এক্সপ্লোর

Airtel 5G: জিও-র মতো অক্টোবরেই ভারতে ৫জি নেটওয়ার্কের রোলআউট শুরু করতে পারে এয়ারটেল

5G: ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে এয়ারটেল। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন অক্টোবরেই শুরু হতে চলেছে রোলআউট।

Airtel 5G: রিলায়েন্স জিও (Reliance Jio)- র পাশাপাশি ভারতের অন্যান্য টেলিকম সংস্থাও দেশে ৫জি (5G) পরিষেবা লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। সম্প্রতি রিলায়েন্স জানিয়েছে, চলতি বছর অক্টোবরেই ভারতে ৫জি পরিষেবা চালু করবে জিও (Jio 5G)। এর পাশাপাশি শোনা গিয়েছে, অক্টোবরেই ভারতী এয়ারটেলও ভারতে ৫জি (Airtel 5G) নেটওয়ার্কের রোল আউট শুরু করবে। ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল সম্প্রতি একথা ঘোষণা করেছেন। তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতে এয়ারটেলের ৫জি পরিষেবা চালু হওয়ার ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে। আপাতত শুধু এটুকু জানা গিয়েছে যে, রিলায়েন্স জিও-র সঙ্গে ৫জি পরিষেবা লঞ্চের ব্যাপারে জোরকদমে প্রতিযোগিতায় নামতে চলেছে ভারতী এয়ারটেলও। সম্ভবত সেই কারণেই জিও-র মতো এয়ারটেলও অক্টোবরেই ভারতে ৫জি পরিষেবা রোলআউট শুরু করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ৪জি প্ল্যানের ক্ষেত্রেও বিভিন্ন টেলিকম সংস্থাগুলির মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। হামেশাই বিভিন্ন রিচার্জ প্ল্যান লঞ্চ করে একটি টেলিকম সংস্থা অন্য সংস্থাকে টেক্কা দেওয়ার চেষ্টা করে।   

রিলায়েন্স জিও সংস্থা গুগলের সঙ্গে যুক্ত হয়ে ভারতে ৫জি পরিষেবা চালু করতে চলেছে। প্রথম ধাপে অর্থাৎ এবছর দীপাবলির মধ্যে কলকাতা, মুম্বই, চেন্নাই, দিল্লি- এই চার শহরে ৫জি পরিষেবা চালু করা হবে। সারা ভারতে ৫জি পরিষেবা চালু হবে ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে। অন্যদিকে শোনা গিয়েছে এয়ারটেলের তরফে প্রাথমিক ভাবে ভারতের ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু হতে চলেছে। এই তালিকায় কলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গাঁধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, লখনউ, মুম্বই এবং পুণের নাম রয়েছে।  

জিও এবং এয়ারটেলের পাশাপাশি ভোডাফোন-আইডিয়াও ভারতে ৫জি পরিষেবা লঞ্চ করতে চায় বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি সরকারি সংস্থা বিএসএনএল এবং আদানি গ্রুপের ৫জি পরিষেবা লঞ্চের কথাও শোনা গিয়েছে। নোকিয়া সংস্থাও নাকি ভারতে ৫জি পরিষেবা চালু করতে পারে।

জিও ৫জি ফোন

ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করার পাশাপাশি জিও ৫জি ফোনও লঞ্চ হবে। তবে এই ফোন ২০২৩ সালে লঞ্চের সম্ভাবনা রয়েছে। দাম হতে পারে ১৫ হাজার টাকার মধ্যে। জিও-র এই ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪০০ সিরিজের চিপসেট থাকতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোন কবে লঞ্চ হবে বা দাম কত হবে সে ব্যাপারে নিশ্চিত ভাবে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- এবছর নয়, সম্ভবত আগামী বছর ভারতে লঞ্চ হতে পারে জিও-র ৫জি ফোন

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget