এক্সপ্লোর

Abhishek Banerjee : '৫১০০ সেকেন্ডের ভাষণ! বাংলার মেনশন নেই', বাজেট নিয়ে আক্রমণে অভিষেক

Budget Speech 2026 : নির্মলার এই বাজেট কে 'মিথ্যে কথার ফুলঝুরি, হাম্পটি ডাম্পটি বাজেট ' বলে কটাক্ষ করলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে সেই বাজেটকে দিশাহীন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

নয়াদিল্লি: ভোটমুখী পশ্চিমবঙ্গকে উজাড় করে দেবে সরকার। এমনটাই আশা ছিল রাজ্যবাসীর। কিন্তু নির্মলা সীতারমণের ৮৫ মিনিটের বাজেট ভাষণের শেষে, এ রাজ্যের হাত প্রায় খালি, এমনটাই মনে করছে এ রাজ্যের শাসকদল। শিলিগুড়ি থেকে বারাণসী হয়ে দিল্লি পর্যন্ত  হাইস্পিড রেল করিডর,ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন ফ্রেট করিডরের প্রস্তাব ছাড়া বড় একটা উল্লেখই নেই বাজেটে। নির্মলার এই বাজেট কে 'মিথ্যে কথার ফুলঝুরি, হাম্পটি ডাম্পটি বাজেট ' বলে কটাক্ষ করলেন  মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুরে সেই বাজেটকে দিশাহীন বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

'৮৫ মিনিটের স্পিচ। ৫১০০ সেকেন্ডের বাজেট ভাষণ। অথচ একবারের জন্যও বাংলার নামটুকু নিলেন না ! বাংলার কোনও উল্লেখই নেই বাজেটে।' বাজেট পেশের পর তীক্ষ্ণ শ্লেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এই বাজেটে বাংলার প্রাপ্তির ঝুলি শূন্য। অভিষেকের বক্তব্য,  ' আর বাংলার ছাড়ুন, কোনও কমিউনিটিরই কৃষক বলুন কিংবা দেশের যুবসমাজ, কারওরই কোনও উল্লেখ নেই। যে সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিট্যাল ইন্ডিয়ার কথা বলে যে সরকার, তারা ভাবল না দেশের যুবকদের রোজগার কীকরে হবে ! কীভাবে কর্মসংস্থান হবে, কোন পথে হবে তারও উল্লেখ নেই'। অভিষেকের অভিযোগ এই বাজেটে দেশের কৃষকদের নিয়েও কোনও দিশা নেই। কারও জন্যই এই বাজেটে কোনও সমাধান নেই। অভিষেকের কথায় এই বাজেট 'ফেসলেস বাজেট, বেসলেস বাজেট, ভিশনলেস বাজেট'। 

কেন্দ্রের এই বাজেটকে দিশাহীন বলে একের পর এক আক্রমণ শানালেন তিনি। অভিষেকের কথায়, ' ওরা তো বলবেই । সরকার বাজেট পেশ করেছে। ওদের তো আত্মপক্ষ সমর্থন করতেই হবে। এটা বাজেট কম, সরকারের জনসংযোগ বিভাগের লেখা 'সেলফ অ্যাপ্রাইজাল' রিপোর্ট। কোনও সুর্নিদিষ্ট সমাধান নেই । আমি বলছি না, আপনারাই বলুন একবারও বাংলার নাম নেওয়া হয়েছে কি না '। 
এই বাজেটে বাংলার ঝুলি শূন্য বলে দাবি করলেও, দেশের হাই স্পিড রেল করিডরের মানচিত্রে যুক্ত হল পশ্চিমবঙ্গ। ভোটমুখী রাজ্যে উত্তরবঙ্গের বিশেষ প্রাপ্তি হল। কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের ৭টি শহরকে জুড়বে হাই স্পিড রেল করিডর। আর সেই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীর সঙ্গে জুড়তে চলেছে এ রাজ্যের শিলিগুড়ি। এছাড়াও মুম্বই থেকে পুণে, পুণে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে বেঙ্গালুরু, এই সব রুটেও তৈরি হবে হাই স্পিড রেল করিডর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Best Stocks To Buy : সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
সোমবার বাজারে তোলপাড় ফেলতে পারে এই তিন স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget