এক্সপ্লোর

Aadhaar Card: আপনার আধার কার্ডে লেখা থাকে এই নম্বর, অন্য় কেউ জানতে পারছে, কী কাজে লাগে ?

UIDAI: ভার্চুয়াল আইডির মোটামুটি ১৬টি সংখ্যা আপনার আধারের ১২টি সংখ্যার বিকল্প। অন্যরা জানতে পারে কি ?

UIDAI: আধার কার্ড (Aadhaar Card) সুরক্ষিত না থাকলে ক্ষতি হতে পারে আপনার আর্থিক অবস্থার। প্রতারকরা (Aadhaar Fraud) এই কার্ডের নম্বর নিয়ে তল পেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account)।

কার্ডে থাকে ১২ সংখ্যা, এখানে থাকে ১৬

আধার কার্ড আসলে ভারতে নাগরিকত্বের পরিচয়পত্র। আধার কার্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সর্বত্র আইডি হিসাবে কাজে লাগে। UIDAI, যে সংস্থা আধার কার্ড ইস্যু করে, তারা ১৬ সংখ্যার একটি অস্থায়ী কোড জারি করে। কার্ড যাচাইকরণের সময় এই নম্বর ব্যবহৃত হয়। ভার্চুয়াল আইডি হিসাবে ১৬ সংখ্যার এই নম্বর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। অর্থাৎ ভার্চুয়াল আইডির মোটামুটি ১৬টি সংখ্যা আপনার আধারের ১২টি সংখ্যার বিকল্প হিসাবে কাজ করে।

ভার্চুয়াল আইডি একবারই তৈরি হয় ?
ভার্চুয়াল আইডি নম্বরের কোনও স্থায়ী সংখ্যা হয় না, এটি অস্থায়ী। কারণ এই সংখ্যা আপনি যতবার খুশি অনলাইনে তৈরি করতে পারেন। মনে রাখবেন, ভার্চুয়াল আইডি নম্বর আপনার আধার কার্ডকে সুরক্ষিত রাখে এবং জালিয়াতির ঝুঁকিও কমায়।

কী কাজে লাগে এই আইডি

ভার্চুয়াল আইডি সাধারণত eKYC যাচাইকরণের জন্য ব্যবহৃত হয়। অনেক সময় আমরা এর জন্য অনলাইন পোর্টালে আধার নম্বর দিয়ে থাকি। তখন এজেন্সির পক্ষে আপনার আধার সম্পর্কিত সব তথ্য পাওয়া সহজ হয়ে যায়। কিন্তু আপনি যখন ভার্চুয়াল আইডি নম্বর দেন, তখন আপনার আইডি প্রমাণের উদ্দেশ্য পূরণ করে। এর মাধ্যমে আপনার আধার সম্পর্কিত তথ্য কেউ চুরি করতে পারবে না।

ভার্চুয়াল আইডিতে সুরক্ষিত আপনার আধার কার্ড
বর্তমানে সাইবার ক্রাইমের দুনিয়ায় বহুবার আধার সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার খবর সামনে এসেছে। তাই আধারা কার্ড হোল্ডারদের সমস্যা সমাধানের জন্য UIDAI ভার্চুয়াল আইডির সুবিধা দিচ্ছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আধার নম্বর থেকে ভিআইডি তৈরি করা যায়। কিন্তু আপনি ভিআইডি থেকে আধার নম্বর খুঁজে বের করতে পারবেন না। ভিআইডির আরেকটি বৈশিষ্ট্য হল, এর কোনও মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। অর্থাৎ, আপনি একটি নতুন ভিআইডি তৈরি না করা পর্যন্ত এটি বৈধ থাকবে।

ভার্চুয়াল আইডি কীভাবে তৈরি করা হয় ?
ভার্চুয়াল আইডি তৈরি করাও খুব সহজ।

১ এর জন্য আপনি UIDAI অফিসিয়াল সাইটে যেতে পারেন অথবা mAadhar অ্যাপ ব্যবহার করতে পারেন।

২ UIDAI সাইটে যান Aadhar Services বিকল্পটি নির্বাচন করুন এবং ভার্চুয়াল আইডি (VID) জেনারেটরে ক্লিক করুন।

৩ এছাড়াও আপনি চাইলে সরাসরি myaadhaar.uidai.gov.in/genericGenerateOrRetriveVID লিঙ্কটিতে গিয়ে আপনার ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি তৈরি করতে পারেন।

SEBI Banned Websites: সাবধান ! ১৫ হাজার ওয়েবসাইট নিষিদ্ধ করল সেবি, এদের কথায় স্টক কিনেছেন ?

সেরা শিরোনাম

Stock Market Holidays : মুহুরত ট্রেডিং ছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট, ট্রেডিং হবে না
মুহুরত ট্রেডিং ছাড়াও নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট, ট্রেডিং হবে না
BSNL Best Recharge: অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL
অন্যদের থেকে ১০০০ টাকা কম, দিনে ৩ জিবি ডেটা ছাড়াও যতখুশি কল, সস্তার প্ল্যান আনল BSNL
Plastic Notes in India : এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?
এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?
Milk Price Hike : ১ নভেম্বর থেকে বাড়ছে দুধের দাম, লিটার পিছু ৮ টাকা মূল্য বৃদ্ধি
১ নভেম্বর থেকে বাড়ছে দুধের দাম, লিটার পিছু ৮ টাকা মূল্য বৃদ্ধি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget