এক্সপ্লোর

Byju's: আগামী ছয় মাসের মধ্যে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে Byju's, নিয়োগ করবে ১০ হাজার শিক্ষক

Byju's To Fire Employees: দেশের পাশাপাশি এবার বিদেশের মাটিতেও নিজেদের ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চাইছে জনপ্রিয় স্টার্ট আপ Byju's।

Byju's: আগামী ৬ মাসের মধ্যে ৫ শতাংশ, প্রায় ২৫০০ কর্মী ছাঁটাই করবে ভারতের জনপ্রিয় Edtech সংস্থা Byju's। ২০২১ অর্থবর্ষের বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে এই সংস্থা। Byju's- এর FY21- এ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫৮৮ কোটি টাকা, যা আগের অর্থবর্ষের তুলনায় অন্তত ১৯ গুণ বেশি। আর তাই ক্ষতির পরিমাণ কমাতে এবং লাভ বাড়ানোর জন্য এবার শক্ত হাতে হাল ধরতে চলেছে Byju's সংস্থা। জানা গিয়েছে, কোম্পানির ৫০ হাজার workforce- এর মধ্যে থেকে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে। এর ফলে প্রায় ২৫০০ কর্মী কাজ হারাতে পারেন।  product, content, media এবং technology- এই সমস্ত বিভাগ থেকে আগামী ৬ মাসের মধ্যে এই কর্মীদের ছাঁটাই করা হবে। টেক স্টার্টআপ সংস্থা Byju's- এর এই সিদ্ধান্ত যথেষ্টই চমকে দেওয়ার মতো। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন প্রযুক্তি সংস্থা ইতিমধ্যেই বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। FY21- এর ক্ষয়ক্ষতির কারণে বিভিন্ন আইটি কোম্পানি খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়োগ বন্ধ করেছে। সর্বোপরি যাঁদের কাজের পারফরম্যান্স খারাপ কোম্পানি তাঁদের বরখাস্ত করতে পারে। 

তবে কর্মী ছাঁটাইয়ের মতো আতঙ্কের খবরের মাঝামাঝি অন্য একটি ঘোষণাও করেছে Byju's সংস্থা। দেশের পাশাপাশি এবার বিদেশের মাটিতেও নিজেদের ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চাইছে এই জনপ্রিয় স্টার্ট আপ। আর তাই নতুন করে পার্টনারশিপ তৈরি করতে পারে এই সংস্থা। সেই সঙ্গে ১০ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে তাদের। ভারত এবং বিদেশে নিজেদের ব্যবসা বাড়ানোর উদ্যোগে এই বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছে Byju's সংস্থা। এই Educational Start Up- এর সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ এমনটাই ঘোষণা করেছেন। ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে লাভের মুখ দেখার জন্য এই সমস্ত পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন তিনি। 

দিব্যা গোকুলনাথ আরও জানিয়েছেন যে এই নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে Byju's- এর কাজের দক্ষতা বাড়বে এবং খামতিগুলি কমানো সম্ভব হবে। Byju's- এর হাইব্রিড টিচিং মডেল যার মধ্যে রয়েছে টিউশন সেন্টার এবং অনলাইন টিচিং মডেল- এই দুই ক্ষেত্রে Byju's- এর ক্লাস এবং লার্নিং অ্যাপের মাধ্যমেই ভালভাবেই এগোচ্ছে সংস্থা। এই পরিকাঠামোয় প্রথম দুই পরিষেবার জন্য নতুন করে ১০ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনায় রয়েছে Byju's সংস্থা। আর এর মাধ্যমেই রেভিনিউ সঠিক পর্যায়ে থাকবে বলে দাবি করেছেন Byju's- এর সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ। নতুন শিক্ষক নিয়োগের অর্ধেক হবে আগামী ৬ মাসের মধ্যে। ইংরেজি এবং স্প্যানিশ বলা জায়গা থেকে শিক্ষক নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে শিক্ষকদের নেওয়া হবে বলেও জানা গিয়েছে। লাতিন আমেরিকায় ব্যবসা বাড়ানোর ক্ষেত্রেও উদগ্রীব রয়েছে Byju's সংস্থা।

আরও পড়ুন- দীপাবলিতে দারুণ অফার, ১০ টাকায় ৩ মাস বিজ্ঞাপন ছাড়া দেখুন ইউটিউব

সেরা শিরোনাম

SAP Layoff : ১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
Gold Price: রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
BSNL Recharge Plan : যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?
যতখুশি কলিংয়ের সঙ্গে আনলিমিটেড ডেটা, BSNL আনল এই মাসিক প্ল্যান, দাম কত ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget