এক্সপ্লোর

Budget 2023: আদানি, বিবিসি সিরিজ নিয়ে হবে তোলপাড় ? আজ বাজেট অধিবেশনে বিরোধীদের হাতে থাকছে এই অস্ত্র

Union Budget 2023: আজই দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবে অর্থমন্ত্রক। যদিও পরিকল্পনার দিনেই বড় ঝড়ের আশঙ্কা করছে মোদি সরকার। এদিন আদানি ও  বিবিসি সিরিজ নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। 

Union Budget 2023: আর কিছু সময়ের অপেক্ষা। যৌথ সংসদীয় অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে বাজেট সেশন। আজই দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবে অর্থমন্ত্রক। যদিও পরিকল্পনার দিনেই বড় ঝড়ের আশঙ্কা করছে মোদি সরকার। এদিন আদানি ও  বিবিসি সিরিজ নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। 

Budget 2023: আজ কী হবে সংসদে ?
রাষ্ট্রপতির ভাষণের পরে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট সামনে আনবেন অর্থমন্ত্রী।FY2022-23 সালে ভারতীয় অর্থনীতির এই সমীক্ষা রিপোর্টে দেশের জিডিপি মুদ্রাস্ফীতি ছাড়াও মূল অর্থনৈতিক সূচকগুলির ভিত্তিতে থাকবে আগামী দিনের পথ। দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার (CEA) তত্ত্বাবধানে এই অর্থনৈতিক বিষয়ক সমীক্ষা প্রস্তুত করা হয়। সিইএ ভি অনন্ত নাগেশ্বরনের দেখানো পথে এই বছর অর্থনৈতিক সমীক্ষা তৈরি করা হয়েছে।

Indian Budget 2023: কী নিয়ে উত্তপ্ত হতে পারে পরিস্থিতি ?
বাজেট অধিবেশনের আগে সোমবারই সর্বদলীয় বৈঠক করেছে সরকার। যেখানে ৩৭টি দলের মধ্য়ে অংশ নিয়েছে ২৭টি দল। রাজধানীর রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, গতকালই সর্বদলীয় বৈঠকে আদানি-হিনডেনবার্গ ও বিবিসি সিরিজ-মোদি প্রসঙ্গে সরব হন বিরোধীরা। যেখানে মোদি সরকারের আমলে বিরোধী দমনের অভিযোগ করেছেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সরকারের কাছে বর্ণ ভিত্তিক অর্থনৈতিক জনগণণার কথা বলেছে ওয়াইএসআর কংগ্রেস। দলের নেতা বিজয়সসাই রেড্ডির মতে, বর্তমানে দেশে ৫০ শতাংশ জনতা সমাজ উন্নয়নের সূচক থেকে পিছিয়ে রয়েছেন। বর্ণের ভিত্তিতে জনগণণা হলে দেশের আসল পরিস্থিতি প্রকাশ্যে আসবে। সর্বদলীয় বৈছকে সেই কথাই তুলে ধরেন তিনি। 

Union Budget 2023: আদানি-বিবিসি নিয়ে কে সরব হন ?
বৈঠকে পিছিয়ে থাকেননি তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্তালিন। মূলত, তিনিই আদানি আদানি-হিনডেনবার্গ ও বিবিসি সিরিজ-মোদি প্রসঙ্গে সরব হন। যা শুনে অবশ্য় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন, বিরোধীদের যেকোনও বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার। যদিও সংসদীয় নিয়ম মেনেই সেই কাজ করতে হবেষ

Indian Budget 2023: আজই আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হবে সংসদে
প্রতিবারই বাজেট পেশের আগে দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট তুলে ধরে অর্থমন্ত্রক। অতীতের দেশের পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি হয় ভবিষ্যতের রূপরেখা।৩১ জানুয়ারি বাজেট অধিবেশনের প্রথম দিনে এই রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ সংসদীয় অধিবেশনে ভাষণের পরই ২০২৩ সালের দেশের আর্থিক সমীক্ষা রিপোর্ট তুলে ধরা হবে।

Budget 2023: বাজেটে কী পাবে আম আদমি ? আজ এই রিপোর্টে থাকবে ইঙ্গিত, কখন-কোথায় দেখতে পারবেন ?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget