এক্সপ্লোর

WhatsApp Encryption: হোয়াটসঅ্যাপ চ্যাট নিরাপদ নয়, সব পড়তে ও মজুত করতে পারে Meta? দায়ের হল মামলা

WhatsApp Privacy Case: ফেসবুক কর্ণধার, মার্ক জ়াকারবার্গের সংস্থা Meta-র হাতেই হোয়াটসঅ্যাপের মালিকানা রয়েছে।

নয়াদিল্লি: তৎক্ষণাৎ কথোপকথনের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প নেই। ব্যক্তিগত ভাবে তো বটেই, অফিসের কাজকর্ম সংক্রান্ত কথোপকথনও হোয়াটসঅ্যাপ মারফতই হয় আজকাল। কিন্ত সেই হোয়াটসঅ্যাপ আদৌ নিরাপদ কি না, আবারও প্রশ্ন উঠে গেল। গ্রাহকদের সব চ্যাট সংস্থা পড়তে পারে বলে এবার মামলা দায়ের হল আমেরিকার আদালতে। (WhatsApp Privacy Case)

ফেসবুক কর্ণধার, মার্ক জ়াকারবার্গের সংস্থা Meta-র হাতেই হোয়াটসঅ্যাপের মালিকানা রয়েছে। সরাসরি Meta-র বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে আদালতে। বলা হয়েছে, কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করছে Meta. হোয়াটসঅ্যাপের কোনও কথোপকথনই আসলে ‘প্রাইভেট’ নয়। Meta তার গ্রাহকদের সব মেসেজই পড়তে পারে। (WhatsApp Encryption)

হোয়াটসঅ্যাপের যাবতীয় কথোপকথন Encrypted বলে বরাবর দাবি করে আসছে Meta. অর্থাৎ যিনি মেসেজ পাঠাচ্ছেন এবং যাঁর উদ্দেশে বার্তা লিখছেন, তাঁরা ছাড়া অন্য কেউ সেই মেসেজ পড়তে পারবেন না। কিন্তু গোটাটাই লোক দেখানো, আসলে সব মেসেজই Meta পড়তে পারে, তারা আসলে ‘Spy’ বলে অভিযোগ উঠছে। 

একটি আন্তর্জাতিক গোষ্ঠীর তরফে Meta-র বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মামলা করেছে। তাদের দাবি, Meta শুধুমাত্র গ্রাহকের মেসেজ পড়তেই পারে না, তা মজুতও করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই মতো তথ্য হাতিয়ে নিতে পারে। গোপনীয়তা রক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছে তারা, বাস্তবে প্রতিনিয়ত তা লঙ্ঘন করে চলেছে। 

Meta যদিও অভিযোগ অস্বীকার করছে। তাদের দাবি, হোয়াটসঅ্যাপের মেসেজ ‘encrypted’ নয় বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে। প্রায় একদশক ধরে end-tp-end encryption-এর উপরই চলছে মেসেজিং অ্যাপটি। হোয়াটসঅ্যাপের প্রধান উিল ক্যাথকার্ট লেখেন, ‘সম্পূর্ণ ভুয়ো দাবি। হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে পারে না কারণ Encryption Key গ্রাহকের ফোনেই মজুত রয়েছে। আমাদের হাতে নেই’।

যদিও বিষয়টি হালকা ভাবে নিচ্ছেন না কেউই। এমনকি মাইক্রোব্লগিং সাইট X-এর মালিক, ধনকুবের ইলন মাস্কও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘হোয়াটসঅ্যাপ নিরাপদ নয়। Signal নিয়েও প্রশ্নের অবকাশ রয়েছে। X চ্যাট ব্যবহার করুন’।

Telegram-এর প্রতিষ্ঠাতা তথা সিইও পাভেল দুরভও এ নিয়ে মুখ খুলেছেন। তিনি লেখেন, ‘২০২৬ সালে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ নিরাপদ মনে হলে, তা নির্বুদ্ধিতারই পরিচয়। হোয়াটসঅ্যাপ কী উপায়ে encyption কার্যকর করেছে, তা বিশ্লেষণ করতে গিয়ে আমরা একাধিক ফাঁক পেয়েছি’।

২০২৬ সালে হোয়াটসঅ্যাপ নিরাপদ—এমনটা বিশ্বাস করতে হলে আপনাকে নির্বোধ হতে হবে। আমরা যখন বিশ্লেষণ করে দেখলাম হোয়াটসঅ্যাপ কীভাবে তার “এনক্রিপশন” প্রয়োগ করে, তখন আমরা একাধিক আক্রমণের পথ খুঁজে পেয়েছি’।

এই মুহূর্তে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি ঝুলছে। Meta Platform এবং হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে গোপনীয়তা রক্ষা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ জমা পড়েছে সেখানে। একাদিক দেশ থেকে সংঘবদ্ধ ভাবে মামলাটি দায়ের হয়েছে। সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা। এই মামলায় 'হুইসলব্লোয়ার'-দের কথা উল্লেখ থাকলেও, তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুনানিতে কী হয়, এখন তা-ই দেখার।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
Gold Price Today: হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট
হু হু করে কমল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারেটের দর কত, জানুন আজকের রেট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget