এক্সপ্লোর

BSNL Recharge Plan: BSNL-এর এই প্ল্যানে যতখুশি কল করুন, দিনে ২ জিবি করে ডেটা, ১৫০ দিন থাকবে রিচার্জ

BSNL Mobile Recharge : আপনি যদি ঘন ঘন রিচার্জ করার ঝামেলা এড়াতে চান, তাহলে এই প্ল্যান করাতে পারেন।

BSNL Mobile Recharge : বেসরকারি টেলিকম কোম্পানিগুলির (Telecom Company) সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার দারুণ রিচার্জ প্ল্যান (Mobile Recharge Plan) নিয়ে এল BSNL। যারা বার বার রিচার্জের থেকে মুক্তি পেতে সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন, এটা তাদের জন্য কাজের হতে পারে। জেনে নিন, কী রয়েছে BSNL-এর এই ১৫০ দিনের প্ল্যানে। 

কী রয়েছে এই প্ল্যানে

সম্প্রতি BSNL তার গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ও দীর্ঘ মেয়াদের প্রিপেইড প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে আপনি পাবেন আনলিমিটেড কলিং ও দৈনিক ২ জিবির ডেটার সুবিধা। সম্প্রতি সংস্থা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই প্ল্যান সম্পর্কে তথ্য দিয়েছে।  এই প্ল্যানের মূল্য ৯৯৭ টাকা রেখেছে কোম্পানি। ১৫০ দিনের পূর্ণ মেয়াদ বা ভ্যালিডিটি রয়েছে প্ল্যানে। আপনি যদি ঘন ঘন রিচার্জ করার ঝামেলা এড়াতে চান ও একটি সিঙ্গল প্ল্যানের মধ্যেই কলিং, ডেটা ও SMS-এর একটি সম্পূর্ণ প্যাকেজ পেতে চান, তবে ৯৯৭ টাকার এই প্ল্যানটি আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে।

এই প্ল্যানে আপনি কী কী সুবিধা পাবেন ?
রাষ্ট্রায়ত্ত এই সংস্থার প্ল্যানে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ১৫০ দিনের দীর্ঘ মেয়াদ, যা প্রায় ৫ মাসের সমান। এই দীর্ঘ মেয়াদের জন্য আপনি সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এর বাইরেও ব্যবহারকারীরা BSNL-এর এই প্ল্যানে বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও পাবেন।

ডেটার ক্ষেত্রে পাবেন কী কী সুবিধা

এই প্ল্যানে ডেটা ব্যবহারকারীদের জন্যও রয়েছে দারুণ সুবিধা। এতে প্রতিদিন ২ GB হাই-স্পিড ডেটা অফার করে কোম্পানি। যার মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০০ GB। পাশাপাশি, আপনি প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS পাঠানোর সুবিধাও পাবেন। যা আপনার খুব কাজের হতে পারে।

BSNL-এর এই প্ল্যান কাদের জন্য কাজের ?
BSNL-এর এই প্ল্যানটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য আদর্শ, যারা কম খরচে দীর্ঘ মেয়াদ বা ভ্যালিডিটি চান। পাশাপাশি প্রতিদিন কলিং ও ডেটা ব্যবহার করতে পারেন। যারা সেকেন্ডারি SIM ব্যবহার করেন, কিংবা যারা গ্রামাঞ্চলে বসবাস করেন, তাদের জন্যও এই প্ল্যানটি একটি ভালো বিকল্প হতে পারে।

এ ছাড়াও ভারত সঞ্চার নিগম লিমিটিড (BSNL) দিচ্ছে ২০০ টাকার কমে দারুণ প্ল্যান। আপনি পাবেন ডেটার সঙ্গে দীর্ঘ সময় কলিংয়ের সুযোগ। তবে মনে রাখবেন, যাদের বেশি ডেটা বা কথা বলতে হয়, তাদের জন্য এই প্ল্য়ান নয়।

কী সুবিধা পাবেন সরকারি কোম্পানির এই প্ল্যানে
৩৫ দিনের বৈধতা থাকবে এই বিএসএনএল-এর রিচার্জ প্ল্যানে। যেখানে আপনি ১৯৭ টাকায় এই পরিষেবা উপভোগ করতে পারবেন। মাত্র ২০০ টাকার মধ্যে আপনি পাবেন ৩০০ মিনিটের কলিং, ৫জিবি ডেটা ও ১০০ টা এসএমএস। যারা কম খরচে ন্যূনতম মোবাইল রিচার্জ পরিষেবা চান, এটা তাদের জন্য।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Insurance Commission: বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
বিমার কমিশন সংক্রান্ত বিরাট সংস্কার করতে চায় IRDAI, তাদের ভাবনায় রয়েছে এজেন্টদের কথাও
Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget