এক্সপ্লোর

BharatPe: একই ডিভাইসে সবরকম পেমেন্ট ! নতুন পরিষেবা চালু করল ভারত পে- কী কী সুবিধে ?

BharatPe One: একটা হাই ডেফিনিশন টাচস্ক্রিন ডিসপ্লে, ৪জি এবং ওয়াইফাই কানেক্টিভিটি এবং অত্যাধুনিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকছে এই ভারত পে ওয়ান ডিভাইসে। থাকছে POS, QR Code এবং স্পিকার।

Online Payment System: দেশের সবথেকে বড় ফিনটেক সংস্থা ভারত পে (BharatPe) এবার নিয়ে এল এক নয়া পরিষেবা। ব্যবসায়ীদের পেমেন্ট নেওয়ার জন্য এবার আর বেশি ঝামেলা পোয়াতে হবে না। খুব সহজেই বিভিন্ন রকম পেমেন্ট একই ডিভাইসের মাধ্যমে হয়ে যাবে। অনেক সমস্যার একটাই সমাধানের মত নতুন যন্ত্র নিয়ে এল ভারত পে। পোশাকি নাম 'ভারত পে ওয়ান'। অল ইন ওয়ান (BharatPe One) এই পেমেন্ট প্রোডাক্টে থাকছে POS (Point of Sale), QR Code এবং স্পিকার। একটি ডিভাইসেই এবার তিনটি পরিষেবা কাজ করবে। মঙ্গলবার অর্থাৎ গতকালই বাজারে এই নতুন যন্ত্র 'ভারত পে ওয়ান' নিয়ে আসে এই সংস্থা।

প্রথমে ১০০ শহরে আসবে এই নয়া পরিষেবা

সংস্থার পক্ষ থেকে একটি প্রকাশ্য বিবৃতিতে জানান হয় যে, দেশের প্রায় ১০০টির মত শহরে এই ভারত পে ওয়ান যন্ত্র লঞ্চ করার চেষ্টা করা হবে প্রথম পর্যায়ে। আর তারপর ৬ মাসের মধ্যেই দেশের আরও ৪৫০টি শহরে এই যন্ত্র (BharatPe One) ছড়িয়ে দেওয়ার কাজ করা হবে ভারত পে-র পক্ষ থেকে। তবে এই 'ভারত পে ওয়ান'কে ঘিরে আরও বড় ব্যবসায়িক পরিকল্পনা যে রয়েছে সংস্থার তা অনুমান করা যাচ্ছে।

কী কী ফিচার্স থাকছে এই ভারত পে ওয়ানে

একটা হাই ডেফিনিশন টাচস্ক্রিন ডিসপ্লে, ৪জি এবং ওয়াইফাই কানেক্টিভিটি এবং অত্যাধুনিক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকছে এই ভারত পে ওয়ান ডিভাইসে এবং একইসঙ্গে দুরন্ত পারফরম্যান্স ও নিরাপত্তার বেষ্টনীও রয়েছে। ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, পোর্টেবল ডিজাইন, কম্প্রিহেনসিভ ট্রানসাকশান ড্যাশবোর্ড, সব মিলিয়ে অফলাইন ব্যবসায়ীদের সমস্তরকম সুবিধে দিতে চলেছে ভারত পে ওয়ান।

সমস্ত সুবিধে এক জায়গায়

ভারত পে ওয়ান (BharatPe One) মূলত ব্যবসায়ীদের জন্য লেনদেন প্রক্রিয়া সহজতর করা উদ্দেশ্যেই বানান হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে এই ভারত পে ওয়ান ডায়নামিক ও স্ট্যাটিক কিউ আর কোড, ট্যাপ অ্যান্ড পে, কার্ড পেমেন্ট ইত্যাদি সুবিধেও বজায় রেখেছে ডিভাইসে। বিভিন্ন মাধ্যমে যাতে গ্রাহকরা ব্যবসায়ীকে টাকা দিতে পারেন, সব সুবিধে পাওয়া যাবে একই ডিভাইসে।

কী জানান সংস্থার সিইও

ভারত পে-র সিইও নলিন নেগি জানান, 'একটা সাশ্রয়ী ডিভাইসের মধ্যে একত্রে একাধিক ফিচার্স যোগ করা হয়েছে ভারত পে ওয়ানে। বিভিন্ন সেক্টরের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের চাহিদার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে'।  

আরও পড়ুন: Gold Silver Price: বুধের বাজারে সোনার দাম বাড়ল না কমল ? আজ কিনলে কত খরচ হবে ?

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget