এক্সপ্লোর

Budget Highlights 2024: প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবেন বিনামূল্যে, বাজেটে বড় ঘোষণা নির্মলার

Interim Budget 2024 Highlights: বিনামূল্যে বিদ্যুৎ পাবেন দেশের মানুষ। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা নির্মলা সীতারামনের। কারা পাবেন, কীভাবেই বা পাবেন এই বিনামূল্যের বিদ্যুৎ ?

নয়াদিল্লি:  বিনামূল্যে বিদ্যুৎ ! প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে, পাবেন ভারতের ১ কোটি পরিবার। এমনই ঘোষণা করলেন নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে ১ কোটি পরিবারকে প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। অযোধ্যায় রামমন্দিরের সফল প্রতিষ্ঠার সৌজন্য স্বরূপ ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই প্রকল্প নেওয়া হয়েছে বলেই জানান নির্মলা সীতারামন।

সৌর বিদ্যুৎ থেকে কী সুবিধে

বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে তার থেকে সৌরবিদ্যুতের ব্যবহারের উপর জোর দিলেন নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে (Interim Budget 2024) পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর জোর দেওয়া হল এবার। সৌর বিদ্যুতের মাধ্যমে অনেক সুবিধে পাবেন দেশের মানুষ। দেশের ১ কোটি পরিবারকে বলা ভাল ১ কোটি বাড়িতে হবে এই সোলারাইজেশন।

প্রথমত, বাড়িতে সোলার প্যানেল লাগালে প্রতি বছর বিদ্যুতের খরচের হিসেবে প্রায় ১৫০০০ থেকে ১৮০০০ টাকা সাশ্রয় হবে। আর বাড়ির বিদ্যুতের চাহিদা মিটে যাবার পর অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে বিক্রিও করতে পারবেন দেশবাসী।

দ্বিতীয়ত, সৌরবিদ্যুতের সাহায্যে খুব সহজেই ইলেকট্রিক ভেহিকল চার্জ দেওয়া যাবে। আর তা অনেকটাই সাশ্রয়ী হবে বলে দাবি করা হয়েছে।

সৌরবিদ্যুতের সরবরাহ এবং ইন্সটলেশনের মাধ্যমে একটা উদ্যোক্তা গোষ্ঠী উঠে আসতে পারে। ক্ষুদ্র পরিসরে হলেও এই ক্ষেত্রে একটা ব্যবসায়িক সম্ভাবনা গড়ে ওঠার দিক ইঙ্গিত করেছেন নির্মলা সীতারামন (Niramala Sitharaman)। তদুপরি, লক্ষ লক্ষ যুবক যারা সৌরবিদ্যুৎ, সোলার প্যানেল উৎপাদন, মেনটেন্যান্স এবং ইন্সটলেশনের কাজে দক্ষ, তাদের কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে বলেই জানান অর্থমন্ত্রী। নিজের বাড়িকেই এভাবে শক্তি-উৎপাদন কেন্দ্রে পরিণত করতে পারেন আপনিও।

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা

২২ জানুয়ারি সোমবার অযোধ্যায় রামলালার মূর্তি উদ্বোধনের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুরু করেন একটি নতুন প্রকল্প 'প্রধানমন্ত্রী সূর্যোদয় প্রকল্প' (Pradhan Mantri Suryoday Yojona)। ভারতকে শক্তি বা বিদ্যুতের ক্ষেত্রে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের উপরেই জোর রইল অন্তর্বর্তী বাজেটে। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ১ কোটি মানুষ লাভবান হবেন।

টুইটে কী লিখেছিলেন মোদি

২২ জানুয়ারি রামলালার প্রতিষ্ঠার পর মোদি নিজের এক্স হ্যান্ডলে লেখেন, 'সূর্যবংশী ভগবান শ্রীরামের আলোক থেকেই বিশ্বের সকল ভক্ত সর্বদা আলো ও তেজ লাভ করেন। অযোধ্যায় আজ শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠায় আমার সংকল্প দৃঢ় হয়েছে এবং আমার মনে হয় ভারতের মানুষের প্রত্যেকের বাড়ির ছাদে একটি সোলার প্যানেল থাকা উচিত। নিজস্ব সোলার রুফটপ সিস্টেম। আমাদের সরকার ১ কোটি বাড়িতে সোলার প্যানেল বসানোর লক্ষ্য নিয়ে চালু করবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা।'    

আরও পড়ুন: Interim Budget 2024: ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছে মোদি সরকার, দাবি অর্থমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget