এক্সপ্লোর

Budget Session 2022: ‘ভোট ভোটের জায়গায়’, বাজেট অধিবেশনে বিরোধীদের কাছে সহযোগিতার আর্জি মোদির

Budget Session 2022: পেগাসাস-কাণ্ডে (Pegasus Row) নতুন করে পারদ চড়তে শুরু করেছে রাজনীতির। বাদল অধিবেশনের মতো তাই বাজেট অধিবেশনেও সেই নিয়ে বিরোধীরা আক্রমণে শান দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লি: বাজেট অধিবেশনের ঠিক আগেই পেগাসাস-কাণ্ডে (Pegasus Row) নতুন করে পারদ চড়তে শুরু করেছে রাজনীতির। বাদল অধিবেশনের মতো তাই বাজেট অধিবেশনেও সেই নিয়ে বিরোধীরা আক্রমণে শান দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের সূচনায় বিরোধী সাংসদদের সহযোগিতা প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendr Modi)। তাঁর যুক্তি, দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে বাজেট অধিবেশনকে ফলদায়ী করতে হবে।

সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল। সেই উপলক্ষে এ দিন সংসদের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এ কথা সত্য যে বার বার নির্বাচনের কারণে সংসদের অধিবেশন প্রভাবিত হয়। আলোচনার উপর প্রভাব পড়ে। কিন্তু সকল সাংসদকে অনুরোধ, ভোট ভোটের জায়গা, এ সব তো চলবেই, কিন্তু বাজেট অধিবেশনে গোটা বছরের নীলনকশা তৈরি হয়। তাই বাজেট অধিবেশন যত ফলদায়ী হবে, ভারতের আর্থিক পরিস্থিতি ততই উচ্চতায় পৌঁছবে।’’

আরও পড়ুন: Union Budget 2022: রেলের জন্য বাড়বে বরাদ্দ! দিল্লি থেকে হাওড়া বুলেট ট্রেন, বাজেটে একাধিক ঘোষণার সম্ভাবনা

বিগত দু’বছর ধরে অতিমারির প্রকোপে দেশের অর্থনীতিতে সঙ্কট দেখা দিয়েছে। করোনার প্রকোপ যদিও কাটেনি, তবেব ভয়াবহতা অনেকটা কমেছে। সেই পরিস্থিতিতে পেশ হচ্ছে ২০২২-’২৩-এর কেন্দ্রীয় বাজেট। এ প্রসঙ্গে মোদি বলেন, ‘‘এই বাজেট অধিবেশনে সাংসদদের কথাবার্তা, চর্চার বিষয়, মুক্ত আলোচনা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ভারতের জন্য অভূতপূর্ব সুযোগ তৈরি করতে পারে। আশা করি সব সাংসদ, রাজনৈতিক দল মুক্ত মনে, উত্তম চর্চার মাধ্যমে দেশকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবেন।’’

সম্প্রতি মার্কিন সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর রিপোর্টে পেগাসাস-কাণ্ডে মোদির ভূমিকা উঠে আসায় নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমমে শআন দিতে শুরু করেছেন বিরোধীরা। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর রিপোর্টে দাবি করা হয় যে, ২০১৭ সালে ইজরায়েল সফরে গিয়েছিলেন মোদি। সেখানে ২০০ কোটি ডলারের বিনিময়ে ক্ষেপণাস্ত্র চুক্তির পাশাপাশি পেগাসাস স্পাইওয়্যার চুক্তিতেও তিনি স্বাক্ষর করেছিলেন তিনি, যার মাধ্যমে বিরোধী রাজনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, সাংবাদিক-সহ কয়েকশো বিশিষ্ট জনের ফোনে আড়ি পাতে কেন্দ্র। বাজেট অধিবেশনে সেই নিয়ে হুলস্থুল হতে পাড়ে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেই পরিস্থিতিতেই বিরোধী শিবিরের সাংসদদের সহযোগিতা প্রার্থনা করলেন মোদি।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget