এক্সপ্লোর

Adani Group: ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এই রাজ্যে, বাড়বে কর্মসংস্থান; বড় ঘোষণা আদানির

Adani Group Investment: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এদিন এই ইনভেস্টরস সামিটে এসে এই বক্তব্য রাখেন। অসমের উন্নয়নের লক্ষ্যে নিজের কর্মসূচি জানান তিনি।

গুয়াহাটি: ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে দেশের শীর্ষস্থানীয় ধনকুবের এবং শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) বড় ঘোষণা করেন। তিনি এদিন জানান যে অসমে বিমানবন্দর, শহর, নগর গ্যাস বন্টন ব্যবস্থা, পরিবহন, সিমেন্ট ও সড়ক প্রকল্প মিলিয়ে মোট ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। অসমের পরিকাঠামোর উন্নয়নে (Adani Group) এই বিনিয়োগ করা হবে বলেই জানিয়েছেন গৌতম আদানি।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এদিন এই ইনভেস্টরস সামিটে এসে এই বক্তব্য রাখেন। অসমের উন্নয়নের লক্ষ্যে নিজের কর্মসূচি জানিয়ে আদানি বলেন, 'আমরা সকলেই এই বিপুল উন্নয়নের আশায় রয়েছি। এই উন্নয়নের অংশ হতে চাই আমরাও। আর তাই আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমি জানাচ্ছি অসমে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ, এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।'

গৌতম আদানি আরও জোর দিয়ে বলেন, আদানি গ্রুপের বিনিয়োগের মাধ্যমে রাজ্যের উন্নয়ন, সমৃদ্ধি এবং অর্থনৈতিক সম্ভাবনা আরও সুদৃঢ় হয়ে উঠবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন যে বিনিয়োগের মাত্রা আরও বাড়ালে দেশের অর্থনীতি আরও দ্রুত সমৃদ্ধ হয়ে উঠবে, আর সেই বক্তব্যকে মাথায় রেখে গুজরাতের বিনিয়োগের পরিবেশের সঙ্গে অসমের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলনা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্যমাত্রা এবং দূরদৃষ্টিকে সাধুবাদ জানান আদানি, কারণ তার নির্দেশেই ২০০৩ সালে আয়োজিত হয়েছিল ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট। আর এর মাধ্যমেই ভারতের বেশ কিছু রাজ্যে একই কৌশলে উন্নয়ন শুরু হয়েছিল।

আদানি উল্লেখ করেন, 'এখানে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ না করে পারছি না, ২০০৩ সালেই এই উন্নয়নের সূচনা হয়েছিল, গুজরাতে এসেছিল বিপ্লব। এই ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট আপনার দৃষ্টিভঙ্গিকেই বদলে দিত। যা সেই সময় একটি স্ফূলিঙ্গের মত জন্ম নিয়েছিল তা আজ সারা দেশজুড়ে উন্নয়নের জোয়ার আনছে। আর এর মাধ্যমেই প্রতিটি রাজ্য বিনিয়োগ-ভিত্তিক অর্থনৈতিক রূপান্তরীকরণের দিকে ঝুঁকে পড়ছে'।

অসমের ঐতিহ্য, সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে আদানি বলেন, 'আমি যতবার মা কামাখ্যার এই পবিত্র ভূমিতে পা রাখি, এই রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই। যেভাবে ব্রহ্মপুত্র নদী নিজের গতিপথ বদলে বদলে এই রাজ্যের ভূমিকে অন্য রূপ দিয়েছে, সেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সমস্ত সম্ভাবনার উৎস খুলে দিয়েছেন।'  

আরও পড়ুন: Nifty 50: পতন কাটিয়ে এই মাসের আগেই ফের ২৬ হাজারের ঘরে উঠবে নিফটি সূচক ! ভরসা জোগাচ্ছে ব্রোকারেজ হাউজ

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget