এক্সপ্লোর

Anil Ambani Stock: এক সপ্তাহেই ৪৫ শতাংশ লাফ, আগামী সপ্তাহে কী হবে রিলায়েন্স পাওয়ারে ?

Reliance Power: গতকাল সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে ২.৫ শতাংশ বেড়েছিল রিলায়েন্স পাওয়ারের (Anil Ambani Stocks) শেয়ারের দাম। ৩১.৮৫ টাকায় ট্রেড করছিল রিলায়েন্স পাওয়ার। ১ সপ্তাহেই ৪৬.৬০ শতাংশ লাফ এই শেয়ারে।

Stock Market: অনিল আম্বানির (Anil Ambani Stocks) সংস্থা রিলায়েন্স পাওয়ারের উপর বেশ কিছুদিন ধরেই নজর আছে বিনিয়োগকারীদের। এর আগে জানা গিয়েছিল সংস্থার সমস্ত বকেয়া মিটিয়ে দিয়েছেন অনিল আম্বানি। আর তারপর থেকেই হু হু করে বাড়তে শুরু করেছে এই শেয়ারের দাম। এক সপ্তাহ আগেও কোনও গতিবিধি লক্ষ্য করা যায়নি এই শেয়ারে। তবে এর মধ্যেই একলাফে ৪৫ শতাংশ বেড়েছে দাম। কী হল রিলায়েন্স পাওয়ারের (Reliance Power) শেয়ারে ?

গতকালও আপার সার্কিটে ছিল শেয়ার

গতকাল সপ্তাহের শেষ ট্রেডিং ডে-তে ২.৫ শতাংশ বেড়েছিল রিলায়েন্স পাওয়ারের (Anil Ambani Stocks) শেয়ারের দাম। ৩১.৮৫ টাকায় ট্রেড করছিল রিলায়েন্স পাওয়ার। এর আগে বৃহস্পতিবারে প্রাথমিক ট্রেডিংয়েই ৫ শতাংশ দাম বেড়েছিল রিলায়েন্স পাওয়ারের এবং সেদিনও আপার সার্কিটে ছিল এই শেয়ার। বিগত ৫টি সেশনে দেখা গিয়েছে ২৩ শতাংশ বেড়ে গিয়েছে এই শেয়ারের দাম।

নিম্নস্তর থেকে রেকর্ড বৃদ্ধি স্টকে

৫ জুন ২৩.৫০ টাকার নিম্নস্তরে ঝুঁকে পড়েছিল রিলায়েন্স পাওয়ারের (Reliance Power) স্টক। তারপর থেকে এই স্টকের দাম রোজই বেড়েছে। এই সাতদিনে এত র‍্যালি এসেছে এই স্টকে যে রিলায়েন্স পাওয়ারের দাম এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতা ৩৪.৪৫ টাকা ছুঁয়ে ফেলেছে। এক সপ্তাহের মধ্যেই এই শেয়ারের দাম ৪৬.৬০ শতাংশ বেড়ে গিয়েছে।

বকেয়া ঋণ মিটিয়ে দিয়েছে সংস্থা

এক সপ্তাহে এত বিপুল হারে শেয়ারের দাম (Reliance Power) বাড়ার কারণ অনিল আম্বানি তাঁর সংস্থার ৮০০ কোটি টাকার বকেয়া ইতিমধ্যেই সম্পূর্ণ শোধ করে দিয়েছেন। আর এভাবেই একটি ঋণমুক্ত সংস্থায় পরিণত হবে রিলায়েন্স পাওয়ার। বিভিন্ন ব্যাঙ্কের কাছে ৮০০ কোটি টাকা ঋণ শোধ করে দিয়েছেন অনিল আম্বানি।

তৃতীয়বার মোদি ফেরায় কপাল খুলেছে

তৃতীয়বার মোদি ফেরায় শেয়ারের দামে (Reliance Power) ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে বেশ কিছু ক্ষেত্রে। কেন্দ্র সরকারের বেশ কিছু নীতির কারণে বেশ কিছু সংস্থা সাপোর্ট পেয়েছে। বর্তমানে সরকার এখন এনার্জি সেক্টরের দিকে মনোনিবেশ করেছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপির যুক্ত সরকার গঠনের পরও এনার্জি এবং পাওয়ার স্টকে বৃদ্ধি লক্ষ্য করা যাবে, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: Digital Gold: সোনার গয়না নয়, ডিজিটাল সোনা কিনছেন ? পাবেন এই সুবিধে

সেরা শিরোনাম

Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget