এক্সপ্লোর

New Rules: ১ ডিসেম্বর থেকে এই নিয়মে বড় পরিবর্তন, জেনে নিন কী প্রভাব পড়বে আপনার জীবনে

New Rules : আপনি যদি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে ১ ডিসেম্বর থেকে SBI ক্রেডিট কার্ড ব্যবহার আরও ব্যায়বহুল হবে। বিশেষ করে এই কার্ড দিয়ে EMI-এ কেনাকাটা করলে আরও খরচ বাড়বে।

New Rules : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নভেম্বর শেষ হয়ে পড়তে চলেছে ডিসেম্বর। ১ ডিসেম্বর থেকেই বড় পরিবর্তন হবে এই কয়েকটি নিয়মে। যার প্রভাব পড়বে আমার-আপনার ওপর। জেনে নিন কী সেই পরিবর্তন।

Gas cylinder price Update: ফের বাড়বে সিলিন্ডারের দাম ?  প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে পর্যালোচনা হয়। এই আলোচনার ওপর ভিত্তি করেই নতুন দাম নির্ধারণ করে কমিটি। বাণিজ্যিক ও ঘরের সিলিন্ডারের জন্য প্রতি মাসের ১ তারিখে জারি হয় নতুন দর। আগামী ১ ডিসেম্বর পর্যালোচনার পর সিলিন্ডারের দাম বাড়তে বা কমতে পারে। তবে আলোচনার পর দাম অপিরবর্তিত থাকতেও পারে। তাই ১ ডিসেম্বরের দিকে তাকিয়ে সবাই। 

Home loan offer: হোম লোনের সুদের কী হবে ? 
উৎসবের মরসুমে বেশিরভাগ ব্যাঙ্কই বিভিন্ন হোম লোনের অফার দিয়েছে। এর মধ্যে অনেকেই লোনে সুদের হার কমিয়েছে। কিছু কিছু ব্যাঙ্ক লোনের প্রসেসিং চার্জও শূন্য করে দিয়েছিল। এই লোনগুলিতে কম সুদের অফার ৩১ ডিসেম্বর, ২০২১-এ শেষ হবে।যদিও LIC হাউজিং ফিন্যান্সের অফার ৩০ নভেম্বর শেষ হবে। তাই ১ ডিসেম্বর থেকে বদল হবে লোনের সুদের হারে।

sbi credit card Update:
আপনি যদি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে ১ ডিসেম্বর থেকে SBI ক্রেডিট কার্ড ব্যবহার আরও ব্যায়বহুল হবে। বিশেষ করে এই কার্ড দিয়ে EMI-এ কেনাকাটা করলে আরও খরচ বাড়বে। বর্তমানে কেবল SBI কার্ড ব্যবহার করার জন্য সুদ দিতে হয়। আগামী ১ ডিসেম্বর থেকে ক্রেডিট কার্ডে আরও চার্জ বাড়াচ্ছে State Bank Of India। 

State Bank Of India User Alert: এবার থেকে স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডারদের প্রসেসিং ফি ও প্রতি ইএমআই লেনদেনের ওপর কর দিতে হবে। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে,  SBI Cards & Payment Services Private Limited (SBICPSL)। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, খুচরো দোকান ছাড়াও সব ধরনের ই কমার্স প্লাটফর্ম যেমন Amazon, Flipkart, Myntra-র ক্ষেত্রেও এই ইএমআই লেনদেনে ট্যাক্স বা কর নেওয়া হবে। SBI ক্রেডিট কার্ডে প্রসেসিং ফি বাবদ চার্জ করা হবে ৯৯ টাকা।

আরও পড়ুন : UAN-Aadhar Linking: ৩০ নভেম্বরের মধ্যে করতেই হবে এই কাজ, না হলে সমস্যায় পড়বেন

UAN-Aadhaar Linking:
আপনি যদি চাকরি করেন ও আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)থাকে, তাহলে 30 নভেম্বরের মধ্যে এই নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। ১ ডিসেম্বর ২০২১ থেকে সংস্থাগুলি কেবল সেই সব কর্মীদের ECR (ইলেক্ট্রনিক চালান কাম রিটার্ন) ফাইল করবে যাদের UAN ও Aadhaar লিঙ্কিং যাচাই করা হয়েছে। যার অর্থ, যদি কোনও কর্মচারীর UAN-আধার যাচাই না হয়, তাহলে নিয়োগকর্তার দেওয়া বা কোম্পানির PF-এর অবদান বা অর্থ বন্ধ হয়ে যাবে।

লিঙ্ক না হলে টাকা পেতে সমস্যা : আপনি যদি ৩০ নভেম্বরের মধ্যে EPFO-র ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে আধার (Aadhaar)নম্বর লিঙ্ক না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোম্পানি থেকে আসা বরাদ্দ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, EPFO থেকে আপনার নিজের কষ্টার্জিত অর্থ তুলতে গিয়েও সমস্যার সৃষ্টি হবে। যদি EPF অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্ট আধার নম্বরের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে EPFO-এর সব পরিষেবা থেকে বঞ্চিত হবেন আপনি।

আরও পড়ুন : EPF Subscriber Update: EPF-এর এই নিয়মে বড় পরিবর্তন, আপনি জানেন তো ?

আরও পড়ুন : PF Account Alert: পেনশনের এই নম্বর হারিয়েছেন ? এই কয়েক ধাপে পাবেন সমাধান

সেরা শিরোনাম

FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget