এক্সপ্লোর

Gold Price: ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?

৩০ অক্টোবর কলকাতায় কমল সোনার দাম। ২২ ক্যারেটে গ্রামে ১২৫ টাকা, ২৪ ক্যারেটে ১৩১ টাকা এবং রুপোয় কেজিতে ৮২৮৬ টাকা পতন। দেখে নিন আজকের দর।

কলকাতা: ধনতেরসের আগে সোনা কেনার পরিকল্পনা করছেন? তাহলে কিছুটা স্বস্তির খবর রয়েছে ক্রেতাদের জন্য। ২৯ অক্টোবরের তুলনায় ৩০ অক্টোবর সকালে কলকাতার বাজারে কমল সোনার দাম। শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দরও নিম্নমুখী। একইসঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে রুপোর দামও। উৎসবের মরশুমে সোনা-রুপো কেনার পরিকল্পনা যাঁরা করছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর।

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত ৩০ অক্টোবর সকাল ১০টা ২০ মিনিটের সূচক অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের বিক্রয়মূল্য কমে হয়েছে ১৩,৩৮০ টাকা। ২৯ অক্টোবর এই দাম ছিল ১৩,৫০৫ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে গ্রামে ১২৫ টাকা কমেছে ২২ ক্যারেট সোনার দাম।

অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ক্রয়মূল্য প্রতি গ্রামে ১২,৮১৫ টাকা। আগের দিন এই দর ছিল ১২,৯৩৪ টাকা। অর্থাৎ গ্রামে ১১৯ টাকা কমেছে।

২৪ ক্যারেটের ক্ষেত্রে ফাইন গোল্ড (৯৯৫)-এর প্রতি গ্রামের দাম ১৪,০৮৩ টাকা। বৃহস্পতিবার এই দর ছিল ১৪,২১৪ টাকা। অর্থাৎ গ্রামে ১৩১ টাকা পতন হয়েছে। ১৮ ক্যারেট সোনার দামও কমেছে। বৃহস্পতিবার প্রতি গ্রামের দর ছিল ১১,০৮৫ টাকা। শুক্রবার তা কমে হয়েছে ১০,৯৮৫ টাকা। অর্থাৎ গ্রামে ১০০ টাকা কমেছে।                           

সোনার পাশাপাশি বড়সড় পতন হয়েছে রুপোর দামেও। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর দাম ২৯ অক্টোবর ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৩৮৩ টাকা। শুক্রবার সেই দাম কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৯৭ টাকা। অর্থাৎ একদিনে কেজিতে ৮,২৮৬ টাকা সস্তা হয়েছে রুপো।                             

ধনতেরসের আগে সোনা ও রুপোর দামে এই পতন ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে পারে। তবে মনে রাখতে হবে, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ GST যুক্ত নেই। গয়না কেনার ক্ষেত্রে এর পাশাপাশি মেকিং চার্জও দিতে হয়। ফলে দোকান থেকে গয়না কেনার সময় চূড়ান্ত দাম কিছুটা বেশি হতে পারে।                                                           

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Indian Stock Market: আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
আমেরিকার বাজার পড়ার পরই হু হু করে বাড়ল ভারতের বাজার, পিছনে ঠিক কোন কারণ?
Gold Price: ফের পতন সোনা ও রুপোর দামে, বিয়ের মরশুমে কতটা কমল দাম ? কলকাতায় কত ?
ফের পতন সোনা ও রুপোর দামে, বিয়ের মরশুমে কতটা কমল দাম ? কলকাতায় কত ?
Emergency Fund: জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
জরুরি তহবিলের টাকায় সোনা কিনে রাখবেন না ফিক্সড ডিপোজিট করবেন, নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ?
Gym Supplement Rules : জিমে বিক্রি করা যাবে না হেলথ সাপ্লিমেন্ট, জিমগুলিকে নিতে হবে FSSAI লাইসেন্স, বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের
জিমে বিক্রি করা যাবে না হেলথ সাপ্লিমেন্ট, জিমগুলিকে নিতে হবে FSSAI লাইসেন্স, বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের
Advertisement

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget