এক্সপ্লোর

Amazon: কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মীদের বেতনও কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ

Salary Cuts: কর্মী ছাঁটাইয়ের পর এবার কর্মীদের বেতনেও কোপ পড়তে চলেছে অ্যামাজন সংস্থায়।

Amazon: কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পর এবার কর্মীদের বেতন ছাঁটাইয়ের (Salary Cuts) পথেও এগোচ্ছে অ্যামাজন সংস্থা। গত বছর থেকেই অ্যামাজন সংস্থায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই। শোনা গিয়েছে, এবার কর্মীদের বেতন প্রায় ৫০ শতাংশ কমাতে চলেছে অ্যামাজন কর্তৃপক্ষ। এর পাশাপাশি নতুন করে অ্যামাজন সংস্থায় কর্মী ছাঁটাইয়ের আশঙ্কাও করা হচ্ছে। সম্প্রতি আবার কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিসে কাজ করার পরামর্শ দিয়েছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। যদিও সব কর্মীদের বেতন ছাঁটাই করা হবে না। নির্দিষ্ট সংখ্যাক কর্মীদের বেতনে পড়বে কোপ। 

Work From Office

অফিসে এসে কাজ করুন, সপ্তাহে অন্তত তিনদিন। সম্প্রতি কর্মীদের কাছে এমনই আবেদন রেখেছেন অ্যামাজনের সিইও (Amazon CEO) অ্যান্ডি জেসি। সেই সঙ্গে অফিসে এসে কাজ করার বেশ কিছু উপকারিতাও কর্মীদের জানিয়েছেন তিনি। কোম্পানির ব্যবসায়িক উন্নতির জন্যই কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিস থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। সম্প্রতি একটি অফিশিয়াল ব্লগ পোস্টে একথা জানিয়েছেন তিনি। সেখানেই অফিসে এসে কাজ করার সুবিধা প্রসঙ্গেও উল্লেখ করেছেন তিনি। অ্যান্ডি জেসির অনুমান, এভাবে ধীরে ধীরে কর্মীরা অফিসে এসে কাজ করা শুরু করলে কোম্পানির ব্যবসায়িক উন্নতি হবে। এমনিতেই বেশ কয়েকটি পর্যায়ে কর্মী ছাঁটাইয়ের পর অ্যামাজন কোম্পানিতে এখন বেশ আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে তার মধ্যে নতুন করে কর্মীদের অফিসে এসে কাজ করতে বলার মতো সিদ্ধান্ত সংস্থার হিতেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

অ্যামাজনে কর্মী ছাঁটাই

২০২২ সাল অর্থাৎ গতবছরের শেষভাগ থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে বিশ্বের তাবড় কয়েকটি টেক জায়ান্ট (Tech Giant)। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির ক্ষেত্রে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেমন ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। সম্প্রতি শোনা গিয়েছিল, অ্যামাজন কর্তৃপক্ষ ২০০০- এর বেশি সংখ্যক কর্মীকে নতুন করে নোটিস পাঠিয়েছে। এর থেকেই অনুমান, আরও কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে। শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্টা রিকাতে। রয়টার্সের রিপোর্ট সূত্রে খবর, অ্যামাজন সংস্থা নতুন করে ২৩০০ কর্মীকে 'Mass Layoff' সংক্রান্ত নোটিফিকেশন পাঠিয়েছে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই কর্মী ছাঁটাইয়ের ঢেউ এসেছিল সংস্থায়। 

২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। চলতি বছরের শুরুতেই ছাঁটাই প্রক্রিয়ায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতেও প্রায় ১০০০ কর্মীর চাকরি খোয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। 

আরও পড়ুন- ফের বড় অঙ্কের কর্মী ছাঁটাই করবে মেটা ! ভারতে চাকরি যাবে কত কর্মীর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget