এক্সপ্লোর

Voltas AC Sale: গরম পড়তেই দুরন্ত বিক্রি, এক লাফে ১৩ শতাংশ বাড়ল এই সংস্থার শেয়ার

Voltas Share Price: একটি বিবৃতিতে ভোল্টাস সংস্থা জানিয়েছে যে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভোল্টাসের ২০ লক্ষ এসি বিক্রি হয়েছে। একটি অর্থবর্ষে এককভাবে কোনও সংস্থা এই প্রথম এত বিপুল হারে এসি বিক্রি করেছে।

Voltas Share: সারা দেশ জুড়েই শীত শেষ, হু হু বেড়েছে গরমের মাত্রা। প্রতিদিনই পারদ চড়ছে বলা চলে। কিছুদিন মাঝে ঝড়-বৃষ্টিতে স্বস্তি মিললেও গরম সেভাবে কমেনি। আর এই কারণে দেশজুড়ে বেড়ে চলেছে এসির বিক্রি। দুরন্ত চাহিদার কারণে টাটা গ্রুপের (Voltas AC Sale) এসি নির্মাতা সংস্থা ভোল্টাসের বিগত অর্থবর্ষে দুর্ধর্ষ বিক্রি বেড়েছে।

নতুন রেকর্ড ভোল্টাসের

একটি বিবৃতিতে ভোল্টাস (Voltas AC Sale) সংস্থা জানিয়েছে যে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভোল্টাসের ২০ লক্ষ এসি বিক্রি হয়েছে। একটি অর্থবর্ষে এককভাবে কোনও সংস্থা এই প্রথম এত বিপুল হারে এসি বিক্রি করেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে এই সংস্থার বিক্রি ৩৫ শতাংশ বেড়েছে এবং ২০ লক্ষ ইউনিটের সীমাও পেরিয়ে গিয়েছে।

কেন বাড়ছে চাহিদা

সংস্থা জানিয়েছে যে এই এসির (Voltas AC Sale) বিক্রি বেড়ে যাওয়ার পিছনে প্রচুর কারণ রয়েছে যা কিনা সংস্থার বিক্রিকে গত অর্থবর্ষে ভালভাবে প্রভাবিত করেছে। প্রথমত, সারা বছর ধরেই শীতলকারক যন্ত্রের চাহিদা বেশ ভালই থাকে। তার উপর, অনলাইন ও অফলাইন দুই তরফেই দুরন্ত নেটওয়ার্ক, নতুন আবিষ্কার এই সংস্থার বিক্রিকে ত্বরান্বিত করেছে। ভোল্টাসের বিক্রি ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ৭২ শতাংশ বেড়ে গিয়েছে।

এই বছর বিক্রি আরও বাড়ার আশা

এসির জন্য ভারত বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম বাজার। ভারতের তাপমাত্রা এমনিতেই অনেকটা বেশি, ১৪০ কোটির জনসংখ্যার দেশে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবও খুব বেশি। গত এক বছরে দেখা গিয়েছে গৃহস্থালির এসি বিক্রি হয়েছে ১ কোটি ইউনিট। এই বছর বিক্রি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থা। ২০২৪-২৫ অর্থবর্ষে ১.৫০ কোটি ইউনিট এসি বিক্রি হতে পারে বলেই আশা রাখছে ভোল্টাস। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এসির বিক্রিও বাড়বে এই বছর।

১৩ শতাংশ বেড়েছে শেয়ারের দাম 

রেকর্ড বিক্রির তথ্য সামনে আসতেই ভোল্টাসের (Voltas Share Price) শেয়ারের দাম ছুঁয়ে ফেলে ১৩৯২ টাকার সীমা। এই বছরের শুরু থেকে ধরলে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩৬ শতাংশ। আর গত এক বছরে এই শেয়ার বেড়েছে ৬১ শতাংশ। HSBC এর আগে ১৩৫০ টাকার একটা টার্গেট প্রাইস ধার্য করেছিল, সেই সীমাও পেরিয়ে গিয়েছে ভোল্টাসের শেয়ার। ১৩ শতাংশ বেড়ে এখন এই শেয়ার ট্রেড করছে ১৩৯২ টাকার স্তরে।   

আরও পড়ুন: FD Interest Rate: স্থায়ী আমানতে এবার ৮.৮৫ শতাংশ সুদ দেবে এই সংস্থা, কারা পাবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget