এক্সপ্লোর

BSNL Q1 Result : লস থেকে লাভ ! মোদির আমলে ঘুরে দাঁড়াচ্ছে BSNL ? প্রথম ত্রৈমাসিকে ১০ শতাংশ আয় বৃদ্ধি

BSNL Result Update : অতীতে লোকসানের ভার থেকে অবশেষে এবার লাভের মুখ দেখছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL Q1 Result)।    

BSNL Result LIVE : বেসরকারি কোম্পানির দাপটের মাঝেও নিজের অস্তিত্ব জানান দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL। এবার বছরের প্রথম ত্রৈমাসিকেই (BSNL Q1 Result) এসেছে সুখবর। হিসেবখাতা বলছে, ১০ শতাংশ আয় বৃদ্ধি করেছে সংস্থা। অতীতে লোকসানের ভার থেকে অবশেষে এবার লাভের মুখ দেখছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL Q1 Result)।    
   
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দায়িত্ব নেওয়ার পরই ভোল বদল ?
অতীতে এই সরকারি কোম্পানি ধারাবাহিক লোকসানে চলছিল। তবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যোগাযোগ মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে গিয়েছে BSNL । গত বছরই ১৭ বছরের লোকসানের বাধা ভাঙে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। এবার ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন কোয়ার্টার) সংস্থার মূল পরিষেবা থেকে আয় বৃদ্ধি করেছে কোম্পানি। গত বছরের তুলনায় এবার ১০ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে সংস্থার। 

কেমন ফল করেছে সংস্থা
চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে (Q1FY27) বিএসএনএল-এর মূল পরিষেবা থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে ৪,৪১৮ কোটি টাকায়। গত বছর ঠিক এই সময়ে সংস্থার আয় ছিল ৪,০১৭ কোটি টাকা। মূলত কোম্পানির 'এন্টারপ্রাইজ বিজনেস' ও 'কনজিউমার মোবিলিটি' বিভাগের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এই সাফল্য এসেছে।

কোন বিভাগে কত লাভ হয়েছে ?
এন্টারপ্রাইজ বিজনেস: বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাকে টেলিকম ও আইটি সলিউশন দেওয়ার এই বিভাগটি এবার সবচেয়ে ভালো ফল করেছে। গত বছরের ১,৪৬৩ কোটি টাকার তুলনায় এই ত্রৈমাসিকে ১৯.২ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়ে আয় দাঁড়িয়েছে ১,৭৪৫ কোটি টাকা।

কনজিউমার মোবিলিটি: প্রিপেইড, পোস্টপেইড, ৩জি/৪জি এবং আন্তর্জাতিক রোমিং সম্বলিত এই মোবাইল পরিষেবা বিভাগ থেকে সংস্থার আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৭২৪ কোটি টাকায় পৌঁছেছে।

কনজিউমার ফিক্সড অ্যাক্সেস : ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড সম্বলিত এই বিভাগ থেকে আয় হয়েছে ৯৬০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় সামান্য বেশি।

ইতিমধ্যেই কোম্পানি নিয়ে বৈঠকে বসেছেন মন্ত্রী  
সোমবার বিএসএনএল-এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কোম্পানির ব্যবসায়িক কৌশল নিয়ে পরিকল্পনা বৈঠকে বসেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দেশের মোট ২৮টি বিএসএনএল সার্কেলের ব্যবসায়িক ও পরিচালনগত পারফরম্যান্স খতিয়ে দেখেন তিনি।

এই ভালো পারফরম্যান্সের জন্য তিনি বিএসএনএল-এর জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ (পশ্চিম) এবং কর্নাটক সার্কেলের ভূয়সী প্রশংসা করেন। তবে এই বৃদ্ধির ধারাকে বজায় রাখতে সংস্থার পরবর্তী পর্যায়ের রোডম্যাপ নিয়েও বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।

কেন ফল ভাল হচ্ছে BSNL-এর
টেলিকম কোম্পানির আয় বৃদ্দির পিছনে রয়েছে এর ট্য়ারিফ প্ল্যান। বেসরকারি কোম্পানি যখন রিচার্জ প্ল্যানের দাম বাড়়াচ্ছে, সেখানে একই দাম রেখে উন্নত পরিষেবার দিকে হাঁটছে কোম্পানি। যার ফলে এর গ্রাহক সংখ্যা বড়াছে। তবে এখনও পরিষেবার ক্ষেত্রে বেসরকারি জিও, এয়ার টেল বা ভি-এর থেকে অনেকটাই পিছিযে রয়েছে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানি।

আরও পড়ুন : BSNL আনল স্যাটেলাইট ফোন, দাম ১.৩৪ লাখ টাকা, স্মার্টফোনের থেকে কোথায় আলাদা ? সবাই কিনতে পারবে ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget