এক্সপ্লোর

Akshaya Tritiya 2023: সোনা কেনার সময় মাথায় রাখুন এই পাঁচ গুরুত্বপূর্ণ বিষয়,না হলে প্রতারণার শিকার হবেন !

Gold Price: অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে চাইলে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি।

Gold Price: অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে চাইলে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি। অন্যথায় প্রতারকদের হাতে পড়ে সমস্যা বাড়বে আপনার।  

আজ সারাদেশে আড়ম্বরে পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2023) উৎসব। হিন্দুরা বিশ্বাস করেন, এই দিনে সোনা বা রূপোর মতো ধাতু কিনলে ঘরে সমৃদ্ধি আসে। একই সময়ে সবাই এই উপলক্ষে হীরেতেও বিনিয়োগ করতে পারেন। আপনিও যদি এই শুভ উপলক্ষ্যে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই বিষয়গুলি দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সোনার দাম বাড়ার কারণে বাজারে নকল সোনার বিক্রিও অনেক বেড়েছে। এই ক্ষেত্রে যেকোনও ধরনের প্রতারণা এড়াতে কিছু সহজ টিপস মেনে চলুন।

1. হলমার্ক চেক করুন
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য প্রথমে আপনি যে কয়েন বা গয়না কিনছেন তাতে হলমার্ক (গোল্ড জুয়েলারির হলমার্ক) আছে কি না তা পরীক্ষা করুন। ১ এপ্রিল, ২০২৩ থেকে সরকার সব গয়নার ওপর একটি ছয় অঙ্কের হলমার্ক নম্বর দিয়েছে। এখন কোনও দোকানদার ৬ সংখ্যার হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করতে পারবে না।

2. মেকিং চার্জ চেক করুন
সোনার গয়না কেনার সময় মেকিং চার্জ (গোল্ড জুয়েলারি মেকিং চার্জ) দেখে নেওয়া দরকার। মেকিং চার্জ ব্র্যান্ড ও দোকানের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে গ্রাহকদের আকৃষ্ট করতে অনেক জুয়েলার্স ও ব্র্যান্ডগুলি মেকিং চার্জ (অক্ষয় তৃতীয়ার অফার) এর উপর ৫০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় দিচ্ছে। এই ক্ষেত্রে, আপনি এটি পরীক্ষা করে গয়না কিনতে পারেন। 

3. সোনার দাম পরীক্ষা করুন
আপনি যখনই সোনার গয়না কিনতে যান, সোনার বর্তমান দাম দেখে নিন। রাজ্য ও শহর ভেদে সোনার দাম পরিবর্তিত হয়। তাই ঘরে বসেই জেনে নিন সঠিক দাম। আপনি চাইলে আপনার শহরের দোকানদারদের ফোন করে সাম্প্রতিক দাম জেনে নিন। এইভাবে আপনি গয়না কেনার সময় গয়না ও মেকিং চার্জ উভয়ই জানতে পারবেন।

4. বিল নিতে ভুলবেন না
যখনই সোনা কিনবেন, বিল সঙ্গে নেবেন। আপনি যদি সেই গয়না পরে বিক্রি করেন, তাহলে আপনার জানা উচিত,  গয়নার ওপর কত মূলধন লাভ করেছেন তা ট্যাক্সের মধ্য়ে পড়ে। তাই বিল করা প্রয়োজন। এ ছাড়াও বিলে বিশুদ্ধতা, ওজন ও সোনা ও রূপার দামের মতো অনেক বিবরণ থাকে যা জানা গুরুত্বপূর্ণ।

5. ওজন পরীক্ষা করা প্রয়োজন
সোনা কেনার সময় এর দামের সঙ্গে ওজন পরীক্ষা করা দরকার। কতটা বিশুদ্ধ সোনা কিনছেন সেটাও মাথায় রাখুন। সোনা ২৪ ক্যারেট, ২২ ক্যারেট, ১৮ ক্যারেট ও ১৬ ক্যারেটের হতে পারে। সাধারণত ২২ ক্যারেট সোনা গয়না তৈরি করতে ব্যবহৃত হয়। সোনার বিশুদ্ধতা যত বেশি তার দাম তত বেশি।

আরও পড়ুন : Akshaya Tritiya 2023: ৬৫ হাজারে যেতে পারে সোনা ! অক্ষয় তৃতীয়ায় সোনায় বিনিয়োগের পরিকল্পনা করছেন ?

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget