এক্সপ্লোর

IPO Subscription: বাজারে এল ভারত হাইওয়ের আইপিও, বিনিয়োগের আগে জানুন ১০ গুরুত্বপূর্ণ তথ্য

Bharat Highways InvIT IPO: Bharat Highways InvIT-এর আইপিও (Bharat Highways IPO) লঞ্চ হয়েছে ২৮ ফেব্রুয়ারি। আজ থেকেই শুরু সাবস্ক্রিপশন। বিড করা যাবে আগামী ১ মার্চ পর্যন্ত।

Bharat Highways IPO: আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি বাজারে এসে গেল ভারত হাইওয়ের আইপিও। এটি মূলত একটি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এর পাবলিক ইস্যুতে এবার থেকে আপনিও চাইলে বিড করতে পারবেন। শুরু হয়েছে সাবস্ক্রিপশন, চলবে ১ মার্চ পর্যন্ত। অর্থাৎ ১ মার্চ পর্যন্ত এই আইপিওতে আপনি বিড করতে পারবেন। জানা গিয়েছে, বাজার থেকে মোট ২৫০০ কোটি টাকা তুলতে চাইছে এই সংস্থা আর তাই আইপিও এনেছে বাজারে।

ভারত হাইওয়েজ ইনভিট মূলত একটি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেখানে ভারতের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেটের (Bharat Highways IPO) পোর্টফোলিও ম্যানেজ করা হয়। SEBI-র অধীনে এই ট্রাস্ট পরিচালিত হয়। এই ট্রাস্টের অধীনে এখন সাতটি রাস্তার অ্যাসেট সম্বলিত একটি পোর্টফোলিও আছে। পঞ্জাব, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে এই সমস্ত রাস্তা তৈরি হবে। ৪৯৭.২৯২ কিমি রাস্তা তৈরি হবে এবং মেনটেন্যান্স হবে এই সংস্থার অধীনে। ২০২৩ ৩১ মার্চ থেকে আজকের দিনের মধ্যে ভারত হাইওয়ে ইনভেস্টেমেন্ট ট্রাস্টের রেভিনিউ কমেছে ৩.৯২ শতাংশ এবং সংস্থার কর-বিমুক্ত আয় বেড়েছে ৭৩৮.৩৪ শতাংশ।

এই সংস্থায় বিনিয়োগ করার আগে জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য।

আইপিও তারিখ

Bharat Highways InvIT-এর আইপিও (Bharat Highways IPO) লঞ্চ হয়েছে ২৮ ফেব্রুয়ারি। আজ থেকেই শুরু সাবস্ক্রিপশন। বিড করা যাবে আগামী ১ মার্চ পর্যন্ত।

প্রাইস ব্যান্ড কত

Bharat Highways InvIT-এর আইপিওর প্রাইস ব্যান্ড নির্ধারিত হয়েছে শেয়ার পিছু ৯৮ টাকা থেকে ১০০ টাকা।

আইপিও সাইজ

এই সংস্থার বুক বিল্ট ইস্যু মূলত ২৫০০ কোটি টাকার। আর এই টাকা তুলতে সংস্থার পক্ষ থেকে ২৫ কোটি শেয়ার ইস্যু করা হবে বলে জানা গিয়েছে।

লট সাইজ কত হবে

উৎসাহী বিনিয়োগকারীরা এই আইপিওতে (Bharat Highways IPO) বিনিয়গ করতে চাইলে ১৫০টি শেয়ারের একটি লট কিনতে পারেন। অর্থাৎ এই আইপিওর একটি লটে ১৫০টি শেয়ার আছে। শেয়ারের দাম ১০০ টাকা ধরলে লট সাইজের ভ্যালু দাঁড়াবে ১৫০০০ টাকা।

কবে অ্যালটমেন্ট

সোমবার ৪ মার্চ এই সংস্থার আইপিওর অ্যালটমেন্ট হবে বলে জানা গিয়েছে।

কবে লিস্টিং

শেয়ার বাজারে আগামী ৬ মার্চ সম্ভবত Bharat Highways InvIT সংস্থার শেয়ার নথিভুক্ত হবে বলেই জানা গিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Reliance Capital Delisting: অনিল অম্বানির রিলায়েন্স ক্যাপিটালে বড় খবর, স্টক এক্সচেঞ্জে থাকবে না কোম্পানি,আগামীতে কী হবে ?

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget