এক্সপ্লোর

Budget 2023: বাজেট বক্তৃতার আগে কী করেন অর্থমন্ত্রী? তারপরই বা করবেন কী ?

Budget 2023: মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের সুরাহার জন্য কী ফর্মুলা সামনে আনবেন তিনি? এই সব প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণেই।

নয়াদিল্লি: করোনার ধাক্কায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে কী দাওয়াই দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ? মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের সুরাহার জন্য কী ফর্মুলা সামনে আনবেন তিনি? এই সব প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণেই। কিন্তু বাজেট পেশের আগে এবং পরে অনেক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এই সব কাজ একটি নির্দিষ্ট সময়ে করা হয়। বাজেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। 

বাজেটের সম্পূর্ণ সময়সূচি 

সকাল ৮.৪০ - অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার সরকারি বাসভবন থেকে বের হবেন এবং নর্থ ব্লকে অর্থ মন্ত্রকের অফিসে যাবেন। অর্থ মন্ত্রণালয়ের কার্যালয় থেকে তিনি  বাজেটের অনুলিপি নিয়ে সংসদে যাবেন।


সকাল ৯  - অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকাল ৯টায় অর্থ মন্ত্রকের গেট নং 2 থেকে বের হবেন। এরপর বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অর্থমন্ত্রীর ফটো সেশন হবে।

সকাল ৯.২৫ - অর্থ মন্ত্রক থেকে বের হওয়ার পরে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। এই সময় রাষ্ট্রপতি মুর্মু বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন দেবেন।

সকাল ১০ - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অনুমোদন নেওয়ার পরে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট বহিখাতা নিয়ে সংসদে পৌঁছাবেন।

সকাল ১০.১০ - সংসদে পৌঁছানোর পরে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে মন্ত্রিসভা থেকে বাজেটের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া হবে।

সকাল ১১ - অর্থমন্ত্রী সকাল ১১টায় সংসদে সাধারণ বাজেট পেশ করবেন এবং এ বিষয়ে বক্তৃতা শুরু করবেন।

বিকাল ৩ - সংসদে বাজেট পেশ করার পর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিকেল ৩টায় একটি সাংবাদিক সম্মেলন করবেন। এতে তিনি প্রথমে বাজেট ঘোষণার মূল বিষয়গুলো বলবেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন তিনি।

অতিমারির ধাক্কা সামলানো গিয়েছে। তবে কাটেনি নড়বড়ে অবস্থা। তার উপর এগিয়ে আসছে পরবর্তী লোকসভা নির্বাচনও (Lok Sabha Elections 2024)।  সেই আবহে বুধবার বড় পরীক্ষা কেন্দ্রের সামনে। দ্বিতীয় দফায় সংসদে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Gocernment)। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সংসদে বাজেট পেশ করতে চলেছে (Union Budget 2023)। এই মুহূর্তে সে দিকেই তাকিয়ে গোটা দেশ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের বিজেপি সরকারের তরফে একাধিক জনমোহিনী ঘোষণা থাকবে বলে আঁচ করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তবে তাতে গলায় কাঁটা হয়ে বিঁধছে প্রাক বাজেট অর্থনৈতিক সমীক্ষা। কারণ সমীক্ষা বলছে। ২০২৩-’২৪ অর্থবর্ষে দেশের অভ্যন্তরীণ উৎপাদন হার কমে ৬.৫ শতাংশ হতে পারে, যা বিগত তিন বছরের নিরিখে সর্বনিম্ন (Union Budget 2023 India)।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget