এক্সপ্লোর

2022 Yamaha FZS 25 লঞ্চ হল ভারতে, জেনে নিন নতুন কী আছে বাইকে

Yamaha FZS 25 2022: নতুন FZS 25-এ কেবল রঙের পরিবর্তন করা হয়েছে। এখন বাইকে দুটি নতুন রং দেখতে পাবেন ক্রেতা। ইয়ামাহা মোটর ইন্ডিয়া ম্যাট কপার ও ম্যাট ব্ল্যাক রঙের শেডগুলিতে FZS 25 অফার করছে।


Yamaha FZS 25 2022: আর অপেক্ষা করতে হবে না। ভারতে তাদের সবথেকে জনপ্রিয় বাইক FZS 25 2022 লঞ্চ করল Yamaha Motor। ২০২০ সালের জুলাইতেই বাইকের BS6 মডেল নিয়ে এসেছিল কোম্পানি। গত বছরই এই বাইকের দাম 19,300 টাকা পর্যন্ত কমানো হয়েছিল। এবার চলে এল বাইকের নতুন সংস্করণ। 

2022 Yamaha FZS 25: নতুন বাইকে কী পরিবর্তন ?
এখন নতুন করে ভারতে বাইকের বাজার ধরতে আপডেটেড FZS 25 আনা হল। নতুন 2022 Yamaha FZS 25 দেশে 1.43 লক্ষ টাকায় পাওয়া যাবে। তবে এসবই দিল্লিতে বাইকের এক্স-শোরুমের দাম৷ পরিবর্তনগুলি সম্পর্কে বলতে গেলে, নতুন FZS 25-এ কেবল রঙের পরিবর্তন করা হয়েছে। এখন বাইকে দুটি নতুন রং দেখতে পাবেন ক্রেতা। ইয়ামাহা মোটর ইন্ডিয়া ম্যাট কপার ও ম্যাট ব্ল্যাক রঙের শেডগুলিতে FZS 25 অফার করছে। এই নতুন রংগুলির পরিবর্তন ছাড়া বাইকে কিছুই বদল হয়নি। অন্যদিকে স্ট্যান্ডার্ড Yamaha FZ 25-এও কোনও বাইরের আপডেট দেওয়া হয়নি। বর্তমানে এর দাম 1.38 লক্ষ টাকা রাখা হয়েছে।

Yamaha FZ 25 ও FZS 25-এ 249cc,এক সিলিন্ডার বিশিষ্ট এয়ার-কুলড, SOHC, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনে চলে এই বাইক। এই ইঞ্জিনটি 8,000 RPM-এ সর্বাধিক 20.5 hp শক্তি ও 6,000 RPM-এ 20.1 Nm-এর সর্বোচ্চ টর্ক দেয়৷ ইঞ্জিনটি একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। হার্ডওয়্যারের দিকে দেখলে বাইকে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনো-শক অ্যাবসরভার দেওয়া হয়েছে।

2022 Yamaha FZS 25 Feature: ব্রেকিং সম্পর্কে বলতে গেলে, এর সামনে ও পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। যেগুলিতে ডুয়েল-চ্যানেল ABS রয়েছে। বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, এই বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের জন্য একটি LCD ডিসপ্লে দিয়েছে কোম্পানি। যা ট্রিপ সম্পর্কিত সব প্রাথমিক তথ্য দেখায়। 

Yamaha FZS 25: প্রতিযোগী কারা ?
নতুন Yamaha FZ 25 ও FZS 25 হল বাজারের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের কোয়ার্টার-লিটার বাইক। এই বাইকের সঙ্গে প্রতিযোগিতার বাজারে রয়েছে Bajaj Pulsar N250, Suzuki Gixxer 250, TVS Apache RTR 200 4V, Honda Hornet 2.0 ও KTM 200 Duke।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget