এক্সপ্লোর

Adani stocks valuation: শিল্পক্ষেত্রে নতুন নজির, আদানি গ্রুপের সংস্থাগুলির মূলধন ছাপিয়ে গেল ১০০ বিলিয়ন মার্কিন ডলার

Adani's listed firms cross over $100 billion in M-cap: প্রথম প্রজন্মের কোনও ভারতীয় সংস্থার ক্ষেত্রে এটি একটি নজির।

মুম্বই: বাজারে আদানি গ্রুপের অধীনস্থ সংস্থাগুলির মূলধন চলতি অর্থবর্ষের প্রথম সপ্তাহেই ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাপিয়ে গিয়েছে। প্রথম প্রজন্মের কোনও ভারতীয় সংস্থার ক্ষেত্রে এটি একটি নজির। আজ আদানি গ্রুপের বার্ষিক সাধারণ সভায় এমনই জানিয়েছেন চেয়ারম্যান গৌতম আদানি। 

গত মাসে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড তিনটি ফরেন পোর্টফোলিও ইনভেস্টর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানায়। ফলে আদানি গ্রুপের ২ লক্ষ কোটি টাকা মূলধন কমে যায়। যদিও আদানি গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, এই ধরনের খবর ভুল ও বিভ্রান্তিকর। 

এই ঘটনার কথা উল্লেখ করে আজ আদানি গ্রুপের চেয়ারম্যান বলেছেন, ‘নিয়ন্ত্রকদের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন প্রকাশ করেছে। তার ফলে অপ্রত্যাশিতভাবে আদানি গ্রুপের শেয়ারের দর কমে যায়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু ছোটমাপের বিনিয়োগকারী এই ধরনের খবর দেখে প্রভাবিত হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদী ভিত্তিতে এই ধরনের খবরে আমাদের কোনও ক্ষতি হবে না। আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা এমন কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করেছি, যা অনেকে ভাবতেই পারবে না। আমাদের দিকে যখনই কোনও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, তখনই আমরা আরও শক্তিশালী হয়ে উঠি।’ 

আদানি গ্রুপের সাফল্যের কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেছেন, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোনের ব্যবসা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কন্টেনার সেগমেন্ট মার্কেট শেয়ার ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের একমাত্র সংস্থা হিসেবে আদানি গ্রুপেরই বন্দর সংক্রান্ত ব্যবসা এত সাফল্য পেয়েছে। 

গৌতম আদানি আরও জানিয়েছেন, ‘আদানি গ্রিন এনার্জি বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ সংস্থা। ভারতে প্রতি চারজন যাত্রীর একজন এখন আদানি গ্রুপের বিমানে চড়েন। কোনও বড় দেশে অন্য কোনও সংস্থা ২৫ শতাংশ বাজার ধরতে পারেনি। আদানি গ্রুপ আমদাবাদ, লখনউ ও ম্যাঙ্গালোর বিমানবন্দরের কাজকর্ম পরিচালনা করছে। এছাড়া গুয়াহাটি, জয়পুর ও তিরুঅনন্তপুরম বিমানবন্দরের বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুম্বই ও নভি মুম্বই বিমানবন্দর অধিগ্রহণের বিষয়েও কথা চলছে।’ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget