এক্সপ্লোর

Adani Group: সিমেন্ট ব্যবসাতেও একচেটিয়া আধিপত্য বিস্তারের পথে? এবার Orient Cement অধিগ্রহণ আদানিদের

Ambuja Cement: মঙ্গলবার Orient Cement সংস্থাটিকে অধিগ্রহণের কথা ঘোষণা করে আদানি গোষ্ঠী।

নয়াদিল্লি: আরও এক সিমেন্ট সংস্থা কিনে নিচ্ছে শিল্পপতি গৌতম আদানির সংস্থা। আদানি গোষ্ঠীর অধীনস্থ Ambuja Cement প্রতিদ্বন্দ্বী সিমেন্ট সংস্থা Orient Cement Ltd (OLC)-র  প্রায় ৪৬ শতাংশ কিনে নিল। ৮ হাজার ১০০ কোটি টাকার বিনিময়ে CK Birla Group অধীনস্থ Orient Cement-এর ৪৬.৮ শতাংশের মালিকানা আদানিদের হাতে উঠছে। চুক্তি অনুযায়ী, Orient Cement-এর আরও ২৬  শতাংশ টেন্ডারের মাধ্যমে কিনে নেওয়ার প্রস্তাব দেবে আদানিরা।  (Adani Group)

মঙ্গলবার Orient Cement সংস্থাটিকে অধিগ্রহণের কথা ঘোষণা করে আদানি গোষ্ঠী।  এর পরই Orient Cement-এর শেয়ারে রেকর্ড ৭.৫ শতাংশ বৃদ্ধি চোখে পড়ে। Orient Cement অধিগ্রহণ করে সিমেন্ট শিল্পে প্রতিযোগীতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতিই আদিত্য বিড়লা গোষ্ঠীর সিমেন্ট সংস্থা UltraTech Cement এন শ্রীনিবাসন এবং পরিবারের থেকে India Cement-এর ৩২.৭২ শতাংশ অধিগ্রহণ করে। ৩ হাজার ৯৪৫ কোটিতে ওই চুক্তি হয়। (Ambuja Cement)

এদিন ঘোষণার পর Ambuja Cement-এর ডিরেক্টর কর্ণ আদানি বলেন, "Ambuja Cement-এর জন্য এই অধিগ্রহণ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দু'বছরের মধ্যে সিমেন্ট উৎপাদনের ক্ষমতা বেড়ে ৩ কোটি টন হয়ে যাবে।" ২০২৫ সালের মধ্যে Ambuja Cement-এর উৎপাদন ক্ষমতা বেড়ে ১০ কোটি টন হয়ে যাবে। সিমেন্ট ব্যবসায় আরও বেশি করে জাঁকিয়ে বসবে তারা, প্রায় ২ শতাংশ বেশি। কর্ণ জানিয়েছেন, Orient Cement অবস্থানগত ভাবে একেবারে আদর্শ। রেল যোগাযোগ রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে আশেপাশে।  অনুমোদনপ্রাপ্ত, উচ্চমানের চুনাপাথরের খাদান রয়েছে। ফলে সিমেন্টের উৎপাদন আরও বাড়বে আগামী দিনে।

Orient Cement-এর চেয়ারম্যান সিকে বিড়লা জানিয়েছেন, প্রযুক্তি নির্ভর ব্যবসার দিকে এই মুহূর্তে নজর তাঁদের। বছরে ৮৫ লক্ষ টন সিমেন্ট উৎপাদনের অনুমোদন রয়েছে Orient Cement-এর। প্রয়োজনে আরও ৮১ লক্ষ টন বাড়ানো যেতে পারে। পাশাপাশি, চিতোরগড়ে চুনাপাথর খনিও ইজারা নেওয়া রয়েছে তাদের। 

এমনিতেই বিমানবন্দর, বন্দর, খনি, বিদ্যুৎ এবং রিয়েল এস্টেটের জগতে একচ্ছত্র আধিপত্য কায়েম করছে আদানি গোষ্ঠী। এবার সিমেন্টের বাজারেও জাঁকিয়ে বসতে চলেছে তারা। এর আগে, ACC Cement কিনে নেয় আদানিরা, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট ব্যবসায়ী হিসেবে তাদের জায়গা করে দেয় বাজারে। UltraTech ঠিক তাদের উপরেই রয়েছে। Orient Cement অধিগ্রহণের পর এবার কোন কৌশল নেয় আদানিরা, সেদিকেই নজর সকলের।

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget