এক্সপ্লোর

Aadhaar Card: আধার নম্বর পেলে যেকেউ হ্যাক করতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ?

UIDAI: অনেকেরই প্রশ্ন, প্রতারকদের হাতে আধার নম্বর গেলে কি হ্যাক হতে পারে আমাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট।

UIDAI: আধার কার্ড (Aadhaar Card) বর্তমানে অনেক আর্থিক কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে এই কার্ড না থাকলে সরকারির পাশাপাশি  অনেক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কাজেও হতে পারে সমস্যা। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে (Bank Account) আধারের সঙ্গে লিঙ্ক (Aadhaar Pan Link) করাও বাধ্যতামূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে টাকা তুলতে সমস্যা হতে পারে আপনার।

Cyber Fraud: কী নিয়ে বাড়ছে আশঙ্কা ?
আজকাল আধার নম্বর অনেক আর্থিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার কারণে মানুষের মনে ভয় তৈরি হয়েছে।  অনেকেরই প্রশ্ন, প্রতারকদের হাতে আধার নম্বর গেলে কি হ্যাক হতে পারে আমাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট। পাশাপাশি আর্থিক পরিষেবা অ্যাপগুলিতেও কি হানা দিতে পারে জালিয়াতরা। আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক  অ্যাকাউন্ট যুক্ত থাকার ফলেই কি হতে পারে জালিয়াতি।

Bank Account: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে যেকেউ ?
দেশের সর্বভারতীয় এক সংবাদপত্রে IndusInd ব্যাঙ্কের অনিল রাও বলেছেন যে কারও আধার নম্বর জেনেও কেউ সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে না।  যতক্ষণ পর্যন্ত স্ক্যানার ডিভাইসে ওটিপি, বায়োমেট্রিক, ফেস আইডি বা আইরিস ব্যবহার না করা হয় ততক্ষণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিরাপদ।

Bank Fraud: ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে টাকা হাতাতে পারে প্রতারকরা ?
কিছু মিডিয়া রিপোর্ট বলছে, সাইবার অপরাধীরা প্রপার্টি রেজিস্টার নথি থেকে মানুষের আঙুলের ছাপ কপি করে। তারপরে ইপিএসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ  তুলে ফেলছে। ২০২২ সালে এর সঙ্গে সম্পর্কিত কিছু ঘটনা সামনে এসেছে। তা থেকেই বাড়ছে আশঙ্কা। 

Aadhaar Payment System: আধার পেমেন্ট সিস্টেম কতটা নিরাপদ?
অতীতে আধার এনাবল্ড পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অ্যাকাউন্ট সাফ করছিল সাইবার অপরাধীরা। এই ঘটনা সামনে আসতেই এখন জালিয়াতদের কৌশলগুলি রুখতে সিস্টেম আপডেট করেছে সরকার।  সুরক্ষা প্রোটোকলগুলির বিষয়েও নতুন করে বিবেচনা করা হচ্ছে। অর্থ মন্ত্রকের একটি বিবৃতিতে বলা হয়েছে, UIDAI আঙুলের ছাপ-ভিত্তিক আধার যাচাইকরণের সময় জাল আঙুলের ছাপ ব্যবহার করে AePS জালিয়াতি রোধ করতে একটি ইন্টারনাল AI সিস্টেম চালু করেছে। 

বায়োমেট্রিক তথ্য কীভাবে আপডেট করবেন ?
UIDAI-এর মতে, আপনি যদি আপনার আধার ব্যবহার না করেন তবে আপনি এটি লক করে রাখতে পারেন। আপনি UIDAI এর ওয়েবসাইটে এই বিকল্পটি পাবেন। আপনি যখনই এটি ব্যবহার করতে চান এটি আনলক করতে পারবেন। এর মাধ্যমে যেকেউ আপনার আধারের অপব্যবহার করতে পারবে না। 

আরও Investments: এই ১০ সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ,জেনে নিন সুবিধা লাভের পরিমাণ

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget