এক্সপ্লোর

Budget 2026 : বাজেটে প্রবাসী ভারতীয়দের জন্য সুখবর ! এবার সরাসরি ভারতীয় শেয়ার কিনতে পারবেন ?

Stock Market Update: সহজ কথায় বলতে গেলে, এখন থেকে বিদেশের মাটিতে বসেও ভারতীয় শেয়ার বাজারে (Share Market) অংশীদারি বাড়ানো অনেক সহজ ও লাভজনক হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বাজেট ২০২৬-এ NRI ও PIO-দের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ সহজ
  • এখন সরাসরি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে বিনিয়োগ
  • ব্যক্তিগত বিনিয়োগের সীমা ৫% থেকে বাড়িয়ে ১০% করা হল
  • মোট বিনিয়োগের সীমা ১০% থেকে বাড়িয়ে ২৪% করা হয়েছে

Stock Market Update: জল্পনা চলছিল অনেকদিন ধরে। এবার বাজেট ২০২৬-এ (Budget 2026) সেই ভাবনাতেই সিলমোহর দিল মোদি সরকার। রবিবারের বাজেটে (Union Budget 2026) এই ঐতিহাসিক সিদ্ধান্তটি প্রবাসী ভারতীয় (NRI) ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের (PIO) জন্য দেশের শেয়ার বাজারে বিনিয়োগের (Indian Share Market) এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সহজ কথায় বলতে গেলে, এখন থেকে বিদেশের মাটিতে বসেও ভারতীয় শেয়ার বাজারে (Share Market) অংশীদারি বাড়ানো অনেক সহজ ও লাভজনক হবে।

এই বিষয়ে ঠিক কী ঘোষণা করা হয়েছে বাজেটে ?
২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে প্রবাসী ভারতীয় (NRI) এবং বিদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের (PIO) জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এখন থেকে 'পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিম'-এর (PIS) মাধ্যমে সরাসরি ভারতীয় কোম্পানিগুলির শেয়ার কিনতে পারবেন অনিবাসী ভারতীয়রা। এর ফলে শেয়ার বাজারে বিনিয়োগের প্রক্রিয়া যেমন সরল হল, তেমনই বিনিয়োগের ঊর্ধ্বসীমাও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

কী কী পরিবর্তন এল ?
সরকারের এই নতুন প্রস্তাব অনুযায়ী বিনিয়োগের সীমায় আমূল পরিবর্তন আনা হয়েছে:

ব্যক্তিগত বিনিয়োগের সীমা: আগে একজন অনিবাসী ভারতীয় কোনও নির্দিষ্ট কোম্পানির সর্বোচ্চ ৫% শেয়ার কিনতে পারতেন। এখন সেই সীমা বাড়িয়ে ১০% করা হয়েছে।

সামগ্রিক বিনিয়োগের সীমা বৃদ্ধি: একটি তালিকাভুক্ত কোম্পানিতে সমস্ত অনিবাসী ভারতীয় মিলে মোট ১০% শেয়ার হোল্ড করতে পারতেন। এখন সেই সামগ্রিক সীমা বাড়িয়ে ২৪% করা হল।

কেন এই সিদ্ধান্ত ?
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে দীর্ঘমেয়াদি বিদেশি পুঁজি ভারতে আসবে। 
১ সরাসরি বিনিয়োগ: এখন আর জটিল প্রাতিষ্ঠানিক পরিকাঠামো বা ফান্ডের ওপর নির্ভর করতে হবে না; ব্যক্তি হিসেবেই সরাসরি শেয়ার কেনা যাবে। 
২ বাজারের বিনিয়োগ বৃদ্ধি: প্রবাসী ভারতীয়দের বড় অংকের বিনিয়োগ বাজারে লিকুইডিটি বা নগদের জোগান বাড়াবে। 
৩ মূল্য নির্ধারণে স্বচ্ছতা: বেশি সংখ্যক বিনিয়োগকারী আসায় শেয়ারের সঠিক দাম নির্ধারণ (Price Discovery) আরও সহজ হবে।

কী সুবিধা হবে
সরকারের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভূতরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি অংশীদার হওয়ার সুযোগ পাবেন। সহজ নিয়ম এবং বেশি বিনিয়োগের সুযোগ—সব মিলিয়ে ২০২৬-এর বাজেট প্রবাসী ভারতীয়দের জন্য এক বড় 'উপহার'।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

বাজেট ২০২৬-এ প্রবাসী ভারতীয়দের জন্য শেয়ার বাজারে বিনিয়োগে কী নতুন ঘোষণা করা হয়েছে?

এখন থেকে প্রবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিম (PIS)-এর মাধ্যমে সরাসরি ভারতীয় কোম্পানিগুলির শেয়ার কিনতে পারবেন। এটি বিনিয়োগ প্রক্রিয়া সহজ করবে।

একজন প্রবাসী ভারতীয় এখন একটি নির্দিষ্ট কোম্পানির কত শতাংশ শেয়ার কিনতে পারবেন?

পূর্বে একজন অনিবাসী ভারতীয় কোনো নির্দিষ্ট কোম্পানির সর্বোচ্চ ৫% শেয়ার কিনতে পারতেন, কিন্তু নতুন নিয়মে এই সীমা বাড়িয়ে ১০% করা হয়েছে।

একটি তালিকাভুক্ত কোম্পানিতে সমস্ত অনিবাসী ভারতীয় মিলে মোট কত শতাংশ শেয়ার হোল্ড করতে পারবেন?

আগে সমস্ত অনিবাসী ভারতীয় মিলে একটি তালিকাভুক্ত কোম্পানিতে মোট ১০% শেয়ার হোল্ড করতে পারতেন, যা এখন বাড়িয়ে ২৪% করা হয়েছে।

এই নতুন সিদ্ধান্তের ফলে ভারতীয় শেয়ার বাজারে কী প্রভাব পড়বে?

এই পদক্ষেপের ফলে দীর্ঘমেয়াদী বিদেশি পুঁজি ভারতে আসবে, বাজারের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং মূল্য নির্ধারণে স্বচ্ছতা আসবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget