এক্সপ্লোর

Work Life Balance: মাত্র এত ঘণ্টা কাজ করলেই যথেষ্ট ! ক্যাপজেমিনির সিইওর বক্তব্যকে ঘিরে প্রশংসার ঝড়, কী নিদান দিলেন ?

Capgemini CEO: মুম্বইতে ন্যাসকম টেকনোলজি এবং লিডারশিপ ফোরাম সম্পর্কে কথা বলতে গিয়ে ক্যাপজেমিনির সিইও অশ্বিন ইয়ারডি স্পষ্ট করে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের বিষয়ে নিজের মত জানান।

Capgemini CEO: ওয়ার্ক লাইফ ব্যালেন্স অর্থাৎ কর্মজীবন এবং ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে সাম্প্রতিক কিছু সময় ধরে নানা মহলে আলোচনা তুঙ্গে। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান এবং তারপরে লারসেন টার্বো সংস্থার (90 Hour Work Week) সিইও সুব্রহ্মণ্যমের ৯০ ঘণ্টা কাজের মন্তব্য ঝড় তুলেছিল সারা দেশে। আর তারপর থেকে এই বিষয় নিয়ে কমবেশি চর্চা চলছে। এবার ফের একবার এই বিতর্ক উসকে দিলেন ক্যাপজেমিনি সংস্থার (Capgemini CEO) সিইও অশ্বিন ইয়ারডি। সংস্থাগুলি যেখানে চাইছে কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করানো আর সেখানে কর্মীদের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কর্মজীবনে স্থিতিশীলতা বজায় রাখতে মানসিক ভারসাম্য (Work Life Balance) বজায় রাখা। তবে এবার অশ্বিন ইয়ারডির বক্তব্যকে ঘিরে নেটিজেনদের প্রশংসার বন্যা লক্ষ্য করা যাচ্ছে। কী বলেছেন তিনি ?

মঙ্গলবার ক্যাপজেমিনি সংস্থার সিইও অশ্বিন ইয়ারডি কর্মীদের কাজের সময় বেঁধে দেওয়ার সপক্ষে নিজের মত জানিয়ে বলেছেন যে সপ্তাহে ৪৭.৫ ঘণ্টা কাজ করলেই যথেষ্ট যে কোনও কর্মীর পক্ষে। মুম্বইতে ন্যাসকম টেকনোলজি এবং লিডারশিপ ফোরাম সম্পর্কে কথা বলতে গিয়ে অশ্বিন ইয়ারডি স্পষ্ট করে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের বিষয়ে নিজের মত জানান এবং উল্লেখ করেন যে কর্মীদের উইকেন্ডে মেল পাঠিয়ে কোনওভাবেই বিরক্ত করা যাবে না। কাজের জগতে ঠিক কতক্ষণ কাজ করলে কর্মীদের জন্য তা আদর্শ, সে সম্পর্কে বলতে গিয়ে ইয়ারডি জানান, '৪৭ ঘণ্টা ৩০ মিনিট সময় প্রতি সপ্তাহে। আমাদের প্রতিদিন সময় থাকে ৯ ঘণ্টা এবং সপ্তাহে ৫ দিন কাজের সময়। বিগত ৪ বছর ধরে আমার এমনটাই আদর্শ এবং মান্যতা ছিল যে উইকেন্ডে কোনও কর্মীকেই যেন মেল না পাঠানো হয় যদি না সপ্তাহান্তে আপনি মনে করেন যে প্রয়োজনীয় কিছু কাজ আপনি করতে পারেন।'

যদিও সিইও নিজে জানিয়েছেন যে সপ্তাহান্তে তিনিও কিছু সময় কাজ করেন, কিন্তু তা সত্ত্বেও কর্মীদের মেল পাঠানো অবান্তর বলেই মনে করেন তিনি। কারণ কর্মীরা নিজেরা যেখানে জানেন যে তারা সপ্তাহান্তে কাজ করতে পারবেন না, সেখানে তাদের মেল পাঠিয়ে বিরক্ত করা উচিত নয়। একই প্রসঙ্গে ন্যাসকমের চেয়ারপার্সন সিন্ধু গঙ্গাধরণ বলেন, 'কাজের ফলাফল বা আউটকামকে বেশি প্রাধান্য দেওয়া উচিত নয় কাজের গুণমানের তুলনায়।' আর একইভাবে ম্যারিকো সংস্থার সিইও সৌগত গুপ্তা এদিন জানান যে তিনি কখনও কোনো কর্মীকে রাত ১১টার পরে মেল পাঠান না।

আরও পড়ুন: Personal Loan : পার্সোনাল লোনে কত করে কাটবে টাকা, ইএমআই-এর হিসেব বুঝুন এভাবে

সেরা শিরোনাম

Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget