LPG Gas Booking: রান্নার গ্যাসে ভর্তুকি পান ? এই কাজ না করলে ১ অক্টোবর থেকে আর পাবেন না টাকা
LPG Booking Rules: আগামী ১ অক্টোবর থেকে গৃহস্থের রান্নার গ্যাসের ভর্তুকি পেতে বাধ্যতামূলক হচ্ছে এই কাজ। শনিবার নির্দেশিকা জারি করে কেন্দ্র সরকার। কীভাবে এবং কী কী করতে হবে, জেনে নিন।

কলকাতা: রান্নার গ্যাস-এর ভর্তুকি পান? তবে আপনাকে ১ অক্টোবর থেকে অবশ্যই মানতে হবে সরকারের এই নিয়ম। গৃহস্থের রান্নার গ্যাসের ভর্তুকি পেতে বাধ্যতামূলক হচ্ছে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা e-KYC। সুতরাং, আপনি যদি এই প্রক্রিয়াটি এখনও সম্পন্ন না করে থাকেন তবে আজই করে নিন। অন্যথায়, এবার থেকে এই ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার সরবরাহ পেতে সমস্যায় পড়বেন।
কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, যদি কোনও গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে এই ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক আধার যাচাই না করেন তবে তিনি আর বুকিং করতে পারবেন না এলপিজি গ্যাস সিলিন্ডার এবং ভর্তুকিও পাবেন না। ১ অক্টোবর ২০২৬ থেকে ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজি রিফিলের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক। সরকারের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ২৭.৪৩ কোটি গ্রাহক (৮৯.৯%) ইতিমধ্যে এটি সম্পন্ন করেছেন এবং তাঁদের আর নতুন করে কিছু করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা করেছেন তাঁদের আর করতে হবে না e-KYC, আর যারা করেননি তাঁদের করতে হবে।
আরও পড়ুন - LPG গ্রাহকদের জন্য বাধ্যতামূলক e-KYC, বাড়িতে বসে কীভাবে করবেন ? জানুন পদ্ধতি
Biometric Aadhaar Authentication (BAA) Mandatory for Subsidised Domestic LPG Refills from 1st October 2026 ➤ 27.43 crore consumers (89.9%) have already completed authentication and need not do anything further ➤ BAA ensures that subsidised #LPG reaches only genuine and deserving households. Linking each connection to the #Aadhaar-authenticated consumer helps prevent diversion of subsidised domestic cylinders for commercial and industrial use, removes duplicate and ineligible connections, and makes subsidy delivery transparent and targeted ➤ The process is not meant to deny LPG to any genuine household, and every eligible consumer has several easy ways to complete it Read here for more details: https://t.co/2dHkXHUWCO @PetroleumMin (1/2)
— PIB India (@PIB_India) September 20, 2026
সরকার জানিয়েছে যে, এই বায়োমেট্রিক আধার যাচাইকরণ-এর উদ্দেশ্য হল, ভর্তুকিযুক্ত গার্হস্থ্য সিলিন্ডারের অপব্যবহার রোধ করতে, প্রকৃত গ্রাহককে এলপিজি থেকে বঞ্চিত না করা, নকল এবং অযোগ্য সংযোগগুলি দূর করতে এবং ভর্তুকি বিতরণকে স্বচ্ছ ও লক্ষ্যভিত্তিক করা। এলপিজি পরিষেবা সংক্রান্ত সহায়তার জন্য গ্রাহকরা ১৮০০ ২৩৩৩ ৫৫৫ টোল-ফ্রি হেল্পলাইনে ফোন করতে পারেন।
বাড়িতে বসে কীভাবে e-KYC সম্পন্ন করবেন ?
১. ইন্ডিয়ান অয়েল, HP ও ভারত গ্যাসের অ্যাপ মোবাইলে ডাউনলোড করুন।
২. ফোনে ‘আধার ফেসআরডি’ অ্যাপটি ইনস্টল করুন।
৩. আপনার মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিয়ে লগ ইন করুন।
৪. ই-কেওয়াইসি বা আধার যাচাইকরণ বিকল্পটি সিলেক্ট করুন
৫. আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা আছে কিনা দেখে আধারের সমস্ত তথ্য সাবমিট করুন।
৬. ‘আধার ফেসআরডি’ অ্যাপে গিয়ে নিজের ফেস অথেন্টিকেশন সম্পন্ন করুন।
৭. সমস্ত প্রক্রিয়া মেনে ফেস অথেন্টিকেশন সম্পূর্ণ করুন।
৮. সবকিছু হয়ে গেলে সাবমিট করে দিন।
কোথায় গিয়ে করবেন e-KYC ?
নিজেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই e-KYC প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ইন্ডিয়ান অয়েল, HP ও ভারত গ্যাসের নিজস্ব অ্যাপ ব্যবহার করেই এটি করতে পারবেন। এছাড়াও মোবাইলে ‘আধার ফেসআরডি’ অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে করা যাবে।
যাঁদের কাছে স্মার্ট ফোন নেই বা ডিজিটাল পদ্ধতি ব্যবহারে অভ্যস্ত নন, তাঁরা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমে করতে পারবেন।
সেরা শিরোনাম























