এক্সপ্লোর

Adani Group: ৬০০ মিলিয়ন ডলারের বন্ড রদ, ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে কী জানাল আদানি গ্রুপ ?

Adani Group Statement : আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে। তাঁর বিরুদ্ধে ২২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

Gautam Adani: আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষ-কাণ্ডের পর ৬০০ মিলিয়ন ডলারের মার্কিন বন্ড রদ করেছে। স্টক এক্সচেঞ্জকে একটি রেগুলেটরি ফাইলিংয়ে বিবৃতি দিয়েছে আদানি গ্রিন এনার্জি। এই সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের (Adani Group) বোর্ড সদস্য গৌতম আদানি (Gautam Adani) এবং সাগর আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, আর এই কারণে আদানি গ্রিন এনার্জির পক্ষ থেকে মার্কিন ডলার বন্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে।

ডলার বন্ড রদ করেছে আদানি গ্রুপ

একটি রেগুলেটরি ফাইলিংয়ে আদানি গ্রুপ জানিয়েছে আদানি গ্রিন এনার্জির বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ও প্রতারণার অভিযোগ এনেছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় শাখায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই অভিযোগ দায়ের করা হয়েছে অন্য আরেক বোর্ড সদস্য বিনীত জৈনের বিরুদ্ধেও।

আদানি গ্রিন এনার্জি লিমিটেড জানিয়েছে এই ঘুষের অভিযোগ আসার পরে সংস্থার পক্ষ থেকে যে মার্কিনি ডলার বন্ড জারি করার কথা ছিল তা রদ করা হয়েছে। কোনো অফার আর রাখা হচ্ছে না।


Adani Group: ৬০০ মিলিয়ন ডলারের বন্ড রদ, ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে কী জানাল আদানি গ্রুপ ?

সমস্যা বাড়ল গৌতম আদানির

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে সঙ্গে আরও ৭ জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে। ব্লুমবার্গ বিলিওনেয়ার সূচক অনুযায়ী গৌতম আদানি এখন বিশ্বের ধনকুবেরদের তালিকায় ১৮তম স্থানে আছেন। তাঁর বিরুদ্ধে ২২৫০ কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে যে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনের জন্য তিনি মার্কিন আধিকারিকদের ঘুষ দিতে চেয়েছিলেন। এমনকী মার্কিনি বিনিয়োগকারীদেরও মিথ্যা বলেছিলেন বলেও অভিযোগ এসেছে।

বিরাট ধস আদানি গ্রুপের শেয়ারে

এই অভিযোগ আসতেই আজ সকালে শেয়ার বাজারে বড় ধস নামল আদানি গ্রুপের শেয়ারে। ২০ শতাংশ পর্যন্ত পড়েছে শেয়ারের দাম। আদানি এন্টারপ্রাইজ সহ মোট ১০টি স্টকেই বড় ধস নেমেছে। আদানি গ্রিন এনার্জিতে সবথেকে বড় ধস এসেছে। আদানি এন্টারপ্রাইজের স্টকে ২১ শতাংশ, আদানি পোর্টস স্টকে ২০ শতাংশ, আদানি এনার্জি সলিউশনের স্টকে ২০ শতাংশ পতন এসেছে।

আরও পড়ুন: Gold Price: সোনার গয়না গড়াতে খরচ কি বাড়ল ? আজ রাজ্যে কত দর চলছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget