এক্সপ্লোর

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে দিনে ২.৫ জিবি ডেটা, যত খুশি কলিং, কত টাকায় জানেন ?

Mobile Recharge Plan : জেনে নিন, কত টাকা এই প্ল্যানে দিতে হবে আপনাকে, কোম্পানি দেবে কত দিনের ভ্যালিডিটি ?  

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিএসএনএল দিচ্ছে মাত্র ২২৫ টাকায় ৩০ দিনের প্ল্যান, দৈনিক ২.৫ জিবি ডেটা।
  • প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং ও দিনে ১০০টি SMS-এর সুবিধা।
  • কম খরচে ভালো ডেটা চাইলে এই প্ল্যান হতে পারে আপনার সেরা পছন্দ।
  • ৫৯৯ টাকার প্ল্যানে ৭০ দিনের ভ্যালিডিটি, দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যায়।

Mobile Recharge Plan : আপনিও নিতে পারেন BSNL-এর এই সুবিধা। যেখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, যত খুশি কলিংয়ের সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি (BSNL Recharge Plan)। জেনে নিন, কত টাকা এই প্ল্যানে দিতে হবে আপনাকে, কোম্পানি দেবে কত দিনের ভ্যালিডিটি ?  

কত টাকার প্ল্যানে কত ভ্য়ালিডিটি দিচ্ছে কোম্পানি
রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত সঞ্চার নিগম তাদের ৩০ দিনের একটি দুর্দান্ত রিচার্জ নিয়ে এসেছে। যেখানে আপনি ২২৫ টাকায় প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। সারা দেশের গ্রাহকদের জন্য এই বিশেষ প্ল্যান এনেছে কোম্পানি। এতে পাবেন যত খুশি কলিংয়ের সুবিধা, সঙ্গে থাকছে দিনে ১০০টি SMS-এর বেনিফিট। এই প্ল্যানের পরিষেবার মেয়াদ মাত্র ৩০ দিনের। রাষ্ট্রায়ত্ত কোম্পানির এই প্ল্যান ব্যবহারের গড় খরচ পড়ে প্রতিদিন ৭.৫ টাকা। 
  
ভাল কভারেজ এলাকায় থাকলে আপনার জন্য খুব ভাল
বেসরকারি কোম্পানির তুলনায় রাষ্ট্রায়ত্ত এই সংস্থার রিচার্জ আপনার ক্ষেত্রে খুব ভাল হতে পারে। কম খরচের কারণে এটি একটি সাশ্রয়ী প্ল্যান। তবে আপনি যদি BSNL-এর নেটওয়ার্ক খারাপ এরকম জায়গায় থাকেন, তাহলে এটি আপনার জন্য খারাপ সিদ্ধান্ত হতে পারে। সেই ক্ষেত্রে কম খরচের প্ল্যান থাকলেও কাজ হবে না আপনার । BSNL 4G কভারেজ এলাকায় থাকলে এটি সত্যি আপনাকে সুবিধা দিতে পারে।

কাদের জন্য এই রিচার্জ প্ল্যান
আপনি যদি কম সময়ের জন্য কোনও বেশি ডেটার প্ল্যান নিতে চান, তাহলে এই বিশেষ রিচার্জ আপনার জন্য কাজের হতে পারে। বিকল্প হিসেবে, আপনি দীর্ঘ মেয়াদের অপেক্ষাকৃত সাশ্রয়ী প্ল্যানগুলিও বেছে নিতে পারেন। BSNL ভারতের অনেক অঞ্চলে তাদের 4G নেটওয়ার্ক চালু করেছে। এর কভারেজ ক্রমাগত অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে। TCS, Tejas Networks, C-DoT-এর কাছে আরও সাইটের অর্ডার দেওয়ার জন্য কোম্পানি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বেসরকারি টেলিকম কোম্পানিগুলি দিচ্ছে না..

২২৫ টাকার এই প্ল্যানটি BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে। বেসরকারি টেলিকম কোম্পানিগুলি এই দামের মধ্যে কোনও ভাল প্ল্যান দেয় না। এই ক্ষেত্রে প্ল্যানগুলির দাম বেশি হওয়া সত্ত্বেও, সেগুলিতে দৈনিক ২ জিবি ডেটাও দেওয়া হয় না। তাই টাকার বিনিময়ে প্রাপ্ত সুবিধার বিচারে এই প্ল্যানটি নিঃসন্দেহে অনন্য।

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যান
রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির ৫৯৯ টাকার প্ল্যানটিতে প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা, দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা, বিনামূল্যে ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা পাওয়া যায়; যার মেয়াদ বা ভ্যালিডিটি হলো ৭০ দিন। এর অর্থ হলো, ব্যবহারকারীরা প্রতিদিন ৯ টাকারও কম খরচে দীর্ঘ মেয়াদ, হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি ভিডিও স্ট্রিমিং করুন, অনলাইন গেম খেলুন কিংবা অনলাইন ক্লাস বা মিটিংয়ে অংশ নিন—এই প্ল্যানটি আপনার সব ধরনের প্রয়োজনই মেটাতে সক্ষম।

  আরও পড়ুন : BSNL দিচ্ছে দিনে ৩ জিবি ডেটা, যতখুশি কল, ৭০ দিনের ভ্যালিডিটি, আর কী চাই ?  

Frequently Asked Questions

BSNL-এর ২২৫ টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যায়?

এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং দিনে ১০০টি SMS-এর সুবিধা পাওয়া যায়। প্ল্যানটির মেয়াদ ৩০ দিন।

BSNL-এর এই প্ল্যানটি কাদের জন্য উপযোগী?

যারা কম সময়ের জন্য বেশি ডেটা সহ একটি সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এই প্ল্যানটি খুব উপযোগী। ভালো BSNL 4G কভারেজ এলাকায় এটি আরও বেশি সুবিধা দেবে।

BSNL-এর ২২৫ টাকার প্ল্যানটি কীভাবে রিচার্জ করা যাবে?

এই প্ল্যানটি BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে।

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যানে কী সুবিধা আছে?

এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, এবং ৭০ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এটি প্রতিদিন ৯ টাকারও কম খরচে হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়।

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget