এক্সপ্লোর

Gensol Engineering: এই সংস্থার মালিকদের উপর নিষেধাজ্ঞা জারি সেবির, এক ধাক্কায় ৫ শতাংশ ধস স্টকে; ঘটনা কী ?

Gensol Engineering Share Price: মঙ্গলবার একটি আভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে সেবি এই সোলার পাওয়ার কনসালট্যান্সি ফার্ম জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টক স্প্লিট প্রক্রিয়াকে বন্ধ করেছে।

Gensol Engineering Scam: দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সম্প্রতি এই সংস্থার মালিকদের বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং আজ এই সংস্থার স্টক স্প্লিট হওয়ার কথা ছিল, সেই প্রক্রিয়া স্থগিত করেছে। সংস্থার নাম জেনসোল ইঞ্জিনিয়ারিং (Gensol Engineering), এই সংস্থার মালিক আনমোল সিং জাগ্‌গি এবং পুনীত সিং জাগ্‌গির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এই সংস্থার ফান্ডকে বেআইনিভাবে অন্য কাজে লাগাচ্ছিলেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে স্টক মার্কেটকে প্ররোচিত করার চেষ্টা করছিলেন।

এই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ সেবির

মঙ্গলবার একটি আভ্যন্তরীণ নির্দেশিকা জারি করে সেবি এই সোলার পাওয়ার কনসালট্যান্সি ফার্ম জেনসোল ইঞ্জিনিয়ারিংয়ের স্টক স্প্লিট প্রক্রিয়াকে (Gensol Engineering) বন্ধ করেছে, আর তারপর সংস্থার দুই মালিককেও বাজার থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই দুই মালিক সংস্থার মূল পরিচালন ব্যবস্থায় বিরাট অবদান রাখতেন। এছাড়াও তাদেরকে স্টক মার্কেটে কোনও রকম লেনদেন করা থেকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বলে রাখা ভাল যে সম্প্রতি জেনসোল ইঞ্জিনিয়ারিং সংস্থা স্টক স্প্লিটের ঘোষণা করেছিল। ১:১০ অনুপাতে এই স্টক স্প্লিট হওয়ার কথা ছিল। সংস্থার (Gensol Engineering) আর্থিক অবস্থা ও সমস্ত প্রকার লেনদেনের ব্যাপারে আরও তদন্ত করতে সেবি বর্তমানে একজন অডিটরকে নিয়োগ করবে। তিনি আগামী ৬ মাসের মধ্যে এই অডিট রিপোর্ট জমা করবেন।

ঘটনার বিস্তারিত

এই সংস্থা আদপে বৈদ্যুতিন যানবাহন লীজিং এবং সোলার ইপিসি পরিষেবা দিয়ে থাকে। কিছুকাল আগে IREDA এবং পাওয়ার ফিনান্স কর্পোরেশনের থেকে এই সংস্থা ৯৭৭ কোটি টাকার ঋণ নিয়েছিল। এর মধ্যে ৬৬৩ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল ইভি কেনার জন্য। কিন্তু পরে তদন্ত করে জানা যায়, সংস্থা কেবলমাত্র ৪৭০৪টি ইভি কিনেছে যার দাম মাত্র ৫৬৭.৭৩ কোটি টাকা।

আর বাকি ২০৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। আন্দাজ করা যাচ্ছে এই টাকা মালিকদের অন্য প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল (Gensol Engineering) যেখান থেকে তাদের পরিবারের সদস্যরা এই টাকার সুবিধে ভোগ করতে পারবেন। এছাড়াও জানা গিয়েছে ওয়েলরে সোলার নামের একটি সংস্থার মাধ্যমে প্রবলমাত্রায় নিজেদের স্টকের ট্রেডিং করাত এই সংস্থা। আর সেভাবেই কৃত্রিমভাবে স্টকের দাম বাড়াচ্ছিল জেনসোল ইঞ্জিনিয়ারিং যা কিনা সেবির নিয়মবিরুদ্ধ।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ । বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
E20 Petrol Contro : E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget