এক্সপ্লোর

Milk Price Drop: দুধের দাম কমাল এই কোম্পানি, দোকানি বেশি নিলে কী বলবেন ?

Amul Milk Price: ৩টি প্রধান ভেরিয়েন্টে প্রতি লিটারে ১ টাকা দাম কমানোর ঘোষণা করেছে সংস্থা।

 

Amul Milk Price: বার-বার দাম বৃদ্ধিতে অতীষ্ট হওয়ার দিন শেষ ! এবার দুধের (Milk Price Drop)  প্রতিযোগিতার বাজারে দাম কমাল আমুল। ৩টি প্রধান ভেরিয়েন্টে প্রতি লিটারে ১ টাকা দাম কমানোর ঘোষণা করেছে সংস্থা।

কবে থেকে কম দামে পাবেন দুধ
গুজরাত মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) রাজ্যে তাদের খুচরো দুধের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টি স্পেশাল তাদের প্যাকেট সস্তা হবে।

কোন প্যাকেটে কত টাকা কম
 আমুল তার তিনটি প্রধান পণ্যের জন্য প্রতি লিটারে ১ টাকা দাম কমানোর ঘোষণা করেছে। সংশোধিত মূল্যের সঙ্গে আমুল গোল্ড (১L) এখন ৬৫ টাকায়, Amul Tea স্পেশাল (১L) ৬১ টাকায় এবং Amul Taaza (১L) ৫৩ টাকায় পাওয়া যাবে। রাজ্যের ডেয়ারিগুলিতে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকলে GCMMF-এর অনেক ইউনিয়ন দুধ সংগ্রহের দাম কমিয়ে দেয়। সেই সময় এই ধরনের সুবিধা পাওয়া যায়। 

কে করেছে এই ঘোষণা
গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজমেন্ট ডিরেক্টর জয়েন মেহতা শুক্রবার দাম কমানোর ঘোষণা করেছেন। যদিও কোম্পানি এই সিদ্ধান্তের পিছনে বিস্তারিত কারণ দেয়নি। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান বাজার প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে একটি উপভোক্তা-বান্ধব পদক্ষেপ নিয়েছে আমুল। মনে করা হচ্ছে, দুধের বাজারে আমুলের প্রতিযোগিতামূলক বাজারকে শক্তিশালী করতে এই মূল্য হ্রাস গ্রাহকদের স্বস্তি দেবে। আমুল গোল্ড, আমুল তাজা এবং আমুল টি স্পেশালের মত জনপ্রিয় ভেরিয়েন্টের ক্ষেত্রে এই সমন্বয় প্রযোজ্য।

আমুলের নকল ঘি বাজারে 
২২ অক্টোবর আমুল কোম্পানি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম x অ্যাকাউন্ট @Amul_Coop থেকে টুইট করে নকল আমুল ঘি সম্পর্কে জানিয়েছে। আমুল জনগণকে জানিয়েছে, বাজারে অনেকেই নকল আমুল ঘি বিক্রি করছে, যা ১ লিটারের প্যাকে পাওয়া যাচ্ছে। কিন্তু আমুল কোম্পানি ৩ বছর আগে ১ লিটার প্যাকে ঘি বিক্রি বন্ধ করে দিয়েছে। তার মানে কেউ যদি আপনাকে ১ লিটার আমুল ঘি বিক্রি করে, তাহলে বুঝবেন এটা নকল। কারণ আমুল ১ লিটার ঘি তৈরি বন্ধ করে দিয়েছে।

যাচাই করেই কিনুন
এর সঙ্গে আমুল কোম্পানি তাদের গ্রাহকদের অনুরোধ করেছে, আপনি আমুল ঘি কেনার আগে দেখে নিন। আপনি এটির প্যাকেজিং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা উচিত, যাতে আপনি জানতে পারেন এটি আসল না নকল। এর পাশাপাশি আমুল কোম্পানি গ্রাহকদের প্রশ্ন ও অভিযোগের জন্য হেল্পলাইন নম্বর 1800 258 3333 নিয়ে এসেছে।

আরও পড়ুন : Fake Amul Ghee: আসল ভেবে নকল আমুল ঘি কিনছেন ? কীভাবে বুঝবেন ফারাক, জানাল সংস্থা

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget