এক্সপ্লোর

Union Budget 2023 India: নির্বাচনের আগে জনমোহিনী প্রতিশ্রুতি, নাকি আম জনতার জন্য স্বস্তির খবর! বাজেটে যেদিকে থাকবে নজর

Budget 2023: বাজেট পেশের বিষয়টি একঘেয়ে মনে হলেও, এর মধ্যে যাবতীয় মশলার উপাদান রয়েছে।

নয়াদিল্লি: ঘড়ির কাঁটায় চোখ রেখে বসে রয়েছেন অর্থনীতিবিদরা (Union Budget 2023 India)। কারণ ২০২৩-’২৪ অর্থবর্ষের বাজেট পেশ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে, বর্তমান সরকারের অর্থমন্ত্রী হিসেবে শেষ পূর্ণ বাজেট নির্মলার। বাজেট তৈরির কাজ ইতিমধ্যেই শেষ। বুধবার সংসদে পেশ করা হবে। বাজেট তৈরির কাজ ইতিমধ্যেই শেষ। কিন্তু এই বাজেটে সাধারণ মানুষ কোন কোন মুহূর্তের সাক্ষী হতে পারেন, জেনে নিন (Budget 2023)।

বর্তমান সরকারের অর্থমন্ত্রী হিসেবে শেষ পূর্ণ বাজেট নির্মলার

বাজেট পেশের বিষয়টি একঘেয়ে মনে হলেও, এর মধ্যে যাবতীয় মশলার উপাদান রয়েছে। আগামী অর্থবর্ষের পরিকল্পান হিসেবে তুলে ধরা হলেও, এর সঙ্গেও জড়িয়ে রয়েছে রাজনীতি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণ বাজেটকে নির্বাচনী ইস্তেহার হিসেবে তুলে ধরা হতে পারে। তাতে গত কয়েক বছর ধরে সরকারের কাজের ফিরিস্তি দেওয়ার পাশাপাশি, নতুন প্রতিশ্রুতিও দেওয়া হতে পারে।

এ বছর ভারতে অভ্যন্তরীণ উৎপাদনের হার ৭ শতাংশ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে আগেই। মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক সঙ্কটের জেরে যখন ধুঁকছে গোটা দুনিয়া, এই বৃদ্ধি সাহস জোগাবে ভারতকে। তবে রফতানি কমে যাওয়া হতে পারে উদ্বেগের কারণ।

আরও পড়ুন: Budget 2023: বাজেটে কী পাবে আম আদমি ? আজ এই রিপোর্টে থাকবে ইঙ্গিত, কখন-কোথায় দেখতে পারবেন ?

বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের এই সময় ফিক্সড ডিপোজিট নিয়ে আরও সতর্ক হওয়া উচিত। বিশেষ করে টাকার অঙ্ক, জোগান এবং গুণমান, সবদিকেই নজর দিতে হবে। ব্য়াঙ্কের ফিক্সড ডিপোজিটের উপর নির্ভর করছে, সরকারকে কত ঋণ নিতে হবে, সুদের হারেও তার প্রভাব পড়ে।

আয়করের ক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ২.৫ থেকে করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ করে দেওয়া হতে পারে। কোন ক্ষেত্রে সরকার করে বিশেষ ছাড় দিচ্ছে এবং কোথায় বেশি কর নিচ্ছে, তা মনে রাখতে হবে। সরকার বেশি টাকা ধার নিলে, বুঝতে হবে, সুদের হার বাড়বে। তাই ঋণগ্রহীতাদের জন্য খারাপ খবর।

প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে বড় ধরনের বরাদ্দ ঘোষণা হতে পারে

এ ছাড়াও, প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে বড় ধরনের বরাদ্দ ঘোষণা হতে পারে বলে জল্পনা। দেশের তিন বাহিনী, সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর আবেদন জানিয়েছে বলে শোনা যাচ্ছে। বরাদ্দ বাড়ানো হতে পারে পেনশন খাতেও। 'এক ব্যাঙ্ক, এক পেনশন প্রকল্পে'র আওতায় বার্ষিক খরচের বরাদ্দ আরও ৮ হাজার ৪৫০ কোটি রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে। তিন বছরের জন্য় এরিয়ার বাবদ বরাদ্দ বাড়িয়ে ২৩ হাজার ৬৩৮ কোটি করা হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget