এক্সপ্লোর

Accenture Layoffs: বড়সড় ছাঁটাইয়ের ঘোষণা 'অ্যাকসেনচার'-এর, চাকরি যেতে পারে ১৯ হাজার কর্মীর

Layoffs: ফের ছাঁটাইয়ের প্রকোপ। একাধিক বহুজাতিক সংস্থা ইতিমধ্যেই একাধিকবার কর্মী ছাঁটাই করে ফেলেছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে 'অ্যাকসেনচার'ও।

নয়াদিল্লি: এবার ছাঁটাই অ্যাকসেনচারেও (Accenture Layoff)। বৃহস্পতিবার অ্যাকসেনচার পিএলসি-র (Accenture Plc) তরফে বলা হয়েছে যে ১৯ হাজার কর্মী চাকরি হারাতে পারেন এবং এর বার্ষিক রাজস্ব (annual revenue) এবং লাভের লক্ষ্যমাত্রা বা টার্গেটও কমিয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতির অবনতির ফলে আইটি পরিষেবাগুলিতে কর্পোরেট ব্যয় হ্রাস যে হয়েছে তার সাম্প্রতিক সঙ্কেত এটি। 

এবার ছাঁটাই অ্যাকসেনচারেও

ফের ছাঁটাইয়ের প্রকোপ। একাধিক বহুজাতিক সংস্থা ইতিমধ্যেই একাধিকবার কর্মী ছাঁটাই করে ফেলেছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে 'অ্যাকসেনচার'ও। বার্ষিক যে আয় ও লাভের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তাতেও কাটছাঁটের কথা ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। ফলে মন্দার বাজারে সংস্থাগুলি তাদের টেকনলজি বাজেটেও যে হ্রাস ঘটাবে সেই আশঙ্কাও তৈরি হচ্ছে। 

সংস্থার তরফে এখন বার্ষিক আয় বৃদ্ধির লক্ষ্য স্থানীয় মুদ্রার নিরিখে ৮ শতাংশ থেকে ১০ শতাংশ ধার্য করা হয়েছে যা আগে ছিল ৮ শতাংশ থেকে ১১ শতাংশ। 

একাধিক সংস্থায় কর্মী ছাঁটাই চলছেই...

থামছে না চাকরি ছাঁটাইয়ের প্রক্রিয়া। বিশ্ব মন্দার আবহে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুকের মূল কোম্পানি মেটা। কর্মী ছাঁটাই হয়েছে বিনোদন সংস্থা ডিজনি, কর্পোরেট সংস্থা অ্যামাজন, টেলিকম সংস্থা এরিকসনেও। 

জানা গেছে, অ্যামাজনে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে ছাঁটাই প্রক্রিয়া। শোনা যাচ্ছে, এই দফায় চাকরি খোয়াতে পারেন প্রায় ৯০০০ কর্মী। এর আগেও কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন সংস্থা। নতুন করে অ্যামাজনে কর্মী ছাঁটাইয়ের কথা প্রকাশ্যে আসায় শুরু হয়েছে উদ্বেগ। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছরের শেষভাগ থেকেই কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। গত মাসে আবার শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে এই সংস্থা। সংরক্ষণ করা হবে নতুন নিয়োগের ক্ষেত্রেও। শোনা গিয়েছে, এবার কর্মীদের বেতন প্রায় ৫০ শতাংশ কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ। 

দিন কয়েক আগে শোনা যায়, কর্মী ছাঁটাই হবে এন্টারটেনমেন্ট (Entertainment) সংস্থা ডিজনিতেও (Disney)। খবর মেলে সূত্র মারফত। একাধিক মিডিয়া সূত্রে খবর, বিনোদন জায়ান্ট ডিজনি, তার ম্যানেজারদের বাজেট কমানোর (budget cut) প্রস্তাব দিয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে ছাঁটাই করা কর্মীদের (employee lay off) তালিকা তৈরি করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Stock Market Closing: মন্দার গ্রাসে মার্কিন মুলুক, মঙ্গলে উজ্জ্বল ভারতের বাজার, বুধেই কি ধস ?

বিশ্ব মন্দার আবহে ফের একবার কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ফেসবুকের মূল কোম্পানি মেটাও। এবার বিশ্বের সামাজিক মাধ্যমের এই কোম্পানিতে চাকরি গেছে ১০ হাজার কর্মীর। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Price Drop : এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget