এক্সপ্লোর

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?

Sugar Stocks Price HIgh : অন্য চিনির স্টকগুলিও ৭ থেকে ১০ শতাংশ বেড়েছে। তবে কি এখনই এই শেয়ারগুলিতে বিনিয়োগের সেরা সময় ?

Sugar Stocks Price HIgh : বদলে গেল বিনিয়োগকারীদের (Investment) ভাগ্য। একদিনেই বিশাল লাফ দিল চিনির স্টকের দাম। আজ ২০ অগাস্টে প্রায় ২০ শতাংশ পর্যন্ত লাফ দিয়েছে এই স্টকগুলি। যার মধ্যে সবাইকে ছাপিয়ে গেছে বলরামপুর চিনি (Balarampur Chini)। ১৮ শতাংশ উঠেছে এই শেয়ারের দাম। পিছিয়ে থাকেনি দুয়ারকেশ সুগার ইন্ডাস্ট্রিজ। ১৪ শতাংশ জাম্প করেছে এই স্টক। অন্য চিনির স্টকগুলিও ৭ থেকে ১০ শতাংশ বেড়েছে। তবে কি এখনই এই শেয়ারগুলিতে বিনিয়োগের সেরা সময় ?

সরকার নিয়েছে এই বড় সিদ্ধান্ত
বর্তমানে সরকার চিনি ব্যবহারকারী ডিলারদের মজুত রাখার সীমায় পরিবর্তন করেছে। কেন্দ্রীয় সরকার এখন ১০ মেট্রিকটন চিনি মজুতকারী ডিলারদের স্টক মজুত রাখার সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করে দিয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।  

কোন কোন স্টকে কী বিপুল রিটার্ন
এদিনের মার্কেট টাইমে চিনির স্টকের মধ্যে বলরামপুর চিনি মিলস সবচেয়ে বেশি লাভবান হয়েছে। আজ এই শেয়ারের দাম ১৮ শতাংশ থেকে বেড়ে ৭৬৭.৯৫ টাকা হয়ে যায়। এরপর এই ছুটে নাম রয়েছে দুয়ারকেশ সুগার ইন্ডাস্ট্রিজের নাম। যার দর ১৩.৯ শতাংশ বেড়ে ৫৪.৯৯ টাকায় পৌঁছেছে। পাশাপাশি উত্তম সুগার মিলস-এর দর ৯.৫১ শতাংশ বেড়ে ৩২৯.৬২ টাকা দাঁড়িয়েছে। বাজাজ হিন্দুস্থান সুগার হিন্দুস্থান সুগার-এর দর ৯.২২ শতাংশ বেড়ে ২২.২৬ টাকায় উন্নীত হয়েছে।

এ ছাড়াও ধামপুর সুগার মিলস-এর দর ৮.৫৯ শতাংশ বেড়ে ১৯১.৩২ টাকা ও শ্রী রেণুকা সুগারস-এর দর ৭.৪৭ শতাংশ বেড়ে ২৬.০৫ টাকায় পৌঁছেছে। এছাড়া অবধ সুগার অ্যান্ড এনার্জি-র দর ৭.৪১ শতাংশ বেড়ে ৭৯৯ টাকা ও ডালমিয়া ভারত সুগার-এর দর ৭.০১ শতাংশ বেড়ে ৫০৮.৯০ টকায় পৌঁছে যায়।

কেন এই লাফ দেখা দিল চিনির স্টকে
বাজার বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের মরশুম আসার আগেই চিনির চাহিদা বৃদ্ধির কারণে স্টকে এই বিপুল লাফ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সুগার মিলগুলির ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। কেউ বেশি পরিমাণে চিনি যাতে মজুত করে না রাখতে পারে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন ১০ মেট্রিকটন চিনি মজুতকারী ডিলারদের স্টক মজুত রাখার সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করে দিয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।  

সরকার নিচ্ছে এই বড় পদক্ষেপ
চলতি মাসের প্রথম দিকেই এই খবরটা ঘুরতে থাকে সংবাদমাধ্য়মে। যেখানে বলা হয়, বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে ও সরবরাহ ঠিক রাখতে নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার। এরমধ্যে শুল্ক মুক্ত চিনি আমদানি ছাড়াও রয়েছে পাইকারি ব্যবসায়ীদের ওপর কঠোর বিধিনিষেধ। বর্তমানে ভারত চিনি আমদানির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। এই শুল্কের ওপর কোনও ধরনের শিথিলতা আরোপ হলে আগামী দিনে চিনি আমদানির পথ প্রশস্ত হবে।

আরও পড়ুন : ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Advertisement

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget