এক্সপ্লোর

গাড়ি শিল্পে মন্দা চলছেই, নভেম্বরে বিক্রি কমল ১২ শতাংশ

গত মাসে যাত্রীবাহী গাড়ির বিক্রি কমেছে ১০.৮৩ শতাংশ। গত বছর নভেম্বরে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয় ১.৭৯ লাখ, এবার তা কমে হয়েছে ১.৬ লাখ।

নয়াদিল্লি:  শুধু নভেম্বরেই ঘরোয়া গাড়ি বাজারে বিক্রি কমেছে ১২.০৫ শতাংশ। এক বছর আগে এই মাসে গাড়ি বিক্রি হয় ২০.৩৮ লাখ ইউনিট, এ বছর নভেম্বরে তা কমে হয়েছে ১৭.৯২ লাখ ইউনিট। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার্স বা এসআইএএম এই তথ্য দিয়েছে। গত মাসে যাত্রীবাহী গাড়ির বিক্রি কমেছে ১০.৮৩ শতাংশ। গত বছর নভেম্বরে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয় ১.৭৯ লাখ, এবার তা কমে হয়েছে ১.৬ লাখ। জিপের মত ইউটিলিটি ভেহিকলের অবশ্য বিক্রি বেড়েছে ৩২.৭ শতাংশ। গত বছর নভেম্বরে বিক্রি ছিল ৬৯,৮৮৪টি, এবার তা বেড়ে হয়েছে ৯২,৭৩৯। মন্দা টু হুইলারের বাজারেও। ২০১৮-র নভেম্বরের তুলনায় বিক্রি কমেছে ১৪.২৭ শতাংশ। গত নভেম্বরে বিক্রি ছিল ১৬.৪৫ লাখ ইউনিট, এবার কমে ১৪.১ লাখ। এসআইএএম ডিরেক্টর জেনারেল রাজেশ মেনন বলেছেন, গ্রামীণ এলাকায় ক্রয় কমে যাওয়ার কারণেই টু হুইলারের বাজারে এই মন্দা দেখা দিয়েছে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রেও একই অবস্থা। গত নভেম্বরের তুলনায় বিক্রি কমেছে ১৪.৯৮ শতাংশ। গতবার বিক্রি হয় ৭২,৮১২ ইউনিট, এই নভেম্বরে ৬১.৯০৭ ইউনিট। তবে থ্রি হুইলারের বিক্রি বেড়েছে, বৃদ্ধির হার ৪.৪৫ শতাংশ। গত বছর নভেম্বরে থ্রি হুইলার বিক্রি হয় ৫৩,৪০১টি, এবার বেড়ে হয়েছে ৫৫,৭৭৮টি। যাত্রীবাহী ও বাণিজ্যিক গাড়ির বিক্রি কমা চিন্তার বিষয়, মেনন জানিয়েছেন।যদি আগামী বাজেটে কিছুটা করছাড় মেলে, তবে বিরাট সাহায্য হবে বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া গাড়ি নির্মাতাদের সাহায্যার্থে জিএসটি কমানোর পক্ষেও সওয়াল করেছেন।

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget