট্র্যাকে দৌড়োতে শুরু করে ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এটি মূলত আহমেদাবাদ - মুম্বই সেন্ট্রাল - আহমেদাবাদ - এই রুটে চলাচল করে। জানা যাচ্ছে, আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ৪৯১ কিলোমিটার দীর্ঘ রুট দিয়ে চলাচল করে। যার জন্য সময় লাগে মাত্র ৫ ঘন্টা ৪০ মিনিট। 

গুজরাত ও মহারাষ্ট্রের মধ্যে সংযোগস্থাপনে ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ট্রেনটি। প্রতি ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে চলার দরুন যাত্রীদের সময় বাঁচে অনেকটাই। এছাড়াও যাত্রী আরামকে অগ্রাধিকার দিয়ে তৈরি এই ট্রেন। আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সপ্তাহে ছয় দিন চলে। রবিবার এর পরিষেবা বন্ধ থাকে। আহমেদাবাদ এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে এই যাত্রাপথে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চারটি রেলওয়ে স্টেশনে থামে। সেগুলি হল ভদোদরা, সুরাত, ভাপি এবং বোরিভালি।

২০টি কোচের সুবিধা: 

আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়িয়ে ২০ করা হয়েছে। বর্তমানে ট্রেনটি ১৬টি কোচ নিয়ে চলাচল করে। তবে এখন আরও ৪টি অতিরিক্ত এসি চেয়ার কার কোচ যুক্ত করা হবে। ফলে ট্রেনের মোট আসনসংখ্যা বেড়ে হবে ২৭৮। 

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসের কোচ বাড়ানোর সিদ্ধান্ত যাত্রীদের আরও বেশি সুবিধা প্রদান করবে। এতে কোচগুলিতে অতিরিক্ত ভিড় কমবে এবং যাত্রীদের ট্রেনে আসন পেতে সুবিধা হবে। জানা যাচ্ছে মোট ২০টি কোচ নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে মার্চ মাসের ৯ তারিখ থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Small Savings Schemes: কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget