এক্সপ্লোর

Budget 2022: কৃষকদের দাবিতে সিলমোহর, ন্যূনতম সহায়ক মূল্য খাতে ২.৩৭ কোটি বরাদ্দ কেন্দ্রের

Budget 2022: মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং কৃষকদের দাবি মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে (Minimum Support Price) সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: সরকারি প্রতিশ্রুতি পেয়ে দেড় বছর পর আন্দোলন তুলে নিয়েছিলেন কৃষকরা (Farmers' Protest)। তবে আর মৌখিক প্রতিশ্রুতি নয়, বরং কৃষকদের দাবি মেনে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে (Minimum Support Price) সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার। ২০২২-’২৩ অর্থবর্ষে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য খাতে ২ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র।

মঙ্গলবার সংসদে বাজেট (Budget 2022) পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বলেন, “ন্যূনতম সহায়ক মূল্যে রেকর্ড ফসল কিনবে কেন্দ্র। ১৬৩ লক্ষ কৃষকের থেকে  ১ হাজার ২০৮ লক্ষ মেট্রিক টন ধান এবং গম কিনবে কেন্দ্র। সেই বাবদ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ২ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা জমা করা হবে।”

এ ছাড়াও রাসায়নিক মুক্ত কৃষিকাজ নিয়ে সচেতনতা গড়ে তোলার কথা জানিয়েছেন সীতারামন। তিনি জানিয়েছেন, রাসায়নিক মুক্ত কৃষিকাজের প্রথম পর্যায়ে গঙ্গার ৫ কিলোমিটার তীরবর্তী এলাকাকে প্রাধান্য দেওয়া হবে।কেন-বেতোয়া সংযোগ প্রকল্পে ৪৪ হাজার ৬০৫ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্র। এর আওতায় ৯.৮ লক্ষ হেক্টর কৃষিজমিতে সেচের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: Union Budget 2022: প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ পরিবারকে বাড়ি, বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা, জানালেন অর্থমন্ত্রী | Bangla News

কৃষকদের প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তোলার কথাও জানিয়েছেন নির্মলা। সরকারি এবং বেসরকারি, যৌথ উদ্যোগে নতুন প্রকল্প আনা হবে। এর ফলে সুবিধা হবে কৃষই সংক্রান্ত গবেষণার কাজেও। ফসলের মূল্য নির্ধারণ, ভূমি রেকর্ড, কীটনাশক প্রয়োগের মাধ্য ড্রোন ব্যবহার করতে পারবেন কৃষকরা।

এর পাশাপাশি, কৃষকদের আয় দ্বিগুণ করতে বিশেষ সুপারিশ কমিটি গড়ার কথাও জানিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, কৃষিক্ষেত্রের  উন্নয়ন সাধনই সরকারের প্রধান লক্ষ্য। ধান, খারিফ এবং রবি শস্য কেনা হবে কৃষকদের কাছ থেকে। এতে ১ কোটির বেশি কৃষক লাভবান হবেন। কৃষিকাজে যোগদান বাড়াতে এমএসএমই খাতে রাজ্যের বরাদ্দ বাড়ানো হবে বলেও জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget