এক্সপ্লোর

Budget Expectations: বাজেট ২০২০: ৬৯ শতাংশ চান কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হোক ৫ লক্ষ, দাবি সমীক্ষায়

সম্প্রতি, এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সমীক্ষা চালায় একটি সংস্থা। দেশে মোট ৮০ হাজার মানুষকে নিয়ে চলেছে এই সমীক্ষা।বাজেট নিয়ে করা ওই সমীক্ষায় উঠে আসে নানা চমকপ্রদ তথ্য।

নয়াদিল্লি: সপ্তাহান্তেই ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একাধিক কেন্দ্রীয় উদ্যোগ ও পরিকল্পনা ও সিদ্ধান্তের ঘোষণা হবে সেদিন। কেন্দ্রীয় বাজেটের অন্যতম সেরা আকর্ষণ হল কর-কাঠামো, যার দিকে তাকিয়ে থাকে দেশের তামাম আম-আদমি। আপামর মধ্যবিত্তের আগ্রহ একটাই-- কর ছাড়ের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকল না বাড়ল? সরকার কি সাধারণ করদাতাদের কিছুটা বাড়তি সুরাহা দিতে পারবে কি না, তার উত্তর মিলবে শনিবারই। কিন্তু, মধ্যবিত্তদের অধিকাংশই চাইছেন, বর্তমান মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিকে মাথায় রেখে করছাড়ের ঊর্ধ্বসীমাকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হোক। সম্প্রতি, এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে  সমীক্ষা চালায় 'লোকাল সার্কল্স' নামে একটি বেসরকারি সংস্থা। সেখানে উঠে আসে নানা চমকপ্রদ তথ্য। বর্তমানে, ৬০ বছরের নীচে বয়স্কদের বার্ষিক ২.৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ কর-ছাড়। নাগরিকদের দাবি, সরকারের উচিৎ এই ঊর্ধ্বসীমাকে বাড়ানো হোক। ৬৯ শতাংশ মানুষ দাবি করেছেন, করছাড়ের ঊর্ধ্বসীমা ৫ লক্ষ টাকা করা। ১৮ শতাংশ মনে করেন ৩ লক্ষ টাকা করা হোক। অন্যদিকে, ৪ শতাংশ মানুষ মনে করেন একে কমিয়ে ২ লক্ষ করা উচিত। সমীক্ষা অনুযায়ী, নাগরিকরা করছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রের থেকে আসন্ন বাজেটে খরচের জন্য ইনসেনটিভের দাবিও করেছেন। দেশে মোট ৮০ হাজার মানুষকে নিয়ে চলেছে এই সমীক্ষা। সমীক্ষা অনুযায়ী, ৫৩ শতাংশ মনে করেন বেতনভোগী করদাতাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৭৫ হাজার করা উচিত। ৯  শতাংশ মনে করেন এই স্ল্যাব বর্তমান ৫০ হাজারেই রাখা উচিত। অন্য ৯ শতাংশ মানুষ মনে করেন তা বাড়িয়ে ৬০ হাজার করা উচিত।  আবার ১৮ শতাংশ মনে করেন, এই স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রথাকে তুলে দেওয়া উচিত সরকারের। তার বদলে রসিদ-ভিত্তিক ছাড়ের ব্যবস্থা করা উচিত। জনগণের সামনে প্রশ্ন করা হয়, কোন ক্ষেত্রের বরাদ্দ বৃদ্ধি পাওয়া উচিত বলে মনে করেন তাঁরা? উত্তরে ৩০ শতাংশ মানুষ জানিয়েছেন, পরিবেশের জন্য সর্বাধিক বরাদ্দ হওয়া উচিত। ২৬ শতাংশের মতে পরিকাঠামো, ১৬ শতাংশের মতে কৃষি, ৮ শতাংশের মতে গ্রামীণ উন্নয়ন, ৬ শতাংশ মনে করেন দক্ষতা বৃদ্ধি এবং ১১ শতাংশ মনে করেন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া উচিত মহিলা ও শিশু সুরক্ষা ক্ষেত্রের। বিশেষজ্ঞদের মতে, গ্রাহকরা খরচ বাড়ালে দেশের অর্থনীতিতে ফের স্রোত আসবে। এই প্রসঙ্গেই, সমীক্ষায় ২৮ জনগণ জানিয়েছেন, কর-ছাড়ের হারে বৃদ্ধি বড় পদক্ষেপ হতে পারে। আবার ২৯ শতাংশ মানুষ মনে করেন এর পাশাপাশি খরচ করলে ইনসেন্টিভ-- এমন প্রকল্প চালু করা উচিত কেন্দ্রের। তাঁদের মতে, যত খরচ তত সাশ্রয় -- এমন কিছু করা উচিত সরকারের। তবেই গ্রাহকরা খরচ করতে উৎসাহিত হবেন। ১৩ শতাংশ মানুষ মনে করেন, পর্যটন-ক্ষেত্রে বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করা উচিত কেন্দ্রের। ১০ শতাংশ মানুষ মনে করেন স্কুল ও পেশাদার শিক্ষাক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া উচিত।  ১ শতাংশ মনে করেন গাড়ি কেনার ক্ষেত্রে অতিরিক্ত ৫০ হাজার টাকা ছাড় দেওয়া উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব ১:বাবরি মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট|এবিপি আনন্দে হুমায়ুন
Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget